• দিল্লির লালকেল্লার বিস্ফোরণে ‘আল-কায়দা’-র AQIS: রাষ্ট্রপুঞ্জ
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • লালকেল্লার বিস্ফোরণে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন 'আল-কায়দা'-র হাত ছিল। এই তথ্য দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের মনিটরিং টিম। গত বছর নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ১১ জন নিহত হন। রাষ্ট্রপুঞ্জের ওই টিম জানিয়েছেন, বিস্ফোরণে যুক্ত ছিল আল-কায়দার সহকারী সংগঠন Al-Qaida in the Indian Subcontinent (AQIS)। ওই সংগঠন আফগানিস্তানে সক্রিয়। তারা বাংলাদেশে ঢুকে নাশকতামূলক কাজের চেষ্টা করে চলেছে।

    রাষ্ট্রপুঞ্জের মনিটরিং টিম লালকেল্লার বিস্ফোরণের জন্য আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখাকে (AQIS) দায়ী করেছে এবং আঞ্চলিক নেটওয়ার্ক সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছে।

    সূত্রের খবর, মনিটরিং টিম এক প্রতিবেদন বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার AQIS তালিকাভুক্ত নয়)। ওই সংগঠন আল কায়দার সেল হিসেবে কাজ করে এবং রসদ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলে। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লালকেল্লায় হামলার দায় প্রাথমিকভাবে AQIS-এর ওপর চাপানো হয়েছিল। ওই সংগঠন তাদের সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে, এমন আশঙ্কাও করা হয়েছিল।

    ২০২৫ সালের ১০ই নভেম্বর লালকেল্লার কাছে একটি গাড়িতে হাতে তৈরি বিস্ফোরক রাখা ছিল। সেই গাড়িতে বিস্ফোরণ হয়েছিল। জাতীয় তদন্তকারী সংস্থা NIA ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফ্যাকাল্টির প্রাক্তন সহকারী অধ্যাপক উমর উন-নবীকে বিস্ফোরণের প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তিনিও বিস্ফোরণে নিহত হন।

    এনআইএ তদন্তে নেমে জেনেছিল, জঙ্গিদের ওই মডিউল AQIS-এর। তারা বৃহত্তর সন্ত্রাসের অংশ হিসেবে ওই হামলার পরিকল্পনা করেছিল।

    মনিটরিং কমিটির রিপোর্টে এই উদ্বেগও প্রকাশ করা হয়েছে যে, AQIS নতুন সেল তৈরির মাধ্যমে বাংলাদেশে তার উপস্থিতি প্রসারিত করতে চাইতে পারে, যা দক্ষিণ এশিয়া জুড়ে তার সন্ত্রাসবাদী কাজের পরিধি আরও বাড়িয়ে তুলতে পারে।

  • Link to this news (এই সময়)