BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 27 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: ব্যবসা ::
  • চায়ে কীটনাশক নিয়ে কাল কলকাতায় বৈঠক শ্রমমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চায়ে কীটনাশক নিয়ে কাল, ২৭ আগস্ট বৈঠক করবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। কলকাতায় শ্রমদপ্তরের কনফারেন্স হলে বিকেল চারটেয় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। শ্রমদপ্তরের চিঠিতে জানানো হয়েছে, চায়ে এমআরএল বা ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট নিয়ে উদ্ভূত সংকটের পাশাপাশি ...

    ২৬ আগস্ট ২০২৬ বর্তমান
    পাঁচ মাসে উত্তরে রাজস্ব আদায় ২০০ কোটি টাকা, অভিযানে জোর দেবে আয়কর বিভাগ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাত্র পাঁচ মাসে উত্তরবঙ্গে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। মঙ্গলবার শিলিগুড়িতে এমন তথ্য দেন আয়কর বিভাগের প্রধান চিফ কমিশনার সুরভি ভর্মা গর্গ। তাঁর দাবি, আগামী সাত মাসের মধ্যে রাজস্ব আদায়ের টার্গেট ৬০০ কোটি টাকা ...

    ২৬ আগস্ট ২০২৬ বর্তমান
    বাদ যাচ্ছেন রাজ্যের ১৪ লক্ষ উজ্জ্বলা গ্রাহক?

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মা-বোনেদের চোখের জল মোছাতে নরেন্দ্র মোদি সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা। এর আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। গৃহস্থ যে দামে কেনে, তারচেয়ে কিছুটা সস্তায় সিলিন্ডার পান উজ্জ্বলা গ্রাহক। স্বয়ং প্রধানমন্ত্রীর সাধের এই প্রকল্পকে দ্রুত ...

    ২৬ আগস্ট ২০২৬ বর্তমান
    নোটবাতিলের পরও নগদে লেনদেন বাড়ল আড়াই গুণ, প্রশ্নের মুখে ডিজিটাল ইকনমির লক্ষ্য পূরণ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নোট বাতিলের সময় বলা হয়েছিল ভারতে ডিজিটাল ইকনমিকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত। যথাসম্ভব কম নগদ টাকার লেনদেন হবে এবার থেকে। সেই ঘোষণা ও প্রতিশ্রুতির ১০ বছর পর নগদ লেনদেন এবং বাজারে নগদ টাকার পরিমাণ এক ...

    ২৬ আগস্ট ২০২৬ বর্তমান
    দূষণহীনভাবে ইট তৈরির উদ্যোগ

    সংবাদদাতা, উলুবেড়িয়া: কয়লা জ্বালিয়ে আর ইট পোড়াতে হবে না। ফলে পরিবেশ দূষণও হবে না। এমন দূষণহীনভাবে ইট তৈরির উদ্যোগ নিলেন শ্যামপুরের ইটভাটার মালিকরা। এই নিয়ে বুধবার একটি কর্মশালা হল। সেখানে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার প্রতিনিধিরা কীভাবে দূষণহীন পদ্ধতিতে ইট ...

    ২৬ আগস্ট ২০২৬ বর্তমান
    বন্ধ জুটমিল খোলায় চাহিদা বেড়েছে পাটের, দাম বৃদ্ধি পাওয়ায় খুশি চাষি

    সংবাদদাতা, তেহট্ট: অন্য বছরের তুলনায় এবার পাটের দাম অনেকটাই বেশি। ফলে পাট চাষ করে লাভের মুখ দেখার আশায় খুশি নদীয়ার পাটচাষিরা। গত কয়েক বছর ধরে যেখানে চাষিরা কুইন্ট্যাল প্রতি সাড়ে পাঁচ হাজার থেকে ছ’হাজার টাকা দাম পেয়েছেন, সেখানে এবার ...

    ২৬ আগস্ট ২০২৬ বর্তমান
    রোপওয়ে থেকে রিভার ট্যুরিজমে জোর! পর্যটন নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর, আসছে নতুন 'লোগো'

    কলকাতা: রাজ্য জুড়ে পর্যটনে গতি আনতে তৎপরতা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মঙ্গলবার হয়ে গেল উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, মুখ্যসচিব, অর্থসচিব-সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। ঢেলে সাজানো হবে পর্যটন দফতর ও রাজ্যের পর্যটন কেন্দ্র গুলো। এদিনের বৈঠকে রাজ্যের ...

    ২৬ আগস্ট ২০২৬ News18 বাংলা
    পেঁয়াজের দামে ‘চোখে জল’, নাসিকের অতিবৃষ্টিতে পকেটে ছ্যাঁকা বাংলারও

    মাসখানেক ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দর। Price Monitoring Division-এর তথ্য অনুযায়ী, এখন থেকে গত এক বছরে দাম বেড়েছে প্রায় ৫৯%। তার প্রমাণ দেখা যাচ্ছে দেশের নানা রাজ্যে, বাদ নেই পশ্চিমবঙ্গ। একদিকে চিনি, অন্যদিকে পেঁয়াজের দামের জেরে বাড়ির হেঁসেল ...

    ২৬ আগস্ট ২০২৬ এই সময়
    বকেয়া ডিএ’র হিসাবে ভুল, আরও টাকা পাচ্ছেন অনেক পেনশনভোগী!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্তদের অনেকে সম্প্রতি পেনশন অ্যাকাউন্টে হঠাৎ অতিরিক্ত কয়েক হাজার টাকা পাওয়ার বার্তা পেয়েছেন। এই পেনশন প্রাপকদের অনেকেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ-র পুরোটাই দুটি কিস্তিতে পেয়ে গিয়েছেন। তারপরে আবার অ্যাকাউন্টে ...

    ২৪ আগস্ট ২০২৬ বর্তমান
    শিল্প ফেরাতে উদ্যোগপতিদের সঙ্গে কল্যাণীতে বৈঠক মন্ত্রীর

    সংবাদদাতা, কল্যাণী: একসময় কলকারখানার সাইরেনে ঘুম ভাঙত কল্যাণীর মানুষের। শহরের আকাশে দেখা যেত একাধিক কারখানার চিমনি থেকে ধোঁয়া। এখানে কমবেশি ৩০০ কলকারখানা ছিল। সেই ছবি আজ অতীত। এখন রয়েছে হাতে গোনা কয়েকটি কারখানা। দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় কল্যাণীর ইন্ডাস্ট্রিকে ফের ...

    ২৪ আগস্ট ২০২৬ বর্তমান
    বাজারে ডলারের তুলনায় ৩ গুণ বেশি ভারতীয় নোট: আরবিআই

    মুম্বই: ২০১৬ সালের ৮ নভেম্বর। ৫০০ ও ১০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর অন্যতম লক্ষ্য ছিল নগদের উপর নির্ভরতা কমানো। নগদহীন ডিজিটাল লেনদেন বৃদ্ধি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নগদের পরিমাণ ক্রমেই বাড়ছে। ফলে প্রশ্ন উঠেছে, ...

    ২৩ আগস্ট ২০২৬ বর্তমান
    বেকারি শিল্পে ধাক্কা মূল্যবৃদ্ধির, জিএসটি প্রত্যাহারের দাবি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের বেকারি শিল্পকে পুনরুজ্জীবিত করতে একগুচ্ছ দাবি তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল বেকার্স কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের পক্ষ থেকে রাজ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া প্রস্তাবে এই শিল্পের সংকট কাটাতে সাত দফা দাবি জানানো হয়েছে। সেখানে বলা ...

    ২৩ আগস্ট ২০২৬ বর্তমান
    কেন দাম বাড়ছে চিনির? দাম কি আরও বাড়বে? আখ থেকে শুরু করে ইথানল, ব্যাখ্যা দিল কেন্দ্র

    নয়াদিল্লি: গত একমাসে ভারতে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে চিনির দাম৷ যা নিয়ে ইতিমধ্যেই মধ্যবিত্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা৷ তবে কি চিনির দাম আরও বাড়বে? কেনই বা হঠাৎ বাড়ছে চিনির দাম? এরসঙ্গে ইথানলের কি কোনও সম্পর্ক আছে? এই সমস্ত প্রশ্নের ...

    ২২ আগস্ট ২০২৬ News18 বাংলা
    পরিবর্তনের বাংলায় শিল্পে আরও বিনিয়োগ, রাজ্যে স্টিল শিল্প সম্প্রসারণে বিপুল বিনিয়োগের পরিকল্পনা এই ইস্পাত গোষ্ঠীর

    কলকাতা: পরিবর্তনের বাংলায় শিল্পে আরও বিনিয়োগ। এবার অনিল বালাজি ইস্পাত গোষ্ঠী তাদের ইস্পাত শিল্প সম্প্রসারণে বিপুল বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করল। হাওড়ার জঙ্গলপুরের কারখানার সম্প্রসারণে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে অনিল বালাজি স্টিল। তাদের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ...

    ২২ আগস্ট ২০২৬ News18 বাংলা
    রাজ্যের পর্যটন মানচিত্রে বাড়ছে বিনিয়োগের ঢল

    এই সময়: রাজ্যের পর্যটন শিল্পকে নতুন মাত্রায় পৌঁছে দিতে এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণকে গতিশীল করতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন-বান্ধব নীতি প্রণয়ন ও পরিকাঠামো উন্নয়নের হাত ধরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এক অভূতপূর্ব জোয়ার শুরু হয়েছে। যে যাত্রায় শরিক হয়ে কলকাতা-ভিত্তিক চ্যাটার্জি রিসোর্স ...

    ২২ আগস্ট ২০২৬ এই সময়
    কথাই হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বলুন শিল্পনীতি আনতে, স্পিকারকে আরজি বণিকসভায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শিল্পায়নের ভোল বদলাবে, এমনই আশা ছিল শিল্পমহলের। নতুন সরকার আসার পর শিল্পমহল বারবার তাদের উপর আস্থা রাখার কথা জনিয়েছে। সামান্য হলেও তার তাল কাটল কি? রাজ্য সরকারের একাধিক মন্ত্রী বারবার বলে এসেছেন, ...

    ২২ আগস্ট ২০২৬ বর্তমান
    ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটিয়ে স্থানীয় স্তরে কর্মসংস্থানের বার্তা দিলেন দিলীপ ঘোষ

    সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনায় ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটিয়ে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, এমনই বললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার বারুইপুরের রবীন্দ্রভবনে আয়োজিত ‘স্বাবলম্বী ভারত অভিযান’-এর উদ্যোগে ‘উদ্যামিতা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয় সম্পদ ...

    ২২ আগস্ট ২০২৬ বর্তমান
    চিনির দাম বাড়ায় সংকট বেকারি-মিষ্টান্ন শিল্পে, উৎপাদন হ্রাসে কর্মী ছাঁটাইয়ের ভয়

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দেশজুড়ে চিনির দাম হু হু করে বাড়ছে। অল্প কিছুদিনের মধ্যে প্রতি কেজিতে এর দাম বেড়েছে প্রায় ২০ টাকা। আগামী কয়েক মাস এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশঙ্কা পাইকারি ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন বেকারি মালিকদের পাশাপাশি ...

    ২২ আগস্ট ২০২৬ বর্তমান
    চিনির চড়া দাম, দিলীপের কাছে সরব বাংলার মিষ্টান্ন ব্যবসায়ীরা, উঠল নিরাপত্তা নিশ্চিত করার দাবিও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিনির দাম থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা, একাধিক ইস্যুতে এবার সরব হলেন রাজ্যের মিষ্টান্ন বিক্রেতারা। তাঁদের অভিযোগ, একদিকে জ্বালানির দরে সংকট মারাত্মক বেড়েছে। তারই সঙ্গে অমিল পর্যাপ্ত দুধও। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখাই দায়। প্রশাসনের আশ্বাস, সরকার ...

    ২২ আগস্ট ২০২৬ বর্তমান
    পোস্ট অফিস না ব্যাঙ্ক এফডি ? কোথায় বিনিয়োগ করলে আপনি বেশি লাভবান হবেন ?

    পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম নাকি ব্যাঙ্ক FD — কোথায় টাকা রাখলে বেশি রিটার্ন পাবেন? সুদের হার, নিরাপত্তা, লিকুইডিটি ও ট্যাক্সের দিক থেকে জেনে নিন কোনটি আপনার জন্য সেরা। আপনি যদি কোনও বাজার ঝুঁকি ছাড়াই নিজের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখতে ...

    ২১ আগস্ট ২০২৬ News18 বাংলা
    ৪ রাজ্যে রেলে ১৩,০০০ কোটি টাকার প্রকল্প, নজরে বঙ্গ–কলিঙ্গও

    এই সময়, নয়াদিল্লি: দেশের চারটি রাজ্যের রেল পরিকাঠামোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ করল মোদী সরকার৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৩,০৪১ কোটি টাকা মূল্যের বিভিন্ন রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ এ বার রেলওয়ের চারটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প ...

    ২১ আগস্ট ২০২৬ এই সময়
    চা বাগানের জমি পর্যটনে ব্যবহারের সীমা কমাল মন্ত্রিসভা, বঙ্গে ফিরল 15 শতাংশের নীতি

    কলকাতা, 19 অগস্ট: উত্তরবঙ্গের চা বলয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ঐতিহ্যবাহী চা শিল্পকে সুরক্ষিত রাখতে বড়সড় নীতিগত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বতন প্রশাসনের সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে এসে চা বাগানের জমি পর্যটন ও বাণিজ্যিক কাজে ব্যবহারের ঊর্ধ্বসীমা একধাক্কায় অর্ধেকে ...

    ২০ আগস্ট ২০২৬ eTV Bharat
    খুলল অন্নপূর্ণার পুরনো পোর্টাল, ফের দেখা যাচ্ছে স্ট্যাটাস! কারা পাবেন টাকা, কারা কেন বাদ?

    আলিপুর, নবাব মল্লিক: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। ১ অগাস্ট 'সিটিজেন্স লগ ইন' অংশ বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকে স্ট্যাটাস চেক করতে পারছিলেন না সাধারণ মানুষ। ফের সেই অংশ আজ বুধবার ...

    ২০ আগস্ট ২০২৬ News18 বাংলা
    কোরামই হলো না, ইতিহাসে প্রথমবার থমকাল টাটা সন্সের AGM

    টাটা গোষ্ঠীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না থাকায় মঙ্গলবার (১৮ অগস্ট) টাটা সন্সের ১০৮তম বার্ষিক সাধারণ সভা (AGM) মাঝপথেই মুলতুবি করতে হলো। PTI-র রিপোর্টে আধিকারিকদের উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। Moneycontrol জানিয়েছে, সংস্থার বার্ষিক সাধারণ ...

    ১৯ আগস্ট ২০২৬ এই সময়
    ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি, এবার দেশজুড়ে পথে নামছে শাসক ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে অনড় মনোভাব দেখিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কমিটি পেনশন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেও তোয়াক্কা করেনি অর্থমন্ত্রক। বিরোধীরা তো বটেই, বিজেপি সাংসদদের একাংশ এনিয়ে প্রতিবাদে সরব হলেও আমল দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র ...

    ১৯ আগস্ট ২০২৬ বর্তমান
    ‘বিগ ফাইভে’র হাতে কর্পোরেট আয়ের ৬০ শতাংশ, দাবি নয়া সমীক্ষায়

    নয়াদিল্লি: ভারতের কর্পোরেট আয়ের ৬০ শতাংশের বেশি রয়েছে দেশের পাঁচ ব্যবসায়ী পরিবারের হাতে। তালিকায় রয়েছে, রিলায়েন্স (আম্বানি), আদানি, বিড়লা, জিন্দাল ও টাটা গোষ্ঠী। সম্প্রতি ‘ওয়ার্ল্ড ব্যাংক ইকনমিক রিভিউ’-তে প্রকাশিত একটি সমীাক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। দাবি, উদারীকরণের পর বাজারে ...

    ১৯ আগস্ট ২০২৬ বর্তমান
    বছর ঘুরতে চললেও জিএসটি কাউন্সিলের বৈঠকই ডাকা হল না, উদ্বিগ্ন ব্যবসায়ী মহল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণ্য ও পরিষেবা আইন অনুযায়ী প্রতি তিন মাসে একবার জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়া জরুরি। কিন্তু গত প্রায় এক বছর সেই বৈঠক হয়নি। আগামী কাউন্সিল মিটিং কবে হবে, তা সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ...

    ১৯ আগস্ট ২০২৬ বর্তমান
    রান্নার গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা বেড়ে হল ২৩ আগস্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করার কথা ছিল ১৬ আগস্টের মধ্যে। শুক্রবার সেই সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে মৌখিকভাবে একথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সূত্রের খবর, এরাজ্যে এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ ...

    ১৬ আগস্ট ২০২৬ বর্তমান
    ঢাকেশ্বরী কটন মিলে শিল্পতালুক নিয়ে কেন্দ্রের অনুমোদন চাইল রাজ্য সরকার

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ডবল ইঞ্জিন সরকার হলে বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প আসবে। বিগত বিধানসভা নির্বাচনে শিল্পাঞ্চলবাসীর কাছে এটাই ছিল বিজেপির সবচেয়ে বড় প্রতিশ্রুতি। সরকার গঠনের তিন মাসের মাথায় এ নিয়ে প্রথম বড় পদক্ষেপ সামনে এসেছে। জানা গিয়েছে, আসানসোলের ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    কর্মীসংখ্যা একেবারে তলানিতে, পুজোর আগে নতুন বাস পাচ্ছে না এনবিএসটিসি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোর আগে নতুন বাস পাচ্ছে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেক্ষেত্রে পর্যটনের ভরা মরশুমে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের বাড়তি চাপ সামলানোর পথ খুঁজে পাচ্ছে না এনবিএসটিসি কর্তৃপক্ষ। নিগম সূত্রের খবর, নতুন ৬৭টি বাস পাচ্ছে তারা। যদিও বিষয়টি ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    লুমটেক্স খোলার দাবিতে বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের লুমটেক্স জুটমিল খোলার দাবিতে সোমবার ফের বিক্ষোভ দেখালেন কর্মীরা। জুটমিলের গেটে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেন। কর্মীদের অভিযোগ, অন্যান্য জুটমিল খোলা হলেও বেশ কয়েক মাস হল এই জুটমিলটি বন্ধ। তাঁরা ওই জুটমিল চত্বরে তৈরি হওয়া ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    অন্তর্নিহিত ভরতুকি কমে ১৮৮ টাকা হলেও গৃহস্থের সিলিন্ডারের দাম কমাচ্ছে না কেন্দ্র

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ই-কেওয়াইসি না করলে গৃহস্থের দরে (ডোমেস্টিক রেট) রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে না বলে আগেই জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেক্ষেত্রে গৃহস্থের সিলিন্ডার পিছু কেন্দ্র যে অন্তর্নিহিত ভরতুকি (ইমপ্লিসিট সাবসিডি) দেয়, তা আর মিলবে না। অর্থাৎ, ই-কেওয়াইসি না ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    টালিগঞ্জের পোল্ট্রি ফার্মে বসবে বিশেষ ইনকিউবেটর যন্ত্র

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টালিগঞ্জে অবস্থিত রাজ্য পোল্ট্রি ফার্মে কৃত্রিম উপায়ে একসঙ্গে ৩০ হাজার ডিম ফুটিয়ে বাচ্চা তৈরির জন্য বিশেষ ইনকিউবেটর আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাংলার বৃহৎ পোল্ট্রি ফার্মগুলির একটি। এই ফার্মের মুরগির বাচ্চার চাহিদা ক্রমেই বাড়ছে। ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    ব্যবসার পথ প্রকৃত অর্থেই সহজ করুক সরকার, দাবি শিল্পমহলের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এমাসেই নতুন শিল্পনীতি আনার দাবি করেছে রাজ্য সরকার। তার আগে মঙ্গলবার শিল্পমহল ও বণিকসভার কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন একাধিক মন্ত্রী ও আমলা। সেখানেই দাবি ওঠে, একটিমাত্র পলিসি না এনে, শিল্পভিত্তিক আলাদা আলাদা নীতি আনা হোক। পাশাপাশি ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    সেবির কাছে পুনরুজ্জীবনের আবেদনই করেনি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, জানাল কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটছে না। মঙ্গলবার রাজ্যসভায় লিখিতভাবে অর্থমন্ত্রক জানিয়েছে যে, তাদের এগজিট অ্যাপ্লিকেশন হোল্ডে রাখার জন্য ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ সেবির কাছে আবেদন জানিয়েছে ঠিকই। কিন্তু পুনরুজ্জীবনের (রিভাইভাল) বিষয়ে এখনও পর্যন্ত ক্যালকাটা ...

    ১২ আগস্ট ২০২৬ বর্তমান
    এবার কুলিক দুগ্ধ উৎপাদন কেন্দ্র পুনরুজ্জীবনে উদ্যোগ, কর্মীদের ফের প্রশিক্ষণের ব্যবস্থা

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: একগুচ্ছ সমস্যায় একসময় বন্ধ হয়ে যায় উত্তর দিনাজপুরের একমাত্র সরকারি দুগ্ধ প্রকল্পের প্রতিষ্ঠান কুলিক মিল্কের কারখানা। সেই প্রকল্পকে এবার পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবে জেলা প্রশাসন। সদ্য দায়িত্ব নিয়েই সোমবার একথা জানালেন উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক অভিজিৎ ...

    ০৫ আগস্ট ২০২৬ বর্তমান
    আজ শহরে চালু ১০ কিলো সিলিন্ডারের সংযোগ, চড়া দামেই কিনতে হবে গ্যাস

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চালু হচ্ছে ১০ কেজির গ্যাস সিলিন্ডারের সংযোগ। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এদেশে গৃহস্থের নতুন রান্নার গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ। আবেদনের পরও দেওয়া হচ্ছে ...

    ০৩ আগস্ট ২০২৬ বর্তমান
    পর্যটন বৃদ্ধিতে তরাই-ডুয়ার্সের চায়েরও ব্র্যান্ডিং চাইছে রাজ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিংয়ের চা শুধু নয়, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের চায়েরও আলাদা ‘ব্রান্ডিং’ করতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে উত্তরবঙ্গের শিল্প উন্নয়ন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠক ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    বিষ্ণুপুরে টাটার কারখানায় ঝাঁপ বন্ধের আশঙ্কা, আজ আসছেন শিল্পপ্রতিমন্ত্রী

    সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে টাটার কারখানায় কাজ নেই। একের পর এক কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। ঝাঁপ বন্ধের আশঙ্কায় কর্মীদের উদ্বেগ বেড়েছে। এই অবস্থায় আজ, শুক্রবার বিষ্ণুপুরে আসবেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পতালুকে ...

    ০১ আগস্ট ২০২৬ বর্তমান
    তেলের মূল্যবৃদ্ধির জের, আমন চাষের জন্য বিঘা প্রতি ট্রাক্টরের খরচা বাড়ল প্রায় ৫০০ টাকা, উদ্বেগ

    সংবাদদাতা, কান্দি: এক বছরেই ট্রাক্টর ভাড়া ঘণ্টা প্রতি বাড়ল ৩০০ টাকা। ফলে খরচ বাড়ল আমন চাষিদের। এক বিঘা জমিতে চাষ করতে প্রায় ৫০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে চাষিদের দাবি। ধান চাষ করে এই অতিরিক্ত টাকা তোলা অসম্ভব বলে ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    পড়ুয়াদের বাণিজ্য প্রস্তাবে পুঁজি জোগাবেন শিল্পপতিরা, কলকাতায় ভয়েজ অব ইয়ুথ সামিট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন স্কুলপড়ুয়াদের ‘শার্ক ট্যাঙ্ক’। প্রযুক্তি, ব্যবসায়িক উদ্যোগ, জলবায়ু, জননীতি, পররাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে স্কুলপড়ুয়াদের বিভিন্ন প্রস্তাব প্রকল্প শুনবেন সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্টরা। আর বিজয়ীরা পুরস্কারের পাশাপাশি পাবে মূলধনী সাহায্য, প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্য। এমনই অভিনব ...

    ৩০ জুলাই ২০২৬ বর্তমান
    ই-কেওয়াইসি নেই? গ্যাস কিনতে হবে প্রায় ১৭০০ টাকায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক বছর ধরে পেট্রলিয়াম মন্ত্রক রান্নার গ্যাসের গ্রাহকদের ই-কেওয়া‌ইসি করানোর কথা বলে আসছে। কিন্তু গ্রাহকদের একটা বড়ো অংশ এখনও তা করায়নি। এমন গ্রাহকদের এবার রান্নার গ্যাসের ১৪.২ কেজির একটি সিলিন্ডারের জন্য গুনতে হবে প্রায় ১৭০০ ...

    ২৯ জুলাই ২০২৬ বর্তমান
    দামি খাবার, ডিম-মাংসের দাম ঊর্ধ্বমুখী, চিন্তায় আমজনতা

    এই সময়: গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে দেশে কমেছে সয়াবিন মিল উৎপাদনের পরিমাণ। তার সঙ্গেই পশুখাদ্যের বাজারে ধাক্কা দিয়েছে দামি ‘ভুট্টা’। ইথানল উৎপাদনের জন্য ভুট্টার বরাদ্দ বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে চড়েছে শস্যটির দাম। এমন পরিস্থিতিতে পশুখাদ্য ...

    ২৮ জুলাই ২০২৬ এই সময়
    ডবল ট্যাক্সেশন হবে না, আশ্বাস অর্থমন্ত্রীর, রাজস্ব বৃদ্ধিরও পূর্বাভাস স্বপনের

    এই সময়: চলতি অর্থবর্ষে রাজ্যের রাজস্ব আদায় ১৮ শতাংশ বৃদ্ধি পাবে বলেই মনে করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রফেশনাল ট্যাক্সের (পি–ট্যাক্স) নিয়মে বদল, খনি–খাদান থেকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, কেন্দ্রের আর্থিক সহায়তা বৃদ্ধি––এমনই বিভিন্ন পথে মোট রাজস্ব আদায়ের দিশা দেখিয়েছেন স্বপন। ...

    ২৮ জুলাই ২০২৬ এই সময়
    বাগান থেকে সরাসরি কাঁচা চা পাতা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত

    সংবাদদাতা, শিলিগুড়ি: ক্ষতিকর রাসায়নিক সারমুক্ত কাঁচা চা পাতার সরকারি শংসাপত্র বাধ্যতামূলক করতে হবে। এই দাবিতে কাঁচা পাতা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করল নর্থ বেঙ্গল টি প্রডিউসার অ্যাসোসিয়েশন। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের চেয়ারম্যান সঞ্জয় ধানুটি জানান, উত্তরবঙ্গের ...

    ২৮ জুলাই ২০২৬ বর্তমান
    প্লাস্টিকের ১০-২০ টাকার নোটে সম্মতি

    নয়াদিল্লি: পলিমার নোট নিয়ে আরও একধাপ এগল রিজার্ভ ব্যাংক। আগামী বছর থেকেই প্লাস্টিক বা পলিমারে তৈরি ১০ ও ২০ টাকার নোট আনতে উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ব্যবহারের জন্য ১০ ও ২০ টাকার মোট ২০০ কোটি নোট বাজারে ...

    ২৮ জুলাই ২০২৬ বর্তমান
    জিএসটি, আবগারি থেকে ৩০ শতাংশ রাজস্ব আদায়ের নির্দেশ, উত্তরকন্যায় বৈঠক অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ থেকে রাজস্ব আদায় বাড়াতে ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। সোমবার মিনি সচিবালয় উত্তরকন্যায় এ ব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশাসন সূত্রে খবর, বৈঠকে জিএসটি এবং আবগারি বিভাগকে ২০-৩০ শতাংশ রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ দেওয়া ...

    ২৮ জুলাই ২০২৬ বর্তমান
    মোবাইল পরিষেবায় খামতি মানল ট্রাই, সবচেয়ে বেশি দুর্বলতা বিএসএনএলেই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল পরিষেবা নিয়ে হরেক অভিযোগ থাকে গ্রাহকদের। কখনো কথা বলতে গিয়ে ফোন কেটে যাওয়া, তো কখনো ভিডিয়ো ডাউনলোড করতে গিয়ে বারবার থমকে যাওয়া বা বাফারিং। চড়া দামে কল এবং ডেটা প্যাকেজ কেনার পরও সরকারি-বেসরকারি সংস্থাগুলির পরিষেবা ...

    ২৮ জুলাই ২০২৬ বর্তমান
    ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর, হাওড়ায় শিল্পোন্নয়ন নিয়ে সেমিনারে প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়ে পশ্চিমবঙ্গকে দেশের সেরা এবং ভবিষ্যতে বিশ্বের প্রথম সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে। শুক্রবার হাওড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে এই ...

    ২৮ জুলাই ২০২৬ বর্তমান
    ইডেন রিয়েলটি গ্রুপের বিশেষ অফার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি কিনতে আগ্রহীদের জন্য সীমিত সময়ের বিশেষ অফারের ঘোষণা করল ‘ইডেন রিয়েলটি গ্রুপ’। সংস্থার তরফে দাবি, বাড়ি কেনার সময় যে বড়ো অঙ্কের প্রাথমিক খরচের চাপ থাকে তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোলারিস সিটি ...

    ২৮ জুলাই ২০২৬ বর্তমান
    জোম্যাটো-সুইগির বাজারে ভাগ বসাতে এবার আসরে নামল ফ্লিপকার্ট, কম দামে মিলবে পরিষেবা

    আজকাল ওয়েবডেস্ক: ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজারে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট খুব শীঘ্রই খাবার ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে। ওয়ালমার্টের মালিকানাধীন এই সংস্থা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সীমিত পরিসরে পরিষেবাটি চালু ...

    ২৪ জুলাই ২০২৬ আজকাল
    খরচ কমবে, আসবে মোটা টাকা! বর্ষার জাদুতে নতুন আশায় বুক বাঁধছেন বসিরহাটের পাটচাষিরা

    ভারী বর্ষায় প্রাণ ফিরল পাটচাষে, জাক দেওয়ার কাজে ব্যস্ত গ্রামবাংলা। উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ পাটচাষ অঞ্চলে এবারের বর্ষা যেন নতুন আশার বার্তা নিয়ে এসেছে। টানা ভারী বৃষ্টিতে খাল, বিল, ডোবা ও বিভিন্ন জলাশয় কানায় কানায় ভরে উঠেছে। ফলে পাট ...

    ২৪ জুলাই ২০২৬ News18 বাংলা
    ঢিমেতালে সেফটি অডিট, নির্মাণকাজ বন্ধের সময় বাড়ছে আরও ১ মাস?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর শহরের নির্মীয়মাণ বিল্ডিংগুলির ‘অডিট’ শুরু হয়েছে। কলকাতা সহ ১৩টি পুরসভায় সমস্ত ধরনের বাণিজ্যিক ভবনের নির্মীয়মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। সেই সঙ্গে ছ’তলা বা তার বেশি উচ্চতার নির্মীয়মাণ আবাসিক ভবনগুলিকেও অডিটের ...

    ২৪ জুলাই ২০২৬ বর্তমান
    আর্থিক ক্ষতি হচ্ছে, ক্রেতারাও উদ্বিগ্ন: ক্রেডাই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের অডিটের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবাসন নির্মাতা সংস্থাগুলির সংগঠন ‘ক্রেডাই’-এর বক্তব্য, রাজ্য সরকার সক্রিয়ভাবে যেমন অডিট করছে, তেমনই আবাসন নির্মাতা সংস্থাগুলিও প্রয়োজনীয় নথি জমা দিচ্ছে। তাদের আশা, অডিট কমিটি শীঘ্রই নির্মাণকাজ চালুর ছাড়পত্র দেবে। ...

    ২৪ জুলাই ২০২৬ বর্তমান
    চা কেনা নিয়ে নয়া সিদ্ধান্ত বড় কোম্পানিগুলির, আশঙ্কার মেঘ উত্তরের চা বলয়ে

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নির্ধারিত মাত্রার থেকে চায়ে কীটনাশকের অবশিষ্টাংশ বেশি হলে তা আর কেনা হবে না। চিঠি দিয়ে জানিয়ে দিল একাধিক বড় কোম্পানি। ফলে উত্তরবঙ্গে উৎপাদিত চায়ের বরাত বিপুল বাতিল হওয়ার আশঙ্কা। কারণ, এর আগেও উত্তরবঙ্গের চায়ে নির্ধারিত মাত্রার ...

    ২৪ জুলাই ২০২৬ বর্তমান
    শিল্পের বকেয়া বিল আদায়ে ছাড় নয়, স্মার্ট মিটারে ধীরে চলার পন্থা রাজ্যের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্মার্ট মিটারের ক্ষেত্রে আপাতত ধীরে চলো নীতি নিতে চলেছে রাজ্য সরকার। জোর করে বা তাড়াহুড়ো করে এই মিটার না বসিয়ে, গ্রাহকে বুঝিয়ে বা সচেতনতা বাড়িয়ে সেই কাজ সম্পন্ন করতে চাইছে তারা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু ...

    ২৩ জুলাই ২০২৬ বর্তমান
    বৃষ্টির জেরে জাঁকের সমস্যা মিটলেও পাটের দাম কমা নিয়ে চিন্তিত চাষিরা

    সংবাদদাতা, বহরমপুর: গত তিনদিনের বৃষ্টিতে পাট চাষিদের কাজ অনেক সহজ হয়েছে। পাটে জাঁক দেওয়ার জলের সমস্যা মিটেছে। তবে পাটের দাম পড়তে শুরু করায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হতে শুরু করেছে। পশাপাশি গোদের উপর বিষফোড়ার মতো খেতমজুরের মজুরি বৃদ্ধি ...

    ২৩ জুলাই ২০২৬ বর্তমান
    প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট ২০২৭ সালেই!

    নয়াদিল্লি: আগামী বছর থেকেই দেশে মিলবে প্লাস্টিক বা পলিমারে তৈরি ১০ ও ২০ টাকার নোট। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পেতে গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে। জানা গিয়েছে, কাগজের বদলে, প্লাস্টিক বা পলিমারের নোট আনতে চাইছে আরবিআই। তারই সূচনা হিসাবে ...

    ১৯ জুলাই ২০২৬ বর্তমান
    ডিমের দাম রেকর্ড উচ্চতায়, কেন এত দামি হচ্ছে?

    দেশের বিভিন্ন বাজারে ডিমের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার একটি ডিমের এক্স-ফার্ম প্রাইস প্রায় ৭ টাকা ছিল। খুচরো বাজারে অনেক জায়গায় একটি ডিম বিক্রি হয়েছে ৮.৫ থেকে ৯ টাকার মধ্যে। পোলট্রি শিল্পের দাবি, পোলট্রি ফিডের খরচ দ্রুত বেড়ে যাওয়া এই ...

    ১৮ জুলাই ২০২৬ এই সময়
    অটল পেনশন যোজনায় গ্রাহক সংখ্যার নিরিখে দেশে তৃতীয় স্থানে মালদহ

    তারক চক্রবর্তী, মালদহ: অটল পেনশন যোজনা গ্রাহকদের সংখ্যায় দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গের মালদহ জেলা। উত্তরপ্রদেশ ও ওড়িষার একটি করে জেলার নাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরেই মালদহ জেলা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থান ...

    ১৮ জুলাই ২০২৬ বর্তমান
    E20 পেট্রলে ইঞ্জিন বিকল, গাড়ির মালিকের পক্ষেই রায়, ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

    ভারতে ইথানল মিশ্রিত E20 পেট্রল নিয়ে প্রথম বড় আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন গাড়ির মালিক। E20 পেট্রল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দেওয়ার পরে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতে গাড়ির মালিকের পক্ষেই রায় দিয়েছে ছত্তিশগঢ়ের রায়পুর ...

    ১৬ জুলাই ২০২৬ এই সময়
    রাজ্যকে ৩.৯৯ লক্ষ কোটির ঋণ দেওয়ার সম্ভাবনা রয়েছে: নাবার্ড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষে বাংলায় ৩.৯৯ লক্ষ কোটি টাকা ঋণ প্রদানের সম্ভাবনা রয়েছে। বুধবার জানাল নাবার্ড। এর মধ্যে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য সম্ভাব্য ঋণের পরিমাণ ১.৩৭ লক্ষ কোটি টাকা। পাশাপাশি কৃষি ও পরিকাঠামো উন্নয়নের জন্য ১.১৭ লক্ষ ...

    ১৬ জুলাই ২০২৬ বর্তমান
    পরিষেবা দিতে নয়া উদ্যোগ তেল সংস্থার, এবার বুকিংয়ের ১০ মিনিটেই পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বুকিংয়ের ১০ মিনিটের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি! এমনই সুযোগ আসতে চলেছে গ্রাহকদের জন্য। এমনই পরিষেবা দিতে চুক্তি হল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্থান পেট্রলিয়াম এবং একটি নামী ডেলিভারি বা কুইক কমার্স সংস্থার সঙ্গে। আপাতত বেঙ্গালুরুতে এই পরিষেবা ...

    ১৬ জুলাই ২০২৬ বর্তমান
    রুশ তেল কিনলে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক! নয়া বিল মার্কিন কংগ্রেসে

    ওয়াশিংটন: রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারত, চীন সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা। সম্প্রতি ‘রাশিয়া নিষেধাজ্ঞা বিল’ নতুন বিল আনার ঘোষণা করেছেন মার্কিন সেনেটরদের একাংশ। সেখানে ওই শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া ...

    ১৬ জুলাই ২০২৬ বর্তমান
    রাজ্যে ৭ম বেতন কমিশন কার্যকর হলে কি পেনশনভোগীরা অ্যারিয়ার পাবেন? জেনে নিন সমস্ত আপডেট

    আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ৭ম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা ঘিরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে জল্পনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—নতুন পেনশন চালু হলে কি অ্যারিয়ার মিলবে? যদি মেলে, তাহলে কত মাসের ...

    ১৫ জুলাই ২০২৬ আজকাল
    ডিএসপি-অ্যালয় স্টিল প্লান্টের সংযুক্তিকরণ

    এই সময়, দুর্গাপুর: জল্পনার অবসান! অবশেষে দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) সঙ্গে অ্যালয় স্টিল প্লান্টের সংযুক্তিকরণ হচ্ছে। সোমবার দু’দিনের সফরে দুর্গাপুরে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী এইচডি কুমারস্বামী। একইসঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের আধুনিকীকরণের কথাও জানিয়েছেন তিনি। এ দিন দুপুরে ডিএসপি গেস্ট ...

    ১৫ জুলাই ২০২৬ এই সময়
    আমেরিকায় JFK এয়ারপোর্টে বড় দায়িত্বে TCS, বিপুল অঙ্কের প্রজেক্ট ভারতীয় সংস্থার হাতে

    আন্তর্জাতিক স্তরে আরও একটি বড় সাফল্য পেল Tata Consultancy Services (TCS)। নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK International Airport) আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ওয়ানের জন্য Technology and Innovation Contract পেয়েছে এই সংস্থা। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এই ...

    ১৫ জুলাই ২০২৬ এই সময়
    ইথানল মিশ্রিত পেট্রল: ক্ষোভে ফুঁসছেন গাড়ি ও বাইক চালকরা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে টানাপোড়েন বাড়ায় নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিতে পারে। জ্বালানির দাম আগেই বেড়েছে। তা নিয়ে মানুষের ক্ষোভ আছে। তবে পেট্রলের সঙ্গে ২০শতাংশ ইথানল মেশানোয় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ফুঁসছে ...

    ১৫ জুলাই ২০২৬ বর্তমান
    পড়ল টাকা-শেয়ার বাজার, বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি

    নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে নিরাপদ বিনিয়োগ হিসাবে ডলার কেনা শুরু করেছেন বিনিয়োগকারীরা। এই অবস্থায় শেয়ার বাজারে পতনের পাশাপাশি মঙ্গলবার টাকার দাম অনেকটাই কমেছে। এদিন ৬২ পয়সা পড়ে ...

    ১৫ জুলাই ২০২৬ বর্তমান
    দেশে বাণিজ্য ঘাটতি ৬ মাসে সর্বোচ্চ, চীনের থেকে আমদানি বৃদ্ধি ২৮ শতাংশ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মে মাসে বাণিজ্য ঘাটতি ছিল ২৮০০ কোটি ডলার। জুনে তা বেড়ে হয়েছে ৩ হাজার কোটি ডলার। অর্থাৎ এক মাসের মধ্যেই ২০০ কোটি ডলার বেশি হয়েছে বাণিজ্য ঘাটতি। কিন্তু সবথেকে উদ্বেগজনক তথ্য হল, গত ৬ মাসের মধ্যে ...

    ১৫ জুলাই ২০২৬ বর্তমান
    ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ফের চালু করতে চিঠি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১১৮ বছরের পুরানো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বাঁচাতে আগেই উদ্যোগ নেয় রাজ্য সরকার। এবারের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, নানা আইনি জটিলতায় এই প্রাচীন শেয়ার বাজার বন্ধ হলেও তা ফের চালু করার উদ্যোগ নেওয়া হবে। ...

    ১৪ জুলাই ২০২৬ বর্তমান
    নবান্নের নজরে অব্যবহৃত শিল্পের জমি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পের জন্য দেওয়া যেসব জমি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেই জমির পূর্ণাঙ্গ তালিকা তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাবিত বিনিয়োগ করেনি, তাদের সঙ্গে প্রথমে আলোচনা করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হবে। ...

    ১৪ জুলাই ২০২৬ বর্তমান
    নয়া জমি ও শিল্প নীতি শীঘ্রই: শমীক, জমির অপব্যবহারে নিষেধাজ্ঞা, ফিরছে ইনসেনটিভও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুব শীঘ্রই রাজ্যে আসছে নয়া শিল্প ও জমি নীতি। রবিবার শহরে ৬০তম ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট বায়ার অ্যান্ড সেলার্স মিটের উদ্বোধনে এসে এই ঘোষণা করেন বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যসভার এই এমপির কথায়, সবে দু’মাস হল ...

    ১৩ জুলাই ২০২৬ বর্তমান
    এক মাসের মধ্যে বন্ধ চা বাগান খোলার নির্দেশ দিলেন শ্রমমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক মাসের মধ্যে খুলতে হবে বন্ধ চা বাগান। তা না হলে জেলে যেতে হবে। রবিবার টানা পাঁচ ঘণ্টা বৈঠকের পর বন্ধ বাগানের মালিকপক্ষকে এমন হুঁশিয়ারি দেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। একইসঙ্গে তিনি বলেন, বন্ধ বাগানের সংখ্যা নিয়ে ...

    ১৩ জুলাই ২০২৬ বর্তমান
    চার বছর পর চা বাগানে ফিরল মালিকপক্ষ, খুশি শ্রমিকরা

    সংবাদদাতা, চোপড়া: দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। রবিবার হাপতিয়াগছের পেয়ারিলাল চা বাগানে পা রাখল মালিক কর্তৃপক্ষ। এদিন বিজেপি নেতা শংকর অধিকারীর উপস্থিতিতে বাগানের মালিক অজয় আগরওয়াল এবং তাঁর পুত্র অধিরাজ বাগানে আসেন। চার বছর পর মালিকপক্ষকে সামনাসামনি দেখতে ...

    ১৩ জুলাই ২০২৬ বর্তমান
    পিএফ ট্রাস্টের আইনি বৈধতা দিতে উদ্যোগী মোদি সরকার, চালু প্রকল্প

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আওতায় যে ‘এগজেমটেড পিএফ ট্রাস্ট’গুলি আছে, সেগুলির আইনি বৈধতা অর্জনের সুযোগ দিতে উদ্যোগী হল কেন্দ্র। এর ফলে ওই ট্রাস্টগুলির আওতাভুক্ত কর্মীরা উপকৃতই হবেন। সংশ্লিষ্ট মহলের দাবি, দেশে এমন বেশকিছু সংস্থা আছে, ...

    ১৩ জুলাই ২০২৬ বর্তমান
    সিনেমা হলে বিশ্বকাপের উন্মাদনা, ব্রাজ়িল-আর্জেন্তিনার ম্যাচ হাউসফুল, বাড়ছে ব্যবসার পরিধিও

    বিশ্বকাপ মানেই এতদিন টিভির সামনে পরিবার-বন্ধুদের সঙ্গে খেলা দেখা। কিন্তু সেই চেনা ছবি ধীরে ধীরে বদলাচ্ছে। এখন ফুটবলপ্রেমীদের এক বড় অংশ পা রাখছেন সিনেমা হলে। বিশাল পর্দা, স্টেডিয়ামের মতো পরিবেশ, চারপাশে সমর্থকের উচ্ছ্বাস— সব মিলিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখার অভিজ্ঞতাকে ...

    ১২ জুলাই ২০২৬ এই সময়
    আমজনতার এতটুকু বাসা সরছে নাগালের বাইরে

    এই সময়: ফ্ল্যাটের দামে ক্রমাগত বৃদ্ধি, সঙ্গে ‘দোসর’ ডেভেলপারদের একাংশের মধ্যে বিলাসবহুল ফ্ল্যাট তৈরির প্রবণতা, জোড়া ফলায় দেশজুড়ে ক্রমশ ফিকে হচ্ছে আমজনতার সাধ্যের মধ্যে এক টুকরো বাড়ির স্বপ্ন। সম্প্রতি ‘ইন্ডিয়া রিয়েল এস্টেট: রেসিডেন্সিয়াল অ্যান্ড অফিস (জানুয়ারি-জুন ২০২৬)’ শীর্ষক রিপোর্টে ...

    ১২ জুলাই ২০২৬ এই সময়
    রেশন ডিলারদের কমিশন বাড়াল কেন্দ্র, যথেষ্ট বৃদ্ধি নয়, অভিযোগ সংগঠনের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১ এপ্রিল থেকে এই বর্ধিত কমিশন কার্যকর হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গসহ অধিকাংশ রাজ্যে কুইন্টাল প্রতি খাদ্যশস্যে ১০ টাকা করে কমিশন বাড়ছে। পাহাড়ি অঞ্চলে ...

    ১১ জুলাই ২০২৬ বর্তমান
    ফোনপে অ্যাপে সহজেই আয়কর, জিএসটি রিটার্ন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাক্স ফাইলিং সুবিধা আনল ফোনপে। এর ফলে সাধারণ মানুষ ও ছোটো ব্যবসায়ীরা এই অ্যাপ থেকে আয়কর রিটার্ন যেমন সহজে জমা করতে পারবেন, তেমনই প্রতিমাসে জিএসটি দাখিলও করা যাবে। কর সংক্রান্ত পরিষেবা প্রদানে দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম ...

    ১১ জুলাই ২০২৬ বর্তমান
    তৈরি হবে জমিনীতি, বাণিজ্য সম্মেলনের রূপরেখা, ‘বিনিয়োগ’ মন্ত্রিগোষ্ঠীতে ৬ মন্ত্রী, প্রথম বৈঠক সোমবার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার নবান্নে বসছে শিল্প এবং বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে এই মন্ত্রিগোষ্ঠী তৈরি হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সোমবারের বৈঠক সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিনিয়োগ সংক্রান্ত গ্রুপ অব ...

    ১১ জুলাই ২০২৬ বর্তমান
    স্থিতিশীল বাজার, কলকাতায় ফ্লাটের দাম বেড়েছে ৫ শতাংশ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের প্রথম ছমাসে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফ্ল্যাটের বাজার মোটের উপর স্থিতিশীল। নতুন আবাসন প্রকল্প কিছুটা কমেছে। ফ্ল্যাটের জোগান আগের তুলনায় কমায় দাম সার্বিকভাবে দাম পাঁচ শতাংশ বেড়েছে বলে দাবি করল সাম্প্রতিক একটি রিপোর্ট। আবাসন ...

    ১০ জুলাই ২০২৬ বর্তমান
    লাফিয়ে লাফিয়ে বেড়েছে পাটের দাম, কিন্তু সমস্যা অন্য জায়গায়! এবারেরও ব্যাপক লোকসানের আশঙ্কায় মুর্শিদাবাদের পাট চাষিরা

    মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্যের প্রধান অর্থকরী ফসল পাট। যার বেশি অংশই উৎপাদন হয় মুর্শিদাবাদ জেলায়। জেলায় ব্যাপক বৃষ্টির ঘাটতিতে সংকটের মুখে পড়েছে জেলার প্রধান অর্থকরী ফসল পাট চাষ। জেলায় এবছর ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে পাট চাষ করেছেন ...

    ০৯ জুলাই ২০২৬ News18 বাংলা
    আসছে কলকাতার একটি সংস্থার IPO

    IPO নিয়ে আসছে কলকাতার একটি সংস্থা, Laser Power & Infra Limited। আগামী ৯ জুলাই, বৃহস্পতিবার সাবস্ক্রিপশনের জন্য খুলবে ওই আইপিও। আইপিও-র জন্য আবেদন করা যাবে ১৩ জুলাই, সোমবার পর্যন্ত। তার আগে ৮ জুলাই Anchor Investor Bidding হবে। প্রাইস ব্যান্ড (Price ...

    ০৮ জুলাই ২০২৬ এই সময়
    কলকাতা বন্দরে নতুন রেকর্ড

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবসে তাঁর নামাঙ্কিত কলকাতা বন্দরে একদিনে সর্বকালীন রেকর্ড সংখ্যক কন্টেনার ভরতি পণ্য ওঠানামা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন কলকাতা বন্দরে ইইউ কন্টেনার পরিবহণের মোট সংখ্যা ছিল ৩১৮৬। এখানে ...

    ০৮ জুলাই ২০২৬ বর্তমান
    খুলে গেল টিটাগড়ের এম্পায়ার জুট মিল

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের এম্পায়ার জুট মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হল শ্রমদপ্তরের বৈঠকে। সেই খবর পেয়ে এম্পায়ার জুট মিল গেটে শ্রমিকরা আনন্দে মেতে উঠলেন। তাঁরা অর্জুন সিংয়ের নামে জয়ধ্বনি দেন। এর ফলে কয়েক হাজার শ্রমিক আবার কাজের সুযোগ পাবেন।

    ০৮ জুলাই ২০২৬ বর্তমান
    হোটেল, রেস্তরাঁ ও ট্যুর অপারেটরদের শিল্পের মর্যাদা, মিলবে সরকারি সুবিধা

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: রাজ্যে পর্যটনের প্রসারে এবার শিল্পের মর্যাদা পেতে চলেছে হোটেল, রিসর্ট ও রেস্তরাঁ। এক্ষেত্রে মিলবে একাধিক সরকারি সুযোগ সুবিধা। ইন্ডাস্ট্রির তকমা দেওয়া হতে পারে সরকারি গাইডলাইন মেনে চলা ট্যুরিজম সার্ভিস অপারেটর বা হসপিটালিটি সেক্টরকেও। এমনই ইঙ্গিত দিলেন ...

    ০৭ জুলাই ২০২৬ বর্তমান
    আচমকা বন্ধ অম্বিকা জুটমিল

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শ্রমিক-মালিক দ্বন্দ্বের জেরে আচমকা বন্ধ হয়ে গেল হাওড়ার বেলুড়ের অম্বিকা জুটমিল। রবিবার থেকে মিলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন চার থেকে পাঁচ হাজার শ্রমিক। অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করেই এই অচলাবস্থার সূত্রপাত বলে অভিযোগ। শ্রমিকদের ...

    ০৭ জুলাই ২০২৬ বর্তমান
    মদের দোকানের লাইসেন্স বিলিতে অনিয়ম, তদন্ত শুরু নতুন সরকারের

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তৃণমূল জমানার শেষ পাঁচ বছরে দেদার মদের দোকানের লাইসেন্স বিলি করা হয়েছে রাজ্যে। নিয়ম না মেনে অনেককেই লাইসেন্স দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটার বা এক কিলোমিটারের মধ্যেও অনেকেই লাইসেন্স পেয়েছেন। কোন যাদুবলে অকাতরে মদ বিক্রির ...

    ০৭ জুলাই ২০২৬ বর্তমান
    চা বাগান শ্রমিকের জন্য ৩১৩ কোটি বরাদ্দ নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার (পিএম-সিএসপিওয়াই) অধীনে এটি ...

    ০৬ জুলাই ২০২৬ বর্তমান
    দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে নতুন ডিস্ট্রিক্ট কাউন্সিল সিআইআইয়ের, আশায় বণিকমহল

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে সূচনা হল সিআইআইয়ের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের। শনিবার জেলাশাসক বিবেক কুমার, সিআইআইয়ের নর্থবেঙ্গল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান সতীশ মিত্রুকা, সিআইআইয়ের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের কনভেনার শান্তনু দাস সহ বহু ...

    ০৫ জুলাই ২০২৬ বর্তমান
    দেশে পারিবারিক ঋণ বেড়ে জিডিপির সাড়ে ৪৫ শতাংশ, রিপোর্ট আরবিআইয়ের

    মুম্বই: ভারতের পারিবারিক ঋণের পরিমাণ (২০২৬ সালের মার্চের হিসাব) বেড়ে দাঁড়িয়েছে জিডিপির ৪৫.৫ শতাংশ। নেপথ্যে রয়েছে মূলত গৃহঋণ ছাড়াও বিভিন্ন খুচরো দেনা বৃদ্ধি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সর্বশেষ ফিন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টে (এফএসআর) এই তথ্য জানানো হয়েছে। অর্থাৎ জিনিসপত্র ...

    ০৪ জুলাই ২০২৬ বর্তমান
    রেশনে কেরোসিনের দাম অপরিবর্তিত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের (ক্রুড) দাম কমছে। কিন্তু রেশনে কেরোসিন তেল (পিডিএস) বিক্রির দাম জুলাইতে অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপো থেকে সরবরাহ করা প্রতি কিলোলিটার পিডিএস কেরোসিনের জুলাই মাসের ...

    ০৪ জুলাই ২০২৬ বর্তমান
    পাটের এমএসপি ২৭৫ টাকা বাড়াল কেন্দ্রীয় সরকার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গত বছরের তুলনায় কুইন্টাল প্রতি ২৭৫ টাকা বাড়িয়ে ৫৯২৫ টাকা (টিডি ৩) করল ভারত সরকার। ২০২৬-২৭ ফসল বছরের জন্য বিভিন্ন ধরনের গ্রেডের পাটের উপর ভিন্ন এমএসপি ঘোষণা করা হয়েছে। নতুন হার ...

    ০৪ জুলাই ২০২৬ বর্তমান
    রাজস্ব ঘাটতি বাড়ল ১২ গুণ

    নয়াদিল্লি: চলতি বছরের এপ্রিল-মে মাসে কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকায়। গত বছরের তুলনায় যা ১২ গুণ বেশি। গত মঙ্গলবার কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বাজেটে ...

    ০২ জুলাই ২০২৬ বর্তমান
    সেনকোর তৃতীয় স্টোর শিলিগুড়িতে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিলিগুড়ির সিটি সেন্টারে ‘হাউস অব সেনকো’র নতুন স্টোর নিয়ে এল সেনকো। এই নিয়ে শিলিগুড়িতে তারা তৃতীয় স্টোর খুলল। প্রায় ৫৮১ বর্গ ফুটের এই স্টোরে সোনা, হিরে ও প্ল্যাটিনামের গয়না থাকবে। সেনকো গোল্ড লিমিটেডের এমডি ও সিইও ...

    ০২ জুলাই ২০২৬ বর্তমান
    উদ্যম রেজিস্ট্রেশন ক্যাম্প চালু পূর্ব মেদিনীপুরে, টার্গেট ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের স্বনির্ভরতা

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগে প্রাথমিক শর্ত হল, উদ্যম রেজিস্ট্রেশন। সরকারি সুবিধা, ব্যাংকের ভর্তুকি ও ঋণের সুবিধার জন্য এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগের মাধ্যমে স্বনির্ভরতা বাড়াতে চলতি আর্থিক বছরে ৫০ ...

    ০১ জুলাই ২০২৬ বর্তমান
    তিন বছরে সর্বনিম্ন, বিভিন্ন শহরে ফ্ল্যাট বিক্রি তলানিতে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি। আয় রোজগারে টান। বেহাল অর্থনীতির আঁচ পড়েছে মাথার উপর ছাদের স্বপ্নেও। তিন বছরের মধ্যে সবথেকে কম ফ্ল্যাট বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন শহরে। মেট্রো এবং নন মেট্রো বড় শহরে একই হাল। শেষ আর্থিক বছরে দেশজুড়ে ...

    ০১ জুলাই ২০২৬ বর্তমান
    ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি

    নয়াদিল্লি: ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেল। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সোমবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছরের মার্চের তুলনায় ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ২ হাজার ৬৩০ কোটি ডলার বেড়েছে। বর্তমাণে এই ঋণের পরিমাণ ...

    ০১ জুলাই ২০২৬ বর্তমান
    অশোকনগরে এ মাসেই তেল উত্তোলন, দেশের সবথেকে উন্নত মানের, প্রস্তুত বাংলা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলতি মাসেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু করবে ওনজিসি। এর ফলে রাজ্য তো বটেই, জ্বালানি ক্ষেত্রে গোটা দেশেই নতুন অধ্যায়ের সূচনা হবে। জানা গিয়েছে, অশোকনগরের ওএনজিসি প্রকল্পে মোট সাতটি কূপ খনন করা ...

    ০১ জুলাই ২০২৬ বর্তমান
  • All Newspaper | 1-100

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy