• রোপওয়ে থেকে রিভার ট্যুরিজমে জোর! পর্যটন নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর, আসছে নতুন 'লোগো'
    News18 বাংলা | ২৬ আগস্ট ২০২৬
  • কলকাতা: রাজ্য জুড়ে পর্যটনে গতি আনতে তৎপরতা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মঙ্গলবার হয়ে গেল উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, মুখ্যসচিব, অর্থসচিব-সহ সরকারের শীর্ষ আধিকারিকরা।
    ঢেলে সাজানো হবে পর্যটন দফতর ও রাজ্যের পর্যটন কেন্দ্র গুলো। এদিনের বৈঠকে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন কেন্দ্রগুলির রোপওয়ে চালু এবং রিভার ট্যুরিজমের প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বিভিন্ন সহযোগী দফতরের সঙ্গে সমন্বয় বাড়িয়ে পর্যটন প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। পর্যটন দফতরের নিজস্ব উদ্যোগে ট্যুরিজম স্কুল গড়ে তোলা এবং কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয় মঙ্গলবার। রাজ্যে MICE Destination-এর পরিকাঠামো ও সম্ভাবনা বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৈরি হবে পর্যটন দফতরের নতুন লোগো। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী।
    ‘সুপারফিশ’ এই মাছ…! ইলিশ, কাতলা, পার্শে ফেল! সপ্তাহে ২ দিন খেলেই হুড়মুড়িয়ে কমায় ওজন, কন্ট্রোলে রাখে সুগার, কোলেস্টেরল, বাজারে দেখলে নো ‘মিস’

    বৈঠকে রাজ্যের পর্যটন ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে ভবিষ্যতের পরিকল্পনা, পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন পর্যটনস্থল তৈরির মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পর্যটন ব্যবস্থাকে আরও কার্যকর ভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু পর্যটনকেন্দ্র বা দফতরের সম্পত্তির উন্নয়ন নয়, পর্যটন দফতরের নিজস্ব উদ্যোগে নতুন পর্যটনস্থল গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন জায়গাকে যুক্ত করার পাশাপাশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

    আগামী ৪ সেপ্টেম্বর পর্যটন বিভাগের নতুন লোগোর উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। পর্যটন দফতরের নতুন লোগো উদ্বোধনকে ঘিরে ওই অনুষ্ঠানও গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈঠক প্রসঙ্গে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পর্যটনের গুরুত্ব কতটা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিই তা স্পষ্ট করে দিয়েছে। তাঁর কথায়, পর্যটন নীতি থেকে শুরু করে এই ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ফলে এদিনের নবান্নের বৈঠককে রাজ্যের পর্যটন ব্যবস্থাকে নতুন করে সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)