নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের লুমটেক্স জুটমিল খোলার দাবিতে সোমবার ফের বিক্ষোভ দেখালেন কর্মীরা। জুটমিলের গেটে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেন। কর্মীদের অভিযোগ, অন্যান্য জুটমিল খোলা হলেও বেশ কয়েক মাস হল এই জুটমিলটি বন্ধ। তাঁরা ওই জুটমিল চত্বরে তৈরি হওয়া গাড়ির শোরুম ও গোডাউন বন্ধ করে দিয়েছেন।
জুটমিল চালু না করার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, শ্রমদপ্তরের বিভিন্ন অফিসাররা এই জুটমিল পরিদর্শন করেছেন। বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। এফআইআর করা হবে।