• অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের উপরে হামলা
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালি দলের (SAD) প্রধান সুখবীর সিং বাদলের উপরে হামলা। মহারাষ্ট্রের নান্দেরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। সূত্রের খবর, কিরপান নিয়ে হামলা করা হয় তাঁর উপরে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। তিনি নিহং বলে সূত্রের খবর। বাদলের হাতে আঘাত লাগে। যদিও এই প্রথমবার নয়। এর আগে ২০২৪ সালেও অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে তাঁর উপরে হামলার ঘটনা ঘটে।

    সংবাদসংস্থা পিটিআই তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে গেরুয়া কাপড় জড়িয়ে বাদল হাসপাতালে ঢুকছেন। ২০২৪ সালের ৪ ডিসেম্বর অমৃতসর স্বর্ণমন্দিরের বাদলকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে।

    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এ দিন নান্দেরে গুরুদ্বারে গিয়েছিলেন তিনি। সঙ্গে তাঁর পরিবারের লোকেরাও ছিলেন। ছিলেন বাদলের স্ত্রী ও অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। সূত্রের খবর, পেটে আঘাত করাই ছিল হামলাকারীর লক্ষ্য। তবে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসায় হাতে লাগে। সেলাইও পড়েছে ক্ষতস্থানে।

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নান্দের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কথা বলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখার কথা বলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)