রাজ্য সভাপতি-সহ তৃণমূলের সব পদ ছেড়েই বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সেখানে নব তৃণমূল অর্থাৎ বিদ্রোহী তৃণমূল শিবিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই বৈঠক হয়। বৈঠকে বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। এবিষয়ে চন্দ্রিমাকে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনখুন, তোলাবাজির পর এবার দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। কীর্তনশিল্পী অদিতি মুন্সির স্বামী নাকি জগন্নাথ মন্দিরের ২৬ লাখ টাকার দানপাত্রও লুট করেছিলেন। বাগুইআটির বাসিন্দা দেবকুমার দাশগুপ্তের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।বছর ছিয়াশির দেবকুমার দাশগুপ্ত বহু পরিচিতের সাহায্য় ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনউচ্ছেদে নিয়ে চাপানউতোরের মাঝে হকারদের জন্য সুখবর। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা জানালেন, অক্টোবর অর্থাৎ পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ সাময়িক স্বস্তিতে হকাররা।রেল ও রাজ্য সরকারের জমি দীর্ঘদিন ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনঅবশেষে জানা যাচ্ছে অন্নপূর্ণা যোজানার আবেদনের স্টেটাস। সরকারি ওয়েবসাইটেই গিয়েই জানা যাচ্ছে আবেদনের অবস্থা। সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আবেদন গৃহীত নাকি বাতিল। অবস্থা পেমেন্ট আটকে গেলেও সেটিও দেখিয়ে দেওয়া হচ্ছে। কী করে জানবেন স্টেটাস।প্রথমে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানস থেকে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনমেট্রোপলিটানের ভবন দখল নিয়ে ‘কালীঘাট তৃণমূল’ বনাম ‘ঋতব্রত তৃণমূলে’র জোর দড়ি টানাটানি। সেই ‘ষড়যন্ত্রে’ দীর্ঘদিনের সৈনিক চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) যুক্ত বলেই সন্দেহপ্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ‘অভিমানে’ তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতি-সহ একাধিক ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনবিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেপ্তারির পর থেকে সামনে আসছে নানা তথ্য। দেবরাজের সঙ্গে আরও অনেকেই যে অপরাধচক্রে যুক্ত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সিটের দাবি, কমপক্ষে ৩০ জন এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁদের দিকে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিন“আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো হয়ে যাচ্ছে।” তৃণমূল কংগ্রেসের অবস্থার কথা বলতে গিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টানলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার গভীররাতে খেলা ছিল আর্জেন্টিনা ও কেপি ভের্দের। রুদ্ধশ্বাস খেলা চলে। শেষপর্যন্ত ৩-২ গোলে জয়ী হয় মেসির দল। তবে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনদিকে দিকে দুর্নীতির প্রতিবাদে আছড়ে পড়ছে জনরোষ। তৃণমূল নেতা দেখলেই চলছে ডিম থেরাপি। রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠছে আক্রমণ। এবার ক্ষোভের বিস্ফোরণ ঠেকাতে আসরে নামল পুলিশ। হাওড়ার গ্রামীণ জেলা পুলিশের তরফে আমজনতাকে সংযত ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনজঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুরের ফরিদপুরের সরপীতে। পরিবার জানিয়েছে, ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তিনি। সেই নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কারণেই চরম সিদ্ধান্ত নেন তিনি।মৃতের নাম বিশ্বদেব বাউরি (৫৭)। তিনি ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনস্যাঁটা মন্তব্যে দীর্ঘ চারঘন্টা হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদ পুলিশের। আজ, শনিবার সকাল সাড়ে ১১টার আগেই রেজিনগর থানায় হাজিরা দেন তিনি। থানায় ঢোকার আগে হুমায়ুন বলেন, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে।” প্রশ্ন ওঠে, তাহলে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনফের উত্তেজনা ভাটপাড়ায়। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও একটুর জন্য বিজেপি কর্মীর গায়ে গুলি লাগেনি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনচাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে সিউড়ি সিজেএম আদালতে দায়ের হয়েছে পিটিশন। সেই আর্জির প্রেক্ষিতে একটি তদন্তমূলক রিপোর্ট জানতে সিউড়ি থানার কাছে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপ্রাক্তন মন্ত্রীর কার্যালয়ে ঠাসা কাঁড়ি কাঁড়ি ত্রিপল! শুধু তাই নয়, উদ্ধার হয়েছে লাঠির বান্ডিল ও একটি তরোয়াল। যা ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। খাতড়ায় প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়কের কার্যালয়ে তল্লাশিকে কেন্দ্র করে উত্তেজনা। প্রশাসন সূত্রের দাবি, তল্লাশি চালিয়ে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিননির্ধারিত সময়ে অনলাইনে আপডেট ও যাচাই হয়নি অন্নপূর্ণার ফর্ম। তার জেরে ধূপগুড়ি পুরসভার বহু ‘যোগ্য’ আবেদনকারী চলতি মাসের অনুদান পাননি। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পুরসভার ৩২ জন কর্মীকে শোকজ করলেন মহকুমা শাসক। শোকজের জবাব দিতে মহকুমা শাসকের দপ্তরে হাজিরা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনএকসময় ছিলেন কারখানার নিরাপত্তারক্ষী। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরেই বাড়তে থাকে প্রভাব। হয়ে উঠেছিলেন এলাকার ‘দাদা’। সরকারি জমি দখল করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এলাকার একাধিক কারখানা থেকে মোটা টাকা তোলা আদায় হত বলে অভিযোগ। ভুঁড়িভুঁড়ি অভিযোগ রয়েছে দুর্গাপুরের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনঅন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকছে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টে, বঞ্চিত হচ্ছেন বাকিরা। এই অভিযোগ তুলে মেজিয়া বিডিও অফিসে গিয়ে নিরপেক্ষভাবে কাজ করার হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। সেই সময় বিডিও অফিসে কর্মীদের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনসৈকতশহর দিঘায় এবার ভক্তরাও জগন্নাথদেবের রথের রশিতে টান দিতে পারবেন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাদেবী তিনটি রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন। সেখানেই সাতদিন ধরে চলবে পূজার্চনা। প্রসাদ বিতরণ। উল্টো রথের দিন ফের মাসির বাড়ি থেকে ভাই-বোনকে নিয়ে মন্দিরে ফিরবেন ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনসময়টা দেশ স্বাধীনের আগে। ১৯৪০ সাল। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজী মহারাজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা পরিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। সেই ছবি ভারত সেবাশ্রম সংঘের প্রায় প্রতিটি কেন্দ্রেই ফ্রেমে বাঁধানো। সেই কথা মাথায় রেখেই ‘হিন্দু জাতি রক্ষা’র নেতা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনস্যাঁটা মন্তব্যের জেরে হওয়া মামলায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। আজ, শনিবার সকাল সাড়ে ১১টার আগেই রেজিনগর থানায় হাজিরা দেন তিনি। থানায় ঢোকার আগে হুমায়ুন জানান, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনদেশের মাটিতে সমালোচনায় বিদ্ধ ইথানল মিশ্রিত পেট্রল ‘ই-২০’। কেন্দ্রের এই প্রকল্পে মাইলেজ কমে যাওয়ার পাশাপাশি গাড়ির বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতির মাঝেই প্রতিবেশী দেশ ভুটানকে এই ই-২০ পেট্রল দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে সে প্রস্তাব খারিজ ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে রুদ্ধ ছিল ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী। তার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছিল। তার আঁচ এসে পড়ে ভারতেও। কিন্তু হরমুজ বিপর্যয়ে কীভাবে জ্বালানি সংকটের মোকাবিলা করেছিল ভারত? তা ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শনিবার একাধিক প্রকল্পের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনচিনা অ্যাপ ব্যবহার করে হ্যাক করে নেওয়া হচ্ছে ই-রিকশা। মোবাইলে আঙুলের সামান্য ছোঁয়ায় বন্ধ হয়ে যাচ্ছে যাত্রীবাহী পরিবেশবান্ধব তিন চাকার যান। সম্প্রতি এমনই একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ঘটনায় এবার নড়েচড়ে বসল কেন্দ্র। সন্দেহজনক ওই অ্যাপ প্লে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপুণে হত্যা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। তদন্তকারীদের নজরে এবার অভিযুক্ত সিয়া গোয়েলের এক অজ্ঞাত পরিচয় বন্ধু। দু’জনের কথোপকথনের একটি চ্যাট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে।ভাইরাল ওই চ্যাটে দেখা যাচ্ছে, সিয়া তাঁর বন্ধুর সঙ্গে কিছুটা ‘সাংকেতিক ভাষায়’ কথা বলছেন। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনরাম মন্দিরে দানের টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ডামাডোলের মাঝেই হিন্দুদের পবিত্র তীর্থস্থান বদ্রীনাথেও অনুদানের টাকা চুরির অভিযোগ উঠল। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। এহেন গুরুতর অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনটাকা উদ্ধার হলেও রাম মন্দির থেকে চুরি যাওয়া সোনার এখনও কোনও হদিশ নেই। এই অবস্থায় তদন্তকারীদের অনুমান, চুরি যাওয়া সোনা গলিয়ে তা সোনার বিস্কুটে পরিণত করা হয়েছে। যাতে সেগুলিকে চেনা না যায় এবং সহজে লুকিয়ে ফেলা যায়। বিশেষ তদন্তকারী ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনকেরল অনেকদিন ধরেই আয়ুর্বেদকে কাজে লাগিয়ে নিজের অর্থনীতির মেরুদন্ড শক্ত করছে। রাজস্থান, গুজরাতও আয়ুর্বেদে অনেক এগিয়েছে। কিন্তু রাজ্য প্রশাসনের উদাসীনতায় গত পাঁচ দশকে পিছয়ে পড়েছিল বঙ্গ আয়ুর্বেদ। পালাবদলের বাংলায় ফের ঘুরে দাঁড়াচ্ছে বঙ্গ আয়ুর্বেদ। এই পরিস্থিতিতে আয়ুর্বেদের বিশ্বজয়ের ব্লু ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপুণের পর আগ্রা! সিয়ার পর রুবি! আবারও স্ত্রীর হাতে খুন স্বামী! ৪৫ দিন পর বসত বাড়ির বাথরুমের মেঝে খুঁড়ে উদ্ধার যুবকের যুবকের পচাগলা দেহ। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনতৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্ণ হতেই জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার রদবদল। বিজেপির অতীতের রীতি বলছে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার দু’বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতীন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর পাঁচমাস কেটে গেলেও তাঁর নতুন ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনআবারও সিএবি-র (CAB) বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে। অভিযোগ, ভিন রাজ্যের ছ’জন ক্রিকেটারকে বেআইনি ভাবে বাংলার হয়ে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই অভিযোগে সিএবি-র ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেবীপ্রসন্ন পাড়ির ভূমিকা নিয়ে তদন্তের দাবি ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিন'নেভারমাইন্ড' সিনেমা নিয়ে আড্ডায় মা-ছেলে। সিনেইন্ডাস্ট্রির খুঁটিনাটি বিষয়ে ছেলে অমর্ত্যকে কীভাবে গাইড করেছেন চৈতি ঘোষাল? প্রশ্নঃ প্রথম পরিচালিত ছবি মুক্তির সময় টেনশন, না এক্সাইটমেন্ট? চৈতি : আমার পোস্ট প্রোডাকশনে প্রচুর চাপ ছিল। অমর্ত্য শুধু এই ছবির নায়ক নয়, অ্যাসোসিয়েটও বটে। আমার ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনফুটবল বিশ্বকাপে কে জিতবে, তা সময় বলবে। তবে একটা কথা এখনই বলে দেওয়া যায়। কেপ ভার্দের এই লড়াই ফুটবলপ্রেমীরা চিরকাল মনে রাখবেন। লিওনেল মেসির আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলেনি ‘ব্লু শার্কস’রা। ২-৩ গোলে হেরেছে ঠিকই। তবে মন জিতে নিয়েছে। কিন্তু ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনআর্জেন্টিনা: ৩ (মেসি, লিসান্দ্রো, ডিনে আত্মঘাতী) কেপ ভার্দে: ২ (ডুয়ার্তে, কাব্রাল) বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। কেপ ভার্দে পারেনি। ভোজিনহারা বিশ্বকাপের বাইরে। জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা। কিন্তু সবসময় জয়টাই শেষ কথা নয়। হয়তো অনেক সময় বুঝিয়ে দিতে হয় আমরা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনবছর পাঁচেক আগেও তিনি খেলতেন জার্মানির চতুর্থ ডিভিশনে। কোভিডের ধাক্কায় ফুটবল কেরিয়ার প্রায় শেষের মুখে। বাধ্য হয়ে মাথা গোঁজার মতো একটা ক্লাব খুঁজে নিয়েছিলেন জার্মানিতে। সেখান থেকে শুরু করে আজ বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে গোল সিডনি লোপেজ কাব্রালের। এবারের বিশ্বকাপে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনগোটা দিনটাই খুব খারাপ কাটল ঘানার সেই ওঝার। কেপ ভার্দের বিরুদ্ধে কষ্ট করে হলেও আর্জেন্টিনা জিতেছে। অথচ ঘানার ওঝা বলেছিলেন, মেসিরা জিততে পারবেন না। আর শেষমেশ নিজের দেশকেও ‘বাঁচাতে’ পারলেন না তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ঘানা। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিন১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল মিশর। এরপর চারবার বিশ্বকাপে অংশ নিলেও এতদিন জয়ের মুখ দেখেনি উত্তর আফ্রিকার দেশটি। ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মহম্মদ সালাহ, ওমর মারমুশদের দল বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ উঠেছে। তাদের সামনে এবার অস্ট্রেলিয়া। মেগা ম্যাচের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপোলিও নির্মূল করতে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইমিউনাইজেশন ডে কর্মসূচি চালায়। যেখানে পাঁচ বছরের নিচের শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচিতে কলকাতার ৪ লক্ষ ৫৩ হাজার ৬৬৪ শিশুকে পোলিও টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনআগামীকাল ৫ জুলাই। ১৪ বছর আগে এই দিনেই গোবরডাঙায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। রাজ্যে পালাবদলের পর বরুণের খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন তাঁর পরিবার। পরিবারের দাবি, তদন্তের নামে প্রহসন হয়েছে। হাই কোর্টের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনএক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকা! উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে থাকাকালীন কোটি কোটি টাকা খরচ করেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী। এত বিপুল টাকা খরচ হল কীভাবে, উঠছে সেই প্রশ্ন। তদন্তের দাবিতে সরব উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনশূন্যে জোড়া ড্রোন উড়িয়ে নারীপাচার রুখে দিল পুলিশ। পাচারের পথ থেকে একলপ্তে ১৭ জন কিশোরীকে উদ্ধার। সেইসঙ্গে পুলিশের জালে ধরা পড়ল ৪ পাচারকারী। এই অভাবিত ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধপল্লির এলাকার ঘটনা। মানবপাচার চক্রের বিরুদ্ধে ড্রোনে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনসপ্তাহান্তে ধেয়ে আসছে দুর্যোগ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। যা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনমাঝরাতে আচমকা অগ্নিকাণ্ড। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তিন তলা বাড়ি ও একটি কাপড়ের দোকান। এই ঘটনায় এক কিশোর-সহ একই পরিবারের তিন জন গুরুতর আহত হন। শুক্রবার গভীর রাতে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনদুর্নীতির অভিযোগে সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থার জেরে দিনকয়েক আগে ভেঙে গিয়েছিল তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বোর্ড। শুক্রবার জেলা পরিষদের নির্বাচিত বোর্ডের ৪২ জন সদস্যের মধ্যে ৩৬ জন সদস্য ভোট দিয়ে ফের অন্য ২ জনকে সভাধিপতি ও ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনজাতিসত্তার দাবিতে গত ৭ বছর ধরে ২০ সেপ্টেম্বর হয় রেল অবরোধ বা ‘রেল টেকা’। না হয় ‘ডহর ছেঁকা’র (সড়ক অবরোধ) মতো আন্দোলন করে এসেছে আদিবাসী কুড়মি সমাজ। কিন্তু এবার কেন্দ্র সরকার কুড়মিদের অন্যতম দাবি কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনগত ৬ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেই ঠিক হয়েছিল ভোট প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং ভ্রান্ত SIR নিয়ে খোদ প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে। শুক্রবার সেই চিঠির বয়ান প্রকাশ্যে এনেছে ইন্ডিয়া জোট। সেই বয়ান রীতিমতো বিস্ফোরক। ওই চিঠিতে শুধু যে দেশের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিন১২ বছরে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন সংসদে পাশ করাতে পারেনি মোদি সরকার। সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপির। সংসদের বাদল অধিবেশনে যেনতেনপ্রকারে ওই বিলদু’টি পাশ করাতে মরিয়া কেন্দ্র। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিননিউটাউনের কনভেনশন সেন্টারে দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ লোকসভার স্পিকার। শুভেন্দুর অধিকারীর প্রশংসা করেন তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি রয়েছে। তিনি গণতন্ত্রকে মজবুত করতে চান।’’ পালাবদলের পরে বিধানসভার ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিননির্দল থেকে চেয়ারম্যান পদে! কামারহাটি পুরসভার চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। শুক্রবার তৃণমূল কাউন্সিলরদের সমর্থনেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন। বোর্ড বৈঠকে উপস্থিত ২৭ জন কাউন্সিলরের সর্বসম্মত সিদ্ধান্তেই তাঁর নাম চূড়ান্ত হয়। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনবাগুইআটি ফ্লাইওভারে দুর্ঘটনা। ভেঙে পড়ছে লোহারবার। শ্রীভূমির দিক থেকে ফ্লাইওভারে ওঠার মুখে দুর্ঘটনা। একটি মালবাহী ছোট গাড়ির উপর ভেঙে পড়ে লোহার বার। গাড়ি সামনের কাচ ভেঙে গিয়েছে। ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনডিএ-র পর এবার রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বিরাট সুখবর! পেনশনভোগীদের আর্থিক সুবিধায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত অর্থাৎ সাত বছরের এরিয়ারের আনুমানিক হিসেব করে তার ৫০ শতাংশ এরিয়ার মিটিয়ে দেবে শুভেন্দু অধিকারীর সরকার। পরে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনবাংলাদেশিদের জন্য ভারতে আসার পর্যটক ভিসা পরিষেবা চালু হতেই আছড়ে পড়ল আবেদনের ঢেউ। মাত্র ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি পর্যটক ভিসার আবেদন করে ফেলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আসার জন্য পর্যটক ভিসার আবেদন মূলত চিকিৎসার উদ্দেশেই। সম্প্রতি ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনবিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে। প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাচ্ছেন লিওনেল মেসি। সেটা অবশ্য আমেরিকায়। পশ্চিমবঙ্গে তিনি এখন ‘বিশ্রামে’। তার পরনে এখন আর নীল-সাদা জার্সি নয়। সম্পূর্ণ কালো ‘পোশাক’। তার উপর বিভিন্ন রঙের লেপ-কাঁথা-কম্বল।কী বুঝলেন না তো? কথা হচ্ছে কলকাতার সেই ৭০ ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনমুহূর্তের বিপর্যয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কাজ করতে করতে বহু মানুষ চাপা পড়ে গিয়েছিলেন বিশাল কংক্রিটের বাড়িটার নিচে। তারাতলার ভেঙে পড়া অভিশপ্ত ভবনের ক্ষত এখনও টাটকা। ১৭ জনের মৃত্যু ঘটে সেই ঘটনায়। কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনশিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। চলতি মাসের ৫ তারিখ বাতিল একাধিক ট্রেন। একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল জানিয়েছে, বরানগর রোড ও দক্ষিণেশ্বরের মধ্যবর্তী রেল ওভার ব্রিজের গার্ডার প্রতিস্থাপনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপ্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গরহাজির প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সিবিআইয়ের সর্বশেষ চার্জশিটে নাম থাকলেও আদালতে তিনি অনুপস্থিত ছিলেন। তাতে ক্ষুব্ধ আদালত। এ দিকে শেষ চার্জশিটে নাম থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনদলের চরম দুর্দিন, শিবির ভেঙে চৌচির। দু’দিন পর দলের প্রতীক, তহবিল, পার্টি অফিস – এসব হাতে থাকবে কি না, ঘোর সন্দেহ। অত্যন্ত বিশ্বাসভাজনদের সঙ্গে নিয়ে প্রতি মুহূর্তে নতুন করে স্ট্র্যাটেজি করতে হচ্ছে। তা সত্ত্বেও সতীর্থদের প্রতি সমান যত্নশীল তৃণমূলনেত্রী ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপ্রতীক, তহবিলের পর এবার ভবন দখলে যুদ্ধ! শুক্রসন্ধ্যায় ইএম বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ‘দখল’ নিল ঋতব্রত শিবির। বঙ্গ রাজনীতিতে এক বেনজির অধ্যায় তৈরি করে ‘তৃণমূল ভবনে’র গেটে পড়ল ‘মমতাহীন’ পোস্টার। সেটিতে স্পষ্ট অক্ষরে জ্বলজ্বল করছে চেয়ারম্যান অরূপ রায়ের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনবৃহস্পতিবারই নবান্ন সভাঘরে পুলিশের সঙ্গে বৈঠকে পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন, ‘রাজ্যে মহামারির আকার ধারণ করেছে সাইবার প্রতারণা’ । প্রতারকদের পর্দাফাঁস করতেযে পুলিশকে ‘প্রোটোকল মেনে, নিঃসংকোচে’ কাজ করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আর এই নির্দেশের ২৪ ঘণ্টা কাটার ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনকলকাতা পুর এলাকার স্কুলগুলিতে এবার থেকে মিড ডে মিলে আমিষের বদলে দেওয়া হবে নিরামিষ খাবার। কেন ইসকনকেই বা দায়িত্ব দেওয়া হল?ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত, এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।বঙ্গে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপ্রাক্তন তৃণমূল কংগ্রেসের যোগদানে বাধা, কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে দেখা দিল তুলকালাম! কিছুতেই ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কংগ্রেসে যোগ দিতে পারবেন না! সেই দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মীরা। শুধু তাই নয়, দু’পক্ষের মধ্যে হাতাহাতি-মারামারিও হয়! কংগ্রেসের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপুলিশ হেফাজতে থাকাকালীন রাস্তায় ঘোরানো, ‘মাছচোর’ গান বাজিয়ে জনগণের গালিগালাজ-কটূক্তি। বৃহস্পতিবার ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকত মোল্লাকে (Saokat Molla) নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেখানে ‘মাছচোর’ গানের সঙ্গে তীব্র জনরোষ আছড়ে পড়াকে মোটেই ভালোভাবে গ্রহণ করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনসারান্ডা থেকে তাড়া খেয়ে একেবারে আড়াল করে রাখতেই জঙ্গল যুদ্ধে নিজের নাম বদলে ফেললেন শীর্ষ মাওবাদী নেতা আকাশ। সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম মণ্ডল ওরফে আকাশ এখন মাও স্কোয়াডে নতুন নাম নিয়ে ‘মনোজ’। ঝাড়খণ্ডের সরাইকেল্লা-খরসোওয়া এলাকাতে একেবারে ছোট ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনকখনও পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কখনও আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ফোন যাচ্ছে মন্ত্রী অথবা মন্ত্রীরদপ্তরে। তালিকায় রয়েছেন সাংসদ, বিধায়করাও। নাম করে বিভিন্ন দাবি করতেন যুবক। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিচয় দিয়ে ফোন। রাজ্যের কৃষিমন্ত্রীকে রাজ্যপালের নাম নিয়ে ফোন। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনদার্জিলিং পাহাড়ে কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর জল’ (জল জীবন মিশন) প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ! এই বিষয়ে সরব হয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড। তিনি প্রকল্পগুলোর নিরপেক্ষ কারিগরি ও আর্থিক তদন্তের দাবি জানিয়েছেন। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনরাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিস ঘর থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। শিবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিস থেকে মিলল কন্ডোম! শুধু তাই নয়, তাঁর ঘনিষ্ঠ ক্লাব থেকে তরোয়াল ও হকি স্টিকও উদ্ধার হল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনস্কুলের মধ্যেই ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এক ছাত্র। ছাত্রী সপ্তম শ্রেণিতে ও ছাত্রটি একাদশ শ্রেণিতে পড়ে। ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করা হয়েছিল। সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে! যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনাটি ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপ্রতারণা, কাটমানি ও তোলাবাজির অভিযোগে ১৭ জুন কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এবার তাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ! আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির অভিযোগ, উদয়ন গুহ নালা ভরাট করে ভুয়ো ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনএকুশের জুলাইয়ের শহিদদের (21 July Shahid Diwas) ন্যায়বিচার নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিঠি পাঠালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিন পাতার চিঠিতে কাকলি সরাসরি তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন। তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে বাম সরকারের আমলে যেমন গুলিতে ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনযাঁরা চুরি করেছেন থানায় যান। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যেতে পারছেন না। পালিয়ে যাবেন না। থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এ ছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা, ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনঅফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছিলেন। কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকেনি! অভিযোগ, অফলাইনে পূরণ করা ওইসব ফর্ম বস্তাবন্দি করে রাখা হয়েছিল, সেগুলি আপলোড করা হয়নি। ফলে হাজার হাজার মহিলা প্রথম মাসেই টাকা পেলেন না! ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিননজরে চিন ও পাকিস্তান! সেনার হাতে আসছে কামিকাজে ড্রোন, গাইডেড মিসাইল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’ প্রায় ৫২ হাজার কোটির সমরাস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যার মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, অ্যান্টি-ড্রোন সিস্টেম, সামুদ্রিক নজরদারি ড্রোন, উচ্চ-উচ্চতায় নজরদারি ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনচুপিসারে কাজ সারবে চিনা অ্যাপ। ভিতর থেকে বিকল করে দিতে পারে ই-রিকশা বা বৈদ্যুতিন যানবাহনের ব্যাটারি। এই আশঙ্কায় এবার গুগুল প্লে স্টোর ও অ্যাপেলের আইওএস অ্যাপ স্টোর থেকে সাতটি অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলার নোটিস দিল কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।সূত্রের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনটিভিকে সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালপতি বিজয়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ তথা ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগ উঠেছিল ডিএমকে বিধায়ক অনিথা রাধাকৃষ্ণনের বিরুদ্ধে। এই ঘটনায় বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মাদ্রাজ হাই কোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন বাতিল হওয়ার পর গ্রেপ্তার করা হল ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনইনস্টাগ্রামের বিরুদ্ধে শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের অভিযোগ। এই ঘটনায় জবাবদিহি চেয়ে তথ্যপ্রযুক্তি জায়েন্ট ‘মেটা’কে চিঠি পাঠাল কেন্দ্র। খোদ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশ পাওয়ার পরেই ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা সংশ্লিষ্ট সংস্থার কাছে এই বিষয়ে ব্যাখ্যা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনরাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্প-খরা কাটাতে একাধিক পরিকল্পনা করেছে নতুন বিজেপি সরকার। টাটা-আদানির মতো সংস্থাগুলির সহযোগিতা নতুন শিল্প তৈরির নীল নকশা তৈরি হচ্ছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে শিল্পপতিদের সঙ্গে মেগা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনঅযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরি নিয়ে দেশজুড়ে হইচই। প্রশ্নের মুখে খোদ শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। ঘটনায় মুখ পুড়েছে যোগী আদিত্যনাথ সরকারের। অবশেষে রাম মন্দিরের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যদিও সঙ্ঘের ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনপুণে হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে সিয়া গোয়েল ও চেতন চৌধুরিকে জেল হেফাজতে পাঠাল আদালত। ১৪ দিনের জন্য দু’জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে পুণের আদালত। তার আগে পুলিশ তাঁকে নিজের বাড়িতে নিয়ে এলে বেরনোর সময় বাইরে জমায়েত সংবাদমাধ্যমের উদ্দেশে মধ্যমা ...
০৪ জুলাই ২০২৬ প্রতিদিনজমির খতিয়ান ও দাগের তথ্য জানতে আবেদন ফি মকুব করল রাজ্য সরকার। শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনতিনদিনেই স্বস্তি! সাম্প্রদায়িক অশান্তি মামলায় এনআইএ আদালতে জামিন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কাউন্সিলর স্বামী সাকির আলি। শুক্রবার এই মামলায় এনআইএ আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। নিয়মিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে তাঁকে হাজিরা দিতে হবে এবং রাজ্যের বাইরে যেতে ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনপুজোর মধ্যেই সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Scheme) নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রশাসনিক শীর্ষকর্তা থেকে জেলাশাসকরাও ছিলেন।সূত্রের ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনকলকাতা হাই কোর্টে জোড়া মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিজে মন্তব্য মামলায় (DJ Remark Case) আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভায় সই জাল মামলায় অবশ্য কিছুটা স্বস্তিতে তৃণমূল সাংসদ।আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্যের পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনজাতীয় শিক্ষানীতি মেনে দু’বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম বদলে এক বছর করার প্রক্রিয়া শুরু হয়েছে। যার জেরে যাদবপুর এবং প্রেসিডেন্সির মতো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলিতে কলা ও বিজ্ঞান বিভাগে চলতি শিক্ষাবর্ষটি ‘জিরো ইয়ার’ হতে চলেছে। অর্থাৎ, এ বছর এই দুই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের প্রথম ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিননিউটাউনের ইকো পার্কেই বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫ ফুটের মূর্তি! দলের তরফে সেই কথা জানানো হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে এসে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনএকুশে জুলাইয়ের সমাবেশে আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে লড়ছেন কে? কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে কার্যত ‘নির্বাক’ বর্ষীয়ান আইনজীবী। এখনও অভিষেক ও কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের (Kalyan Banerjee) সম্পর্কের বরফ গলেনি, ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনডিম হামলার শিকার হওয়ার পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে পদক্ষেপ নিচ্ছে পুলিশ। অথচ তিনি ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সব দলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একাধিক বৈঠকে বিরোধী দলের বিধায়করা ডাকও পেয়েছেন। আজ, শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির হয়েছেন ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনআদালত অবমাননা করে রাস্তা আটকে একুশের জুলাইয়ের সমাবেশ (21 July TMC Rally) করায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এবার হলফনামা তলব। কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ৪ সপ্তাহের ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনশান্তিপুর ব্যাপক অশান্তি। এক শিক্ষকের কীর্তিকলাপ জানাজাতি হতেই স্কুলে আছড়ে পড়ল জনরোষ। ক্ষিপ্ত জনতা স্টাফরুমে ঢুকে অভিযুক্ত শিক্ষককে মারধর করে। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় পরপর ডিম। স্কুল চত্বরে চলে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনঅফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছিলেন। কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকেনি! অভিযোগ, অফলাইনে পূরণ করা ওইসব ফর্ম বস্তাবন্দি করে রাখা হয়েছিল, সেগুলি আপলোড করা হয়নি। ফলে হাজার হাজার মহিলা প্রথম মাসেই টাকা পেলেন না! ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনদক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি! দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে আকাশে। আবহাওয়ার প্রতিকূলতায় সুন্দরবন উপকূলজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের নিরাপত্তাকে ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনজেলে চেয়ারম্যান, পদত্যাগ করেছেন ভাইস-চেয়ারম্যানও। দীর্ঘদিন ধরেই নবদ্বীপ পুরসভায় (Nabadwip Municipality) জারি অচলাবস্থা। নবদ্বীপ পুরসভার বর্তমান পুরবোর্ডের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন ছিলই। এই আবহেই এবার একসঙ্গে পদ ছাড়লেন নবদ্বীপ পুরসভার ১৮ কাউন্সিলর। আগেই ৩ জুন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনএর আগে চন্দননগর পুরনিগম হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। দলের কাউন্সিলররা পদত্যাগ করেছিলেন। এবার সেই একই ছবি আসানসোল পুরনিগমে! একের পর এক দলের কাউন্সিলররা পদত্যাগ করলেন। আরও একাধিক কাউন্সিলর পদত্যাগের পথে বলে অন্দরের খবর। শুক্রবার এই ঘটনায় শহরজুড়ে শুরু হয়েছে ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনকলকাতায় আর বেসরকারি মেডিক্যাল কলেজ নয়। নতুন প্রাইভেট মেডিক্যাল কলেজ খুলতে হলে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে জঙ্গলমহল, সুন্দরবন, আদিবাসী অধ্যুষিত এলাকায়। দশ বেসরকারি মেডিক্যাল খুলতে চেয়ে অনুমতি চেয়েছেন উদ্যোগপতিরা। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আটকে রাখা হয়েছে সেই অনুমোদন। ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনদ্বিতীয়বারের তলবে অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে থানায় হাজিরা দেন তিনি। পরনে আইনজীবীর পোশাক এবং সঙ্গে আইনজীবীকে নিয়ে থানায় পৌঁছন প্রাক্তন সাংসদ। স্বামীর গ্রেপ্তারির সময় পুলিশকে হেনস্তার অভিযোগে ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনদুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ। হাওড়ার (Howrah) শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুর স্থানীয়দের। বাড়ির জানালার কাচ ভেঙে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে দু’টি বাইক, বাড়ির ভিতরে থাকা সোফা-সহ নানা আসবাবপত্র। সদানন্দবাবুর পরিবারের লোকেদের মারধর ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনসেবাশ্রয়ের ‘লাগামছাড়া দুর্নীতি’ নিয়ে এবার ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ রায়নগরের বাসিন্দা সুকদেব দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে প্রতারণা, জালিয়াতি, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অর্থাৎ আরও বিপাকে ডায়মন্ড ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনবিতর্ক যেন পিছু ছাড়ছে না রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)। এবার তলব নিয়ে বলতে গিয়ে শক্তিপুর থানার ওসিকে বাবা-মা তুলে আক্রমণ করলেন তিনি। যা নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। গত কয়েকদিন ধরে চর্চায় হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য। ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনহায়দরাবাদের হোটেলের ঘরে বন্ধুকে ভিডিও কল করে আত্মহত্যা করলেন এক তরুণী। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে শহরের ল্যাঙ্গার হৌজ এলাকার একটি হোটেলে।পুলিশ জানিয়েছে, ২৬ বছরের বিবাহিত ওই তরুণীর নাম রেনুকা। তিনি আলওয়ালের বাসিন্দা। তাঁর এক সন্তানও রয়েছে। পেশায় একটি ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনগুরুতর অসুস্থ বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত ধনকড়ের অস্ত্রোপচার অর্থাৎ ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা হতে পারে আজই।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনবিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য স্থানান্তর আরও সহজ, আরও মসৃণ করে তোলা। অ্যাকাডেমিক রেকর্ডস যেমন মার্কশিট, যাবতীয় শংসাপত্র সংক্রান্ত জরুরি তথ্য সুরক্ষিত রাখা। এবং সর্বোপরি স্বচ্ছতা বজায় রেখে এই সমস্ত তথ্যের ডিজিটাল রেকর্ড তৈরি।অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিনপ্রেসিডেন্ট হওয়ার পর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সম্পত্তি। যা নিয়ে চর্চা শুরু হয়েছে আমেরিকার অন্দরে। এই ডামাডোলের মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের এই ‘কুবেরের ধনে’ বিরাট যোগদান রয়েছে ভারতের। রিপোর্টে দাবি ...
০৩ জুলাই ২০২৬ প্রতিদিন