প্রথম হাত-পা বাঁধেন স্ত্রীর। এরপর তাঁর চুল কেটে মুখে কালি লেপে দেন। বেপরোয়া মারধরের পর জোর করে প্রস্রাব খাওয়ান। ছত্তিশগড়ে ছেলেমেয়েদের সমানেই স্ত্রীর উপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। স্বামীর নামে থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী। ভয়ংকর নির্যাতনের ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনজাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় তৃণমূল এবং শিব সেনার উদ্ধব শিবিরে ভাঙন। প্রায় একই ধাঁচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরের দলকে ভেঙে খানখান করে দিয়েছে শাসক শিবির। এবং কাকতালীয়ভাবে হলেও দুই ভাঙনের নেপথ্যেই ‘ভিলেন’ হিসাবে তুলে ধরা ...
১৯ জুন ২০২৬ প্রতিদিননিট প্রশ্নফাঁসের জেরে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন করে ২১ জুন পরীক্ষা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই ‘পেপার মাফিয়া’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ভুয়ো প্রশ্নপত্র বিক্রির অভিযোগে রাজস্থানের ভিলওয়ারা থেকে ১৯ বছর বয়সি ছাত্র আকাশ ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনরাজনীতিতে কে বন্ধু, কে শত্রু-সমীকরণটা যেন প্রতিদিনই পালটে যায়। রাহুল গান্ধীর জন্মদিনের শুভেচ্ছায় একেবারে স্পষ্ট হয়ে উঠল সেই পরিবর্তন। কয়েকমাস আগেও তামিলনাড়ু বিধানসভা ভোটে যে ডিএমকের সঙ্গে কংগ্রেসের জোট ছিল, সেই দলের তরফ থেকে এসেছে দায়সারা শুভেচ্ছা। আবার বাংলার ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনশিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, “গোটা দেশ শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা চাইছে। আর সেই দায়বদ্ধতা তৈরির কাজটা শুরু হতে পারে একমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার করা ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনভারতের জনবিন্যাস বদল নিয়ে উদ্বেগপ্রকাশ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রতিদিনই জনবিন্যাস নিয়ে উদ্বেগপ্রকাশ করছেন। বস্তুত দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে হিন্দুত্ববাদীদের উদ্বেগ নতুন নয়। সেই উদ্বেগের মাত্রাটা আরও খানিকটা বাড়িয়ে দিলেন মুসলিম ধর্মগুরু ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনমার্কিন তথ্যপ্রযুক্তি ও কনসাল্টিং সংস্থা অ্যাকসেনচারের এক ঘোষণাতে শেয়ারবাজারে বিপুল রক্তক্ষরণ। শুক্রবার বিপুল পতন হয়েছে মূলত প্রযুক্তি খাতের শেয়ারগুলিতে। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার মতো প্রথম সারির একাধিক আইটি সংস্থার শেয়ারে বড় অঙ্কের ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনদিকে দিকে ভাঙছে বিরোধী শিবির। বাংলায় তৃণমূল ভেঙে খানখান। মহারাষ্ট্রে ভেঙেছে শিব সেনা। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতেও ভাঙনের আশঙ্কা। এমনকী বৃহস্পতিবারও ঝাড়খণ্ডের রাজ্যসভা নির্বাচনেও ক্রসভোটিংয়ের জেরে নিশ্চিত আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। এসবের মধ্যে উলটো খেলা কর্নাটকে। সেরাজ্যের ১৬ এনডিএ বিধায়ক ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনটেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ দেশে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। যদিও কেন্দ্রের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে মামলা খারিজ করে দিল আদালত। শুনানি শেষে রায় ঘোষণার সময় বিচারপতি তেজস কারিয়া মন্তব্য করেন, টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ (Telegram ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনটেলিগ্রাম মেসেজিং অ্যাপের উপরে নিষেধাজ্ঞা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে আদালত জানিয়েছে, এই অ্যাপ নিষিদ্ধ করার যথেষ্ট কারণ আছে। NEET UG-র আগে অ্যাপের উপর আরোপিত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল টেলিগ্রাম। সেই মামলাতেই ...
১৯ জুন ২০২৬ এই সময়নয়াদিল্লি, ১৯ জুন: ফের খবরের শিরোনামে ককরোচ পার্টি প্রধান অভিজিত্ দিপকে। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি তাঁর। আগামী ২০ জুন দিল্লির যন্তর মন্তরে রয়েছে সিজেপির দ্বিতীয় বিক্ষোভ কর্মসূচি। ঠিক তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পরীক্ষাসংক্রান্ত বিতর্কের জেরে আত্মহত্যা ...
১৯ জুন ২০২৬ বর্তমানঅযোধ্যার রামমন্দিরে কোটি কোটি টাকার চুরিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যেভাবে রামভক্তদের দান চুরি গিয়েছে, সেটা তো বটেই, মন্দিরের ভেঙে পড়া কাজের পদ্ধতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এমনটাই দাবি মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনআজ, ১৯ জুন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন। কংগ্রেস নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলের অতি সংক্ষিপ্ত পোস্টে রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন মোদি।এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “লোকসভায় বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজিকে ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনচলতি মাসেই ইপিএফের সুদের টাকা পেয়ে যাবেন দেশের প্রায় ৭ কোটি ইপিএফও সদস্য। সিবিটির প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। চলতি বছরও ৮.২৫ শতাংশ হারেই সুদ পাবেন ইপিএফও গ্রাহকরা। এই নিয়ে টানা তিন বছর একই রইল সুদের হার।২০২৫-২০২৬ অর্থবর্ষের সুদের ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনঅনুমান ছিলই। তা সত্যি প্রমাণ করে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং হল ঝাড়খণ্ডে। রাজ্য থেকে দুটি রাজ্যসভা আসনের নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন। একটি আসনে ক্রস ভোটিংয়ের জেরে কংগ্রেস প্রার্থী প্রণব ঝা-কে হারিয়ে নির্বাচিত হলেন এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনকুবলয় বন্দ্যোপাধ্যায়চক্রব্যূহে সাত মহারথী মিলে হত্যা করেছিলেন অভিমন্যুকে। মহাভারতের কুরুক্ষেত্রের মতোই অবস্থা ২০২৬–এ ভারতের বর্ষার। তবে সাত নয়, পাঁচ প্রাকৃতিক শক্তির মিলিত বিরোধিতায় কার্যত কোমায় চলে গিয়েছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু।৪ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশে বৃষ্টির যে হিসেব ...
১৯ জুন ২০২৬ এই সময়মৃত্যু হলো আরও এক NEET পরীক্ষার্থীর। আগামী ২১ জুন হবে NEET Re-Test। এই পরীক্ষার মাত্র তিন দিন আগে আত্মহত্যা করলে আরও এক পরীক্ষার্থী। আমেদাবাদের একটি বহুতলের ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। বৃহস্পতিবার উদ্ধার হয়েছে ওই পরীক্ষার্থীর ...
১৯ জুন ২০২৬ এই সময়ইম্ফল: হাসপাতালের বাইরে দু’দিন ধরে বিক্ষোভ চলছে। তার জেরে চিকিৎসাধীন তিন গুলিবিদ্ধ কুকি যুবককে অন্য হাসপাতালে স্থানান্তরিত করল নিরাপত্তা বাহিনী। বুধবার রাতের এই ঘটনাটি মণিপুরের ইম্ফলের। গত ১৫ জুন কাংপোকপি জেলায় নাগা গোষ্ঠীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ওই তিন কুকি ...
১৯ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: নিট-ইউজি’র পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। বৃহস্পতিবার মোদি সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। আদালতের বক্তব্য, দেশে প্রায় ১৫ কোটি টেলিগ্রাম ব্যবহারকারী রয়েছেন। তাঁদের একটি ছোট অংশ পরীক্ষায় বসছে। তার ...
১৯ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বনাম কংগ্রেস সংঘাত ক্রমশ চড়ছে। কিছুদিন আগেই এই হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান মোহন ভাগবতকে চিঠি লিখেছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে। তাতে বেজায় চটেছে পদ্মশিবির। বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির প্রশ্ন, কর্ণাটকের দলিত পুলিশমন্ত্রী প্রিয়ঙ্ক আরএসএস ...
১৯ জুন ২০২৬ বর্তমানভুবনেশ্বর: স্যর আইজ্যাক নিউটন কে ছিলেন? মাধ্যাকর্ষণ শক্তি এবং গতিসূত্রের আবিষ্কারক! উঁহু, তিনি ছিলেন ‘মহান পাইলট’। এই দাবি ওড়িশার বিজেপি সরকারের স্কুলপাঠ্য বইয়ের। পুরী বেড়াতে গেলে অনেকেই একবার ঢুঁ মারেন কোনারকের সূর্যমন্দিরে। তাঁদেরও এবার ভাবতে বসতে হবে। কারণ, ওড়িশারই ...
১৯ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: সিবিএসই তিন ভাষা নীতির বাস্তবায়নে অন্তবর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘অন্তবর্তী সুরক্ষার কোনো প্রশ্নই ওঠে না।’ মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই। ১ জুলাই থেকে নবম শ্রেণির ...
১৯ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি ও মুম্বই: শুক্রবার শিবসেনার প্রতিষ্ঠা দিবস। তবে তার ঠিক আগে বৃহস্পতিবার উদ্ধব থ্যাকারের শিবিরে ফের ভাঙনের ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে গেল। এদিন দিল্লিতে উদ্ধবের শিবসেনা (ইউবিটি)-র জরুরি সংসদীয় দলের বৈঠকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি হয়েছিল। তবে সেই হুইপ ...
১৯ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: মনরেগা বন্ধ করে আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ভিবি-জি রাম জি প্রকল্প। এই যোজনার মাধ্যমে জবকার্ড হোল্ডারদের ১২৫ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। কিন্তু, সেই পরিমাণ কর্মদিবস সুনিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ কেন্দ্র এখনও বরাদ্দ করে ...
১৯ জুন ২০২৬ বর্তমানদিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: এবার রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার? এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ সূত্রে। ‘পদোন্নতি’ হলেও সুকান্তবাবু কোন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সূত্রের দাবি, আগামী সপ্তাহেই মোদি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল ...
১৯ জুন ২০২৬ বর্তমানপাটনা: গৃহবধূকে গণধর্ষণ। সঙ্গে নৃশংস অত্যাচার। বিহারের বেগুসরাইয়ের গত ১১ জুনের এই ঘটনায় নির্যাতিতার গোপনাঙ্গ থেকে উদ্ধার হয়েছে একটি করে বুলেট, পাথর ও কাঠের টুকরো। নির্যাতিতার অভিযোগ, গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে তিনি শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বার হন। সে ...
১৯ জুন ২০২৬ বর্তমানঅঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিজয়ের লক্ষ্যপূরণ হয়েছে। এ বার মোদী-শাহ জুটির সামনে নয়া মিশন। ২০২৭-এ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে BJP-র জন্য সবথেকে কঠিন পিচ উত্তরপ্রদেশ ও মণিপুর। আর এই দুই কঠিন যুদ্ধে গড়রক্ষার জন্য BJP-র ...
১৯ জুন ২০২৬ এই সময়নারকীয় নির্যাতনের শিকার বিহারের গৃহবধূ! অভিযোগ, পাঁচজন দুষ্কৃতী তাঁকে গণধর্ষণ করেছে। এরপর ওই গৃহবধূকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর তলপেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসকরা গৃহবধূর যোনির ভিতর থেকে বুলেট-পাথর-কাঠ বের করেন। জানা গিয়েছে, ধর্ষণে বাধা দিলে ওই গৃহবধূর বুক ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনঝাড়খণ্ডে রাজ্যসভা আসনে জয়ী হলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ান। সূত্রের খবর, সিপিআই (এমএল) এবং লালপ্রসাদ যাদবের আরজেডি বিধায়কদের ক্রস ভোটিংয়ের জেরে জয় পেয়েছেন নির্দল প্রার্থী।রাজ্যসভার যে দু’টি আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে একটিতে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনএবার পুণের এক স্বঘোষিত ধর্মগুরুর (Pune Godman) কুকীর্তি প্রকাশ্যে। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এক মহিলাকে ‘বন্দি’ করে ধর্ষণ করেন তিনি। ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদও ঘটান। নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করা ‘বাবা’র নারকীয় অত্যাচারে অতিষ্ট হয়ে ...
১৯ জুন ২০২৬ প্রতিদিন৪৫ বছর বয়সি গৃহ পরিচারিকাকে ব্যাট দিয়ে পিটিয়ে, ধারাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন দিল্লি নিবাসী এক চিকিৎসক। দক্ষিণ দিল্লির (Delhi) মাউন্ট কৈলাশ অঞ্চলের ঘটনা। হত্যাকাণ্ডে অভিযুক্ত মণীশ গুপ্তার দাবি, কালো জাদু করে বাড়ির লোকেদের ক্ষতি করছিলেন তিনি। সেই ...
১৯ জুন ২০২৬ প্রতিদিনআর কত মহিলাকে ‘নির্ভয়া’ হতে হবে? ২০১২ সালে দিল্লির সেই নৃশংস ঘটনার স্মৃতি আরও একবার ফিরে এল বিহারের বেগুসরাই জেলায়। স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ এবং তাঁর উপরে অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল পাঁচ দুষ্কৃতীর ...
১৯ জুন ২০২৬ এই সময়রবিবার, ২১ জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি সেদিনই রয়েছে NEET -UG পরীক্ষা। রবিবার ছুটির দিন হলেও সেদিন সকাল থেকে বাড়তি যাত্রীদের চাপ থাকবে বলেই মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত ...
১৯ জুন ২০২৬ এই সময়যোগ দিবস পালনে আগামী তিনদিন ধরে মহাকার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। নবান্নে সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার এই কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ষার সময়ে মাঠ কর্দমাক্ত থাকার আশঙ্কায় রেড রোডে এই কর্মসূচির মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ...
১৮ জুন ২০২৬ এই সময়ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস। বোমা ফাটালেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারে। তাঁর চাঞ্চল্যকর দাবি, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে। বিষয়টিকে কড়া নজরে রেখেছে তেল আবিব। পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনটেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ দেশে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উচ্চ আদালতে টেলিগ্রামকে অভিযুক্ত করে বিস্ফোরক দাবি করল কেন্দ্র। জানাল, টেলিগ্রাম এখন নতুন ডার্ক ওয়েবে পরিণত হয়েছে। এবং সেখানে অপরাধীদের দৌরাত্ম্য ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনসরাসরি ইউপিআই ও এটিএম মাধ্যমে ইপিএফ-এ সঞ্চিত টাকা তোলা যাবে। আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার জানা গেল চলতি মাসেই টাকা তোলার এই সহজ পদ্ধতি চালু হতে চলেছে। এখন কেবল নির্দিষ্ট দিন ঘোষণা বাকি। পিএফ হোল্ডাররা জুন মাসের শেষ ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনযাবতীয় জল্পনার অবসান। তৃণমূলের ধাঁচেই এবার ভাঙল উদ্ধব ঠাকরের শিব সেনা। একযোগে একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার মধ্যরাত থেকে একে একে চাটার্ড ফ্লাইটে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ছ’জন ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনবালি খনি সংক্রান্ত বিবাদের জের! বিজেপি নেতা-সহ তিন জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম ভরত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিং। বহুদিন ধরেই তিনি ...
১৮ জুন ২০২৬ প্রতিদিননিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। মৃত্যু ৭ জনের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হিমাচলের চাম্বা জেলায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃতরা একই গ্রামের বাসিন্দা। এদিন রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা বাড়ি ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনভারত সরকার এ বার আদালতে দাবি করেছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম শুধু অবৈধ কনটেন্ট ছড়ানোর ক্ষেত্রেই নয়, শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট (CSAM), পর্নোগ্রাফি, সাইবার হামলা এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এখানেই শেষ নয়, কেন্দ্রের তরফে আদালতে ...
১৮ জুন ২০২৬ এই সময়থলপতি বিজয়ের সঙ্গে ইদানিং বেশ সুসম্পর্ক চলছে রাহুল গান্ধীর। তামিলনাড়ুতে যেভাবে যুবসমাজের মধ্যে আলোড়ন ফেলে তিনি ক্ষমতা দখল করেছেন, তাতে ভালোরকম প্রভাবিত হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। সম্ভবত সেকারণেই এবার তিনিও বিজয়কে অনুসরণ করার চেষ্টা করছেন। বুধবার রাতে রাজস্থানের কোটায় ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনবায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মপরিবর্তনের অভিযোগে সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। সেই ঘটনায় এবার পুলিশের জালে অভিযুক্ত মৌলবী। ধৃতের নাম হযরত মৌলনা। মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে।২৪ ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনদেরাদুনের পর কোয়েম্বাত্তুর। মঙ্গলবারই উত্তরাখণ্ডের দেরাদুনে উদ্ধার হয়েছে এক মেধাবী পড়ুয়ার ঝুলন্ত দেহ। আগামী ২১ তারিখ নেওয়া হবে বাতিল হওয়া NEET (National Eligibility cum Entrance Test)। NEET বাতিল হওয়ায় আত্মঘাতী হন ২৩ বছর বয়সি রিয়া কুমারী থাপা। বুধবার উদ্ধার ...
১৮ জুন ২০২৬ এই সময়নয়াদিল্লি: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে রেকর্ড গড়ল ভারত। ২০২৫-২৬ আর্থিক বর্ষে ১ লক্ষ ৭৮ হাজার কোটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২০২৪-২৫ আর্থিক বছরে যা ছিল ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা। অর্থাৎ এক বছরে প্রায় ...
১৮ জুন ২০২৬ বর্তমানপুনে: প্রতিবেশী দেশ। তবে সম্পর্ক খুবই তিক্ত। বারবার দ্বিপাক্ষিক আলোচনায় কোনো লাভ হয়নি। নিজেদের এতটুকু শুধরায়নি পাকিস্তান। এজন্য শক্তহাতে মোকাবিলা করতে বাধ্য হয়েছে ভারত। সম্পর্কের এই বরফ গলাতে দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বা পিপল-টু-পিপল কানেকশন একান্ত জরুরি। ...
১৮ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ফের ‘পরজীবী’ শব্দের ব্যবহার প্রধান বিচারপতি সূর্য কান্তের। এবার সাইবার প্রতারণা সংক্রান্ত মামলায়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বুধবার বলেছে, সাইবার অপরাধীরা কার্যত ‘পরজীবী’। তারা প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। ঘটনাচক্রে, গতমাসে অন্য একটি মামলার ...
১৮ জুন ২০২৬ বর্তমানবিশেষ সংবাদদাতা, আইজল: নয় বছর আগের গণধর্ষণ ও অ্যাসিড ছোড়ার মামলায় সাজা দুই বিএসএফ কর্মীর। মিজোরামের এই ঘটনায় দোষীদের মোট ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত দুই বিএসএফ কর্মীর নাম নীলাঞ্জন দাস ও দীনেশ কুমার। ২০১৭ সালের ১৬ ...
১৮ জুন ২০২৬ বর্তমানহায়দরাবাদ: ১০০ কোটি টাকার বিশাল আর্থিক সাম্রাজ্য বানিয়ে ফেলেছেন তেলেঙ্গানার ভূমিদপ্তরের এক আধিকারিক। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালান্স, নগদ। কাঁড়ি কাঁড়ি সোনা ও রুপোর গয়না। গ্যারাজে বিলাসবহুল গাড়ি। কী নেই তাঁর ভাঁড়ারে! বিপুল সম্পত্তির হদিশ পেয়েই শুঙ্কারি নরহরি রাও ...
১৮ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি ও মুম্বই: তৃণমূল সাংসদদের গণ-দলবদল ও মুষলপর্বের মধ্যেই এবার নজরে মহারাষ্ট্র। আরও স্পষ্ট করে বললে, উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)। ফের ভাঙনের মুখে উদ্ধবের দল! অভিযোগ, ‘অপারেশন টাইগার’ কোডনেমে তাদের সাংসদদের বিপক্ষ শিবিরে (এনডি শরিক তথা মুখ্যমন্ত্রী একনাথ ...
১৮ জুন ২০২৬ বর্তমানরাঁচি: ঝাড়খণ্ডের প্রধান কার্যালয়ে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। রাঁচির নিবারণপুরে রয়েছে আরএসএসের রাজ্য সদর দপ্তর। রাত সাড়ে ১২টা নাগাদ সেখানে দু’টি পেট্রল বোমা ছোড়া হয়েছে বলে বুধবার অভিযোগ করেছেন রাঁচির আরএসএস শাখার মিডিয়া কোঅর্ডিনেটর স্নিগ্ধা ...
১৮ জুন ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টার্গেট ৩৭০ আসন জোগাড় করা! আর তাই সব অবিজেপি আঞ্চলিক দলকে খতম করার অভিযান নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। কারণ একটাই—ডিলিমিটেশন থেকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সংবিধান সংশোধন বিল পাশ করাতে হলে দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন দরকার ...
১৮ জুন ২০২৬ বর্তমাননয়াদিল্লি: আগামী বছর নির্ধারিত সময়সূচি মেনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। জণগননা ও কুম্ভ মেলার জন্য তা এগিয়ে আনা হবে না। ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা উড়িয়ে এমনটাই দাবি একাধিক সূত্রের। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত জগণনার প্রথম পর্ব ...
১৮ জুন ২০২৬ বর্তমানএই সময়, আলিপুরদুয়ার: ২০২৭–এর মধ্যেই শেষ হয়ে যাবে বিখ্যাত হলং বাংলো পুনর্নিমাণের কাজ। বুধবার বাংলোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে এমনটাই জানালেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। প্রায় চার কোটি টাকায় পুনর্নিমাণ হচ্ছে আলিপুরদুয়ারের এই জনপ্রিয় বনবাংলোটির। সব ঠিক ...
১৮ জুন ২০২৬ এই সময়‘সব চোর হ্যায়, ইনকি ছুট্টি করো।’ অযোধ্যার রাম মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ট্রাস্টের পদাধিকারীদের সরাসরি তোপ দাগলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ বিনয় কাটিহার। তাঁর দাবি, যেভাবে রাম মন্দির চলছে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। একা ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনআরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা মানহানি মামলায় বিপদে তৃণমূল সাংসদ। তৃণমূল নেতার বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনজাতীয় রাজনীতিতে এই মুহূর্তে বিরোধী ভাঙানোর খেলা চলছে। তৃণমূল ভেঙেছে। শিব সেনার উদ্ধব শিবির ভাঙছে। এমনকী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে ভাঙন নিয়েও জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে কি পালটা মারের প্রস্তুতি ইন্ডিয়া জোটের? ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনের আগে নাকি বিজেপির ...
১৮ জুন ২০২৬ প্রতিদিন‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার। তাদের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। কিন্তু ‘নিট’ আবহে কেন টেলিগ্রামই নিষিদ্ধ করা হল? বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।বুধবার সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ঘিরে ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনউত্তরপ্রদেশের বদাউনে ভয়ংকর দুর্ঘটনা। ট্রাক্টর এবং একটি ই-রিকশার সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। আহতের সংখ্যা প্রায় ৩। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-রিকশাটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই মহিলা। তাঁরা একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বুধবার সকালে ই-রিকশাটি ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনতৃণমূলে ভাঙন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। উদ্ধব ঠাকরের শিব সেনায় ভাঙন ধরানোর কাজটা শুরু হয়ে গিয়েছে। এবার কি পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির? উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য লখনউতে।শোনা যাচ্ছে, মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস আইন, এক দেশ ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনমোহন ভাগবতের উপর হামলার পর এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দপ্তরে পেট্রল বোমা। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়খণ্ডের রাঁচির আরএসএস দপ্তরে (Ranchi RSS Office) বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের ...
১৮ জুন ২০২৬ প্রতিদিনএক প্রাক্তন বিচারবিভাগীয় আধিকারিকের বরখাস্তের মামলাকে কেন্দ্র করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নজিরবিহীন পরিস্থিতি। পর পর চার বিচারকের বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছে (recusal)। ফলে শেষ পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। বুধবার এই ঘটনার তীব্র ...
১৭ জুন ২০২৬ এই সময়মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের পরে এ বার উত্তরপ্রদেশেও ভাঙনের মুখে বিরোধী দল? উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা) ঘরেও ভাঙনের জল্পনা উস্কে দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তিনি দাবি করেছেন, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভাঙছে, তেমনই ভবিষ্যতে সমাজবাদী পার্টিতেও ...
১৭ জুন ২০২৬ এই সময়পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তিন পড়ুয়ার মৃত্যু। গুরুতর জখম কমপক্ষে ১২। বুধবার ভোরে মধ্যপ্রদেশের গোয়ালিওর হাইওয়ের সাইয়া থানার কুনাল কলেজের কাছে দুর্ঘটনা ঘটে। টায়ার ফেটে যাওয়ায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে ধাক্কা মারে উল্টো দিক ...
১৭ জুন ২০২৬ এই সময়ছত্তিসগড়ের বিজেপি নেতা ভারত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিংকে পুড়িয়ে মারার অভিযোগ। অভিযোগের তীর তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ছত্তিসগড়ের সোনহাত তহশিলের নওগাই এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় লাল্লা সিংয়ের। এ ছাড়াও, ...
১৭ জুন ২০২৬ এই সময়বর্ষা এলেই ভারতের বেশিরভাগ জাতীয় উদ্যান ও টাইগার রিজ়ার্ভ পর্যটকদের জন্য সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এর মূল কারণ হলো প্রজনন মৌসুমে বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভারী বৃষ্টিপাতের কারণে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় সেই ...
১৭ জুন ২০২৬ এই সময়পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে সুশান্তের বিরুদ্ধে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেপ্তার ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনরাজ্যে পালাবদলের পর প্রথম বাজেট অধিবেশন। আগামী ২২ জুন বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাতে সময় কম, এই মুহুর্তে রাজ্যের অর্থ দপ্তরে খসড়া বাজেট তৈরির ব্যস্ততা তুঙ্গে। এই আবহেই দিল্লি উড়ে গেলেন বাংলার অর্থমন্ত্রী। সূত্রের ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনদলে ভাঙন। একযোগে ২০ সাংসদ তৃণমূল ছেড়ে অন্য দলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এখনও জোড়াফুল প্রতীক ও সম্পত্তির দাবিতে অনড়। এই পরিস্থিতিতে দল বাঁচানোর লড়াইয়ে একটা লাইফলাইন পেয়ে গেলেন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলে বিদ্রোহ নিয়ে মতামত ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনফুচকার ভিতরে বিষ! তেলেঙ্গানায় অসুস্থ ২০ জন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার জনপ্রিয় দোকানে ফুচকা খেতে জরো হয়েছিল শিশুরা। হইহই আনন্দে ফুচকা খেয়ে বাড়ি ফেরে তারা। পরদিন ভোর থেকে প্রচন্ড শারীরিক অসুস্থতা দেখা দেয়। বমি ও পেটের ...
১৭ জুন ২০২৬ প্রতিদিন৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিল মিজোরামের এক জেলা আদালত। ২০১৭ সালে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার তাদের ৪২ বছরের কারাদণ্ড ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনমোহন ভাগবতের উপর হামলার পর এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দপ্তরে পেট্রল বোমা। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়খণ্ডের রাঁচির আরএসএস দপ্তরে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে সরব হয়েছে ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনএকটা সময় ছিল যখন ভারতের সামরিক ভাণ্ডার পূর্ণ ছিল বিদেশি অস্ত্রে। কিন্তু আজকের আত্মনির্ভর ভারত আর বিদেশি শক্তির উপর নির্ভর করে না। উলটে ভারতে তৈরি অত্যাধুনিক অস্ত্র কিনছে বিশ্বের বহু দেশে। সেই সূত্রে এবার নয়া মাইলফলক ছুঁল নয়াদিল্লি। ২০২৫-২৬ ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনদিল্লির ২৭ বছরের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে তাঁর এহেন মর্মান্তিক পরিণতির পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মৃতা পি রাধা গায়ত্রীকে কি খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তাঁর বাবা। দাবি করলেন, ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনজয়পুরে হেনস্তার শিকার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁকে চড় মেরে আটক হয়েছিলেন দুই অভিযুক্ত। এবার তাঁরা জেল থেকে ছাড়া পেতেই সমর্থকরা উল্লসিত হয়ে স্লোগান তুললেন, ”ইনকিলাব জিন্দাবাদ।” পাশাপাশি স্লোগান উঠল ”ভারতমাতা কি জয়।” অভিযুক্তদের গলায় পরানো ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনবঙ্গে তৃণমূল। এবার ভাঙনের ঢেউ উঠেছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের গড়ে। সূত্রের খবর, শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) ৭ সাংসদ শীঘ্রই শিবির বদল করতে পারেন। এই পরিস্থিতিতে ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ দাগলেন শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। ...
১৭ জুন ২০২৬ প্রতিদিন“মা-বাবা আমি তোমাদের ভালোবাসি”, চিরকুটে লিখে আত্মহত্যা করলেন দ্বাদশ শ্রেণিতে ভালো ফল করা এক নিট (NEET) পরীক্ষার্থী। উত্তরাখণ্ডের দেরাদুনের নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৩ বছরের ওই মেধাবী তরুণী। প্রশ্ন উঠছে, নিট প্রশ্নপত্র ফাঁসের জেরেই কি প্রাণ ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনটেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের গুজব রুখতেই এই সিদ্ধান্ত। কিন্তু সংস্থার সিইও পাভেল দুরভ কাঠগড়ায় তুলছেন রিলায়েন্স ও মেটাকে। তাঁর দাবি, রিলায়েন্সের আংশিক মালিকানা থাকা মেটা ...
১৭ জুন ২০২৬ প্রতিদিননিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের গুজব রুখতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। আদালত সূত্রে খবর, মামলাটি ইতিমধ্যেই ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনপশ্চিমবঙ্গে পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ভাঙন নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সেই আবহে উদ্ধব ঠাকরের শিবসেনাতেও ভাঙনের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরে কি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা)? সেই জল্পনাই উস্কে দিলেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী। দাবি ...
১৭ জুন ২০২৬ এই সময়চিকিৎসক হওয়াই ছিল স্বপ্ন। NEET বাতিলের জেরে সাংঘাতিক হতাশ হয়েছিলেন তিনি। আবারও প্রথম থেকে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। NEET Re-Test-র ঠিক চারদিন আগে চরম পদক্ষেপ গ্রহণ করলেন উত্তরাখণ্ডের দেরাদুনের এক মেধাবী পড়ুয়া। মঙ্গলবার সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ...
১৭ জুন ২০২৬ এই সময়পুলিশ সুপারের অফিসের সামনে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তি ও তাঁর ছেলের। তবে পুলিশের তৎপরতায় আত্মহত্যা রোখা সম্ভব হয়েছে। যিনি আত্মহত্যার চেষ্টা করেন, তাঁর নাম প্রমোদ তিওয়ারি। তাঁর ছেলের নাম এখনও জানা যায়নি। মঙ্গলবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ...
১৭ জুন ২০২৬ এই সময়ভাঙা ঘরে ফের ভাঙনের সুর। মহারাষ্ট্রে আবারও ভাঙতে চলেছে উদ্ধব শিবির। দলের সাংসদদের কয়েক জনের সঙ্গে নাকি যোগাযোগ করতে পারছেন না পার্টির সুপ্রিমো। উদ্ধব-ঘনিষ্ঠ সঞ্জয় রাউতের দাবি, দলের সাংসদদের দল ভাঙানোর জন্য আগাম ১৫ কোটি টাকা পর্যন্ত অফার করা ...
১৭ জুন ২০২৬ এই সময়বঙ্গে তৃণমূলের পর, এবার ভাঙনের ঢেউ উঠেছে মহারাষ্ট্রে উদ্ধব গড়ে। গুরুতর এই পরিস্থিতিতে দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠক ডাকল শিবসেনা (উদ্ধব) শিবির। দলের সকল সাংসদকে বাধ্যতামূলকভাবে এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনইনস্টাগ্রামে আলাপ। সেখান থেকে প্রেম ও লিভ-ইন সম্পর্ক। তবে ৬ মাস যেতে না যেতেই মর্মান্তিক পরিণতি হল তরুণীর। সামান্য বচসার জেরে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শনিবার মর্মান্তিক এই ঘটনাম ঘটেছে বেঙ্গালুরুর মাল্লেশ্বেরম এলাকায়। ঘটনায় ...
১৭ জুন ২০২৬ প্রতিদিননিট প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই শাসকপক্ষের অস্বস্তি বাড়িয়ে বুধবার দেশের ‘এডুকেশন হাব’ রাজস্থানের কোটা শহরে প্রতিবাদে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ সন্ধ্যায় বিরাট ছাত্র সম্মেলনের ডাক দিয়েছে কংগ্রেস। সেখানেই নেতৃত্বে দেবেন রাহুল। পরীক্ষা সংক্রান্ত অনিয়ম, ...
১৭ জুন ২০২৬ প্রতিদিন‘বিদ্রোহের সম্ভাব্য পুরস্কার’ ঘিরে জল্পনা বাড়ছে রাজধানীতে। তৃণমূল কংগ্রেস ভেঙে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় মিশেছেন ২০ জন সাংসদ। এনডিএ শিবিরে দ্বিতীয় বৃহত্তম শরিক হতে চলেছে এই দল। শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে। স্বাভাবিকভাবেই সেই রদবদলে ‘পুরস্কৃত’ হতে ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনরাজধানীতে আবারও নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা? দিল্লি পুলিশের স্পেশাল সেলের তৎপরতায় গ্রেপ্তার সাত সন্দেহভাজন। পুলিশের দাবি, ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সন্দেহে তাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, একটি চক্রকে সীমান্তের ওপার থেকে পরিচালন করা ...
১৭ জুন ২০২৬ এই সময়হরদীপ সিং পুরিগত ১০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে নজির গড়েছেন। তবে মোদীজি দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকার কারণ তাঁর কাজে নিহিত রয়েছে।১৯৫২–এ প্রথম সরকারের প্রধান হিসেবে কাজে শুরু করেন নেহরুজি। ...
১৭ জুন ২০২৬ এই সময়এই সময়: জন্মদিনের কেক কাটার আনন্দের মুহূর্ত যে এমন এক দুঃস্বপ্নে বদলে যাবে, তা ভাবতেও পারেনি থানের এক পরিবার। সম্প্রতি তিন বছরের শিশু রেয়াংশের জন্মদিনের কেকের সাজসজ্জার ভিতরে থাকা দু’টি ধারালো ধাতব তারের টুকরো অজান্তেই গিলে ফেলে ওই শিশু। জন্মদিনের ...
১৭ জুন ২০২৬ এই সময়আধার কার্ড শুধুই পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যায়। অন্য কোনও কাজে নয়। পরিচয়পত্র ব্যতীত অন্য কোনও কাজে আধারের ব্যবহার অনুচিত। অপব্যবহার হচ্ছে আধার কার্ডের। সেই অপব্যবহার রুখতে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। যার প্রেক্ষিতে কেন্দ্র ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনভাঙা দলে ফের ভাঙন? শিবসেনার (উদ্ধব শিবির) সাংসদদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ উদ্ধব ঠাকরে। পাওয়া যাচ্ছে না ফোনে। কয়েক জন সাংসদ নাকি নিজেদের মোবাইল পর্যন্ত স্যুইচড অফ করে রেখেছেন। এমন খবর ...
১৭ জুন ২০২৬ এই সময়লিভ-ইন পার্টনারকে গলা টিপে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে বেঙ্গালুরুর মাল্লেশ্বরম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনুষা (২০)। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ...
১৭ জুন ২০২৬ এই সময়এক কুইক ডেলিভারি অ্যাপ থেকে স্রেফ একটি জলের বোতল অর্ডার করেছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের এক কলেজছাত্রী। কিন্তু সেই অর্ডারের আড়ালেই যে ওত পেতে ছিল এক ভয়ঙ্কর সাইবার অপরাধের থাবা, তা তিনি ঘুনাক্ষরে টের পাননি। বোতল অর্ডারের পর মুহূর্তেই মধ্যেই তাঁর ...
১৭ জুন ২০২৬ এই সময়লোকাল বা দূরপাল্লার ট্রেনে বসার জায়গা না পেয়ে সহযাত্রীদের সঙ্গে বচসার ঘটনা নতুন নয়। এই নিয়ে অনেক নাটক হয়ে থাকে। কিন্তু তাই বলে সিট না পাওয়ার ক্ষোভে বোমায় গোটা ট্রেন উড়ে যাবে বলে গুজব রটানো! এমন আজব ঘটনাও ঘটল, ...
১৭ জুন ২০২৬ এই সময়স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক মৃত্যু। দিল্লির ২৭ বছরের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ উদ্ধার হল উত্তরাখণ্ডের মুসৌরির একটি হোমস্টেতে। সোমবার সকালে হোমস্টের ঘরে রাধার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনসোশাল মিডিয়ায় আলোড়ন। যুবসমাজের ইস্যু নিয়ে পথে নেমে আন্দোলন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে গণআন্দোলনের ডাকও দিয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু এরপর কী? পুরোদস্তুর রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নামা? নাকি এভাবেই বিভিন্ন ইস্যুতে সরকার ও প্রশাসনকে আয়না দেখানো? কী ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনপাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতকে রক্তাক্ত করার ছক! দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৭ জঙ্গি। সূত্রের খবর, রাজধানী-সহ দেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল তারা। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে পাক গ্যাংস্টার শাহজাদ ভট্টি এবং তার সঙ্গী আজমল ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনযোগীরাজ্যে নজরে মাদ্রাসা। উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় এবার আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক। ইতিমধ্যে রাজ্যের মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে জেলার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিকদের। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা আগেই বাধ্যতামূলক ছিল। ...
১৭ জুন ২০২৬ প্রতিদিনউত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া। আগামী বছরের শুরুর দিকে যে পাঁচ রাজ্যের নির্বাচন হওয়ার কথা, সেই ভোটগুলি কিছুটা এগিয়ে আনতে পারে নির্বাচন কমিশন। এমনটাই খবর কমিশন সূত্রে। এমনকী, ভোট এগিয়ে আসছে এটা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ...
১৭ জুন ২০২৬ প্রতিদিন