BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 03 Jul, 2026 | ১৯ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা

    সিবিআইয়ের আইনজীবীর বিরুদ্ধে আরও একবার ক্ষোভ উগরে দিলেন আর জি করের নির্যাতিতার বাবা। যা শিখিয়ে দিতেন সিবিআই আইনজীবী তাই নাকি আদালতে বলতে হত তাঁকে। শুক্রবার শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে এমন বিস্ফোরক দাবি করেন তিনি। এদিকে, এদিনই আদালতে স্টেটাস রিপোর্ট জমা ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী

    শুক্রবার সন্ধেয় নিউ আলিপুর (New Alipore) থানার সামনে নতুন করে উত্তেজনা। স্বরূপের দুর্নীতির আঁচ গিয়ে পড়েছে তাঁর এক ‘শিষ্যে’র উপরেও। এদিন তাঁকে ধাওয়া করে বেধড়ক মারধর করেন একদল উত্তেজিত জনতা। মারমুখী জনতার হাত থেকে বাঁচতে নিউ আলিপুর থানায় ঢুকে ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত

    “ববিদাকে ফোন করব।” ফিরহাদ হাকিমের পত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বিধানসভার বাইরে তিনি বলেন, “ববিদার নিজস্ব সিদ্ধান্ত আমি যতটুকু শুনেছি। আমি তখন একটা কাজ করছিলাম। বাকি যারা ছিলেন তাঁরা বললেন, ববিদার নিজস্ব সিদ্ধান্ত। ববিদার ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার

    ক্ষোভের আগুনে দল ভেঙে চুরমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তৃণমূল (TMC) এখন দু’ভাগে বিভক্ত। বারবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এই আবহে তৃণমূলের খোলনলচে বদলে দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পদ পরিবর্তন না হলেও ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন

    হাওড়া মঙ্গলাহাটে (Howrah Mangla Haat) হকারদের উচ্ছেদ করে প্রশাসন। তীব্র বিক্ষোভ দেখান তাঁরা। জেলাশাসক, পুলিশ কমিশনার, থানা-সহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেন তাঁরা। সেখানে বলা হয়, হকারদের বসতে না দিলে কয়েক হাজার হকার বেকার হয়ে যাবেন। অবশেষে হাওড়া ময়দান চত্বরে ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?

    ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। ৭ জুন রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।কলকাতা পুলিশ কমিশনার ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ

    দু’দিন আগেই ফ্ল্যাট জবরদখল ও ফ্ল্যাটের মালকিনকে হুমকির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। শুক্রবার তাঁকে নিয়ে জবরদখল করা ফ্ল্যাটে তল্লাশিতে যায় পুলিশ। সেখানে যেতেই জয়প্রকাশের বিরুদ্ধে উপচে পড়ে জনরোষ। ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত

    অবশেষে গ্রেপ্তার শওকত মোল্লা। এনআইয়ের জালে তৃণমূল নেতা। সোনারপুরের কামালগাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। গতকাল থেকে পলাতক ছিলেন শওকত। গ্রেপ্তার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ শামসুলকেও। এই শামসুলের বাইকেই শওকতকে শেষবার দেখা গিয়েছিল বলে দাবি। নির্বাচনের সময় শওকতকে ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে

    চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিপুল ত্রাণ সামগ্রী মজুত থাকার অভিযোগ সামনে আসতেই শুক্রবার বিকেলে ব্যপক উত্তেজনা। উত্তর দমদমে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের অফিস। কিছুক্ষণ পরেই কাউন্সিলর শঙ্কর দাসকে বাড়ি থেকে টেনে বের করে মারধরের অভিযোগ ওঠে। ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    দোকানে মাংস কেটে দিন গুজরান, তৃণমূল আমলে কোটি টাকার সম্পত্তি! রকেটের গতিতে উত্থান নাসিরের

    তৃণমূলের আমলে রকেটের গতিতে উত্থান। মাংস কেটে দিন চলত সংসার। বোলপুরের সেই নাসির শেখ এখন কোটি টাকার মালিক। বিলাসবহুল বাড়ি তাঁর। তৃণমূল আমলে কীভাবে এই প্রভূত অর্থ, ক্ষমতা হল তাঁর? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বীরভূমে। ভোটে হারার পর ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা

    গত ৯ মে, রবীন্দ্র জয়ন্তীর দিনই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড থেকে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়েছিলেন তিনি। সেদিনই শুভেন্দু অধিকারীর ঠিক পাশেই দেখা গিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তীকে। সূত্রের খবর, এক মাস ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?

    কল্যাণীতেই বিমানবন্দর হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে। জোরের সঙ্গে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। রাজ্যে প্রথমবার বিজেপি  ক্ষমতায় আসার পরই একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। একাধিক ঘোষণা হচ্ছে নবান্ন ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

    বাগনানের (Bagnan) তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের (রাজা) বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের।মিথ্যা মামলায় সাধারণকে ফাঁসানো ও আবাস যোজনার উপভোক্তারদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ। শুক্রবার শ’খানেক মহিলা ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি তাঁর ছবিতেও আগুন দেন তাঁরা। বিক্ষোভের জেরে ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ

    বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) বাংলাদেশিদের এদেশে পাঠানোর চেষ্টা করে তাঁরা। এমনই অভিযোগ উঠেছে। আজ, শুক্রবার সকালে কোচবিহারের (Cooch Behar) ভারত-বাংলাদেশের একাধিক সীমান্ত এলাকায় এই ঘটনায় দেখা গিয়েছে। এই নিয়ে সীমান্ত এলাকায় রীতিমতো ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি

    তামিলনাড়ুতে অব্যাহত বিজেপির ভাঙন। শুক্রবারই কে আন্নামালাই ইস্তফা দিয়েছেন। আর সেদিনই দল ছাড়লেন আরেক গুরুত্বপূর্ণ পদাধিকারী সুমতি ভেঙ্কটেশ। তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্য সভাপতি। এক্স হ্যান্ডলে সুমতি নিজেই জানিয়েছেন সেকথা। জানিয়েছেন, ‘দলের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম।’ এদিকে তামিলনাড়ুর বিজেপি ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!

    শুক্রবার রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বন্টন হওয়ার কথা। কোন নেতাকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, তা ঠিক করতেই এ দিন সকালে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৈঠক শেষে হাসিমুখে বিজেপির সদর দপ্তর থেকে বেরতে দেখা যায় ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা

    ভারতে কি তা হলে হানা দিল ইবোলা (Ebola) ভাইরাস? উগান্ডার নাগরিক এক ১৯ বছরের তরুণী পর্যটকের শরীরে দেখা গিয়েছে সংক্রমণের লক্ষণ। দ্রুত তাঁকে জয়পুরের এক হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই তরুণী সত্যিই ইবোলায় আক্রান্ত ...

    ০৬ জুন ২০২৬ প্রতিদিন
    স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি

    ৭ এপ্রিল, মঙ্গলবার, সকাল ১০টা। টলিপাড়ার তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। শুটিংয়ের সময় যথাযথ নিরাপত্তার দাবিতে সেদিন থেকেই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মর্মেই সকাল থেকে বৈঠক চলছিল টেকনিশিয়ান স্টুডিওর ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব

    “তৃণমূল আমলে আমি টলিউডে যেভাবে ভুগেছি, সেটা অন্তত নতুন সরকারের আমলে হবে না বলেই আশা করছি…”, দিন কয়েক আগেই এক সিনেমার প্রিমিয়ারে গিয়ে বোমা ফাটিয়েছিলেন দেব। রাজনীতির পিচে তিনি ‘সৌজন্যের পোস্টার বয়’। তৃণমূলের তারকা সাংসদ হলেও প্রাক্তন শাসকদলের রক্তচক্ষু, ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল

    তৃণমূলে ভরাডুবির পরই বিশ্বাস ব্রাদার্সের পর্দাফাঁস! ইতিমধ্যে পুলিশের জালে কাউন্সিলর স্বরূপ বিশ্বাস। আর তারপরই অরূপ ও স্বরূপের ক্লাব সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর উন্মত্ত জনতার। ক্লাবের উপরের ঘরে কেন রাখা কিং সাইজ বেড, কেনই বা মজুত রাশি রাশি সরকারি জলের ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?

    রাজ্যের ক্ষমতা যাওয়ার পর হাতছাড়া হবে কলকাতা পুরসভাও! দল বাঁচাতে মরিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নতুন তৃণমূলে’র উত্থান, সংসদীয় দলেও ভাঙনের জল্পনা, ও রাজ্যের সমস্ত কমিটি ভেঙে দেওয়া পর কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। এই বৈঠকে রাজ্য ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ

    এলাকায় তাঁর টিকি মিলছে না। ফোনও ‘সুইচড অফ’! কোথায় গেলেন কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর? মনে করা হচ্ছে, জোড়া এফআইআরের চাপে গা ঢাকা দিয়েছেন সুশান্ত ঘোষ। রাজ্যে সরকার বদল হতেই ১২ নম্বর বরো চেয়ারম্যানের পদ ছেড়েছেন তিনি। সুশান্তর ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?

    ছাব্বিশের ভোটের ফলের পর ছিন্নভিন্ন দশা তৃণমূলের। দক্ষ রাজনীতিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) অবস্থা যেন ঢাল-তরোয়ালহীন ‘নিধিরাম সর্দারের’ মতো। আর এভাবে তিনি জোর করে চেয়ার ধরে বসে থাকতে চান না। এই যুক্তিতে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়

    রাজ্যে থমকে থাকা রেল প্রকল্পগুলো অবশেষে গতি পেতে চলেছে। রেল ওভারব্রিজ, সেতু, স্টেশনের পরিকাঠামো সংস্কার থেকে শহর, শহরতলির মেট্রো প্রকল্পগুলো নিয়ে আগামিকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্ন সভাঘরের এই বৈঠকে উপস্থিত থাকার ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূল থেকে কংগ্রেসে চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর, হাতের দখলে মেখলিগঞ্জ পুরসভা

    বাংলায় পালাবদলের পর একাধিক পুরসভা ভেঙে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন। সেই আবহে এবার দলবদল হল। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করলেন মেখলিগঞ্জ পুরসভার (Mekhliganj Municipality) চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর। ফলে হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের (TMC) কোচবিহার ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ঢাল নেই, তলোয়ার নেই…’, আক্ষেপের সুরে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ, ছোট লালবাড়ি হাতছাড়া তৃণমূলের!

    বিধানসভা ভোটে তৃণমূলে ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভায় ডামাডোল। বারবার শোনা গিয়েছিল হয়তো মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Resign)। অবশেষে সেই জল্পনায় সিলমোহর। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?

    আষাঢ় আর দূরে নয়, শুক্রবার, ২১ জৈষ্ঠ্যের ভোরে কলকাতা শহর ও শহরতলির আকাশ সেকথা বুঝিয়ে দিয়েছে। এদিন ভোরে বৃষ্টি নামে মুষলধারে। তীব্র গরমের পর কাঙ্ক্ষিত বর্ষণ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। যদিও আসল প্রশ্ন, মেঘের এই সফর কি সাময়িক? ফের ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

    আসামি বা অভিযুক্তের ওপর অনেক রাগ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে। কিন্তু আসামিকে অপমান কাম্য নয়। এটা করা উচিতও নয়। অন্তত সংবিধান সেকথা বলে না। গ্রেপ্তারের পর কোমরে দড়ি নিয়ে রাস্তায় ঘোরানোর আপত্তি জানিয়ে আইনজীবী ওমর ফারুক গাজির আনা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    বসিরহাট পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পুরবোর্ড গঠনের আর্জিতে হাই কোর্টে মামলা

    লাগামছাড়া দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে ৬ মাস আগে বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে অপসারণ করে পুরবোর্ড ভেঙে দিয়েছিল রাজ্য সরকার। বসিরহাটের মহকুমা শাসককে নাগরিক পরিষেবা ও পুরসভা পরিচালনার দায়িত্ব দিয়েছিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। এবার সেই প্রশাসক সরিয়ে নতুন ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

    স্থায়ী সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ শিক্ষার অধিকার আইনেই বলা আছে। তবু কিছু সুবিধাবাদী শিক্ষক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশন করে যাচ্ছিলেন। এবার সেই প্রবণতায় রাশ টানতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে

    বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার (Sandipan Saha) বাড়িতে জনরোষে দোষীদের শাস্তির দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সন্দীপনের বাড়িতে হামলার ঘটনায় বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal) জড়িত বলে গতকালই অভিযোগ উঠেছিল। আজ, শুক্রবার বিধানসভায় বসে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন

    সই কাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। আদালত সূত্রে খবর, শুনানি হবে ১০ জুনই। সই কাণ্ডের সূত্রপাত ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ

    দীর্ঘদিন ধরে ক্ষোভ জমলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেনি অধিকাংশই। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে এপ্রসঙ্গে মুখ খুললেন দিলীপ (Dilip ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের

    মাত্র ৩০০ টাকা রোজ মাইনের বিনিময়ে গ্রাম ছেড়ে কলকাতায় গিয়েছিলেন কাটোয়ার সিঙ্গি গ্রামের বাসিন্দা পরিতোষ দত্ত। বছর দশেকের মধ্যেই কোটি কোটি টাকার মালিক। শুধুমাত্র নিজের গ্রামেই রয়েছে চার চারটি বাড়ি। গ্রামে ঢোকার মুখেই কোটি টাকার উপর খরচ করে তৈরি ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের

    শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র জমা দিলেন কমলাকান্ত চক্রবর্তী। শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। একইদিনে পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুরসদস্য গুণেন চট্টোপাধ্যায় ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট

    বৃহস্পতিবার রাতে পুলিশের জালে উঠেছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, শ্লীলতাহানি ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সরকারি পালাবদলের পর টলিউডের ফেডারেশনের মাথায় বসে থাকা স্বরূপের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে টলিপাড়া। টেকনিশিয়ান ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার

    গোডাউনে বোঝাই ময়লা ফেলার গাড়ি, সাফাই সরঞ্জাম। আসানসোল পুরনিগমের সেন্ট্রাল স্টোরে পরিদর্শনে যেতেই চোখ কপালে উঠল রাজ্যের পুরমন্ত্রীর। কোটি কোটি টাকার সাফাইল সরঞ্জাম কেন পড়ে পড়ে নষ্ট হচ্ছে? ১৫ বছরে কী সিস্টেমে কাজ হয়েছে। এক সামগ্রী মজুত থাকার পরেও ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি

    শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াইয়ে কার্যত ‘ধ্বংস’ হয়ে গিয়েছে তৃণমূল। বিধানসভায় ভরাডুবির পর এবার রাজ্যে প্রথম জেলা পরিষদ হাতছাড়া হল ঘাসফুল শিবিরের, সেটাও সেই শুভেন্দুর গড়েই। শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন উত্তম বারিক (Uttam Barik)। জানা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে

    দিন কয়েক আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল বেডরুম। তা নিয়ে চর্চার মাঝে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) কার্যালয়ে হদিশ মিলল বিছানা-বালিশের। ড্রয়ারে ভর্তি কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ

    বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হয়েছিল মেয়েই। সেই ঘটনার এবার পুলিশের জালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম (Shamsul Islam Arrested)। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।নন্দীগ্রাম এলাকায় কার্যত ত্রাস শামসুল ইসলাম। নিজের বাড়িতে বোম ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম

    বিধানসভায় ভরাডুবির পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন ধরেছে। যা খবর তাতে এরপর সংসদীয় দলে ভাঙনও অবধারিত। যা শোনা যাচ্ছে, তাতে লোকসভার দুই তৃতীয়াংশ সাংসদও তৃণমূল থেকে বেরিয়ে যেতে চলেছেন। বাংলায় যে বিদ্রোহ হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই একই বিদ্রোহ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    মণিপুরে ফের হিংসা, কুকি গ্রামে দুষ্কৃতীর গুলিতে নিহত দম্পতী-সহ ৩, একাধিক বাড়িতে আগুন

    মণিপুরে হিংসা থামার নাম নেই। শুক্রবার সকালে দুষ্কৃতীরা হামলা চালাল কাংপোকপি জেলার কুকিদের একটি গ্রামে। সেখানে গুলি করে খুন করা হয়েছে এক দম্পতি-সহ তিন জনকে। পাশাপাশি বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত নাগারা। ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে অভিযুক্তের আত্মসমর্পণ। উত্তরপ্রদেশে বালিয়ার আদালতে আত্মসমর্পণ করে সে। অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনুকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু দীর্ঘদিন ধরে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’

    ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের সামনে এবার নয়া চ্যালেঞ্জ। উলুবেড়িয়া পূর্বের বিধায়কের বিরোধী দলনেতা নিয়োগকে এবার চ্যালেঞ্জ করতে চলেছে কালীঘাট। মমতা (Mamata Banerjee) ঘনিষ্ঠদের সূত্র বলছে, নেত্রী সবুজ সংকেত দিলেই স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে। তবে আপাতত ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও

    পাঞ্জাবের মোহালি শহরে ভয়ংকর হত্যাকাণ্ড। অফিসের মধ্যে ঢুকে সহকর্মীদের সামনে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক ও সহকর্মী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণী সম্পর্ক ভাঙায় প্রতিশোধ নেয় অভিযুক্ত। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। হাড়হিম ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির

    দিন চারেকের লুকোচুরি খেলা শেষ। শেষ পর্যন্ত কে আন্নামালাইয়ের বিজেপি ছাড়ার জল্পনায় সরকারি সিলমোহর পড়ে গেল। শুক্রবার আন্নামালাইয়ের (Annamalai) জন্মদিন। সেদিনই সরকারিভাবে বিজেপি জানিয়ে দিল তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতির ইস্তফাপত্র গ্রহণ করেছে দল। যার অর্থ, যে মুখকে কেন্দ্রে রেখে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে

    কংগ্রেসের সঙ্গে ছাড়াছাড়ি আগেই হয়ে গিয়েছিল। এবার ইন্ডিয়া জোটের সঙ্গেও একপ্রকার সম্পর্ক ছিন্ন করে ফেলল এম কে স্ট্যালিনের ডিএমকে। আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে যোগ দেবে না তামিলনাড়ুর প্রধান বিরোধী ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?

    ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিপর্যস্ত অর্থনীতি। শেয়ার মার্কেটে লাগাতার লোকসান ভুগছেন আমজনতা। তারমধ্যে সামান্য আশার আলো জোগাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার আরবিআই জানিয়েছে, আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট। ফলে বাড়ি-গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা আপাতত নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের

    কয়েকটা দিনের অপেক্ষা, বিধানসভার ধাঁচে লোকসভার দখলও যেতে চলেছে ‘আসল তৃণমূলে’র হাতে! এমনই শোনা যাচ্ছে সর্বত্র। জল্পনা, লোকসভার দলনেতা হবেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। যদিও সাংসদের দাবি তিনি কিছুই জানেন না। তবে এই কানাঘুষোর মাঝে বিস্ফোরক পোস্ট ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা

    বদলের বঙ্গে টিআরপিতেও বিরাট রদবদল। জুনের প্রথম সপ্তাহেই বাংলা মেগাতে একেবারে নজরকাড়া পালাবদল! ‘পরিণীতা’, ‘পরশুরাম’, ‘তারে ধরি ধরি মনে করি’র মতো ধারাবাহিকের সঙ্গে জোর টক্কর ‘জোয়ার ভাঁটা’র। ৫.১ পয়েন্ট নিয় বেঙ্গল টপার এই মেগা। দ্বিতীয় স্থানে জোড়া সাফল্য। টিআরপিতে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর

    রাজ্য রাজনীতিতে পালাবদলের পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ‘ভয় আউট, ভরসা ইন’ রব। ছাব্বিশের ভোটে ‘বিশ্বাস দূর্গে’র পতন ঘটতেই টলিউডের দুর্নীতি ধুয়ে মুছে সাফ করতে ‘অ্যাকশনে’ নেমে পড়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারীরা। এমন আবহে টালিগঞ্জ সেলেবপাড়ার সদস্যরা বাংলা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল

    বৃহস্পতিবার সকালে আচমকাই রণক্ষেত্র হয়ে ওঠে টেকনিশিয়ান স্টুডিও। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান তুলে ছোড়া হয় ডিম। এমনকী শুরু হয় ইটবৃষ্টিও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রিজেন্ট পার্ক থানার পুলিশ। বিক্ষোভকারীদের নিশানায় ফেডারেশনের ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির

    ‘ফুলপিসি ও এডওয়ার্ড মুক্তির পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন শ্যামৌপ্তি মুদলি অর্থাৎ ছবির বিনি। তিনি নিজেও আশা করেননি প্রথম ছবি তাঁকে এতটা আলোয় এনে দেবে। তাঁর কথায়, “এই হাউসের ছবি মানেই সকলের প্রত্যাশা থাকে। ‘উইন্ডোজ’-এর সঙ্গে আমার প্রথম ছবি। ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও

    স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে তোলাবাজি করতেন। শুধু তাই নয়, শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। সূত্রের খবর, ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা

    টলিউড ইন্ডাস্ট্রির একাংশের ত্রাস! কত না প্রতিভাবান শিল্পীর কেরিয়ার ধ্বংস করেছেন! অভিনেতা-অভিনেত্রী ছাড়াও অন্য কলাকুশলীদের উপরও পড়েছিল কোপ! ইন্ডাস্ট্রিতে স্বৈরাচারী শাসন চালানোর পাশাপাশি তোলাবাজি ও শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগে জর্জরিত। হ্যাঁ, তিনি আর কেউ নন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ

    দীর্ঘদিন ধরে ক্ষোভ জমলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেনি অধিকাংশই। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে এপ্রসঙ্গে মুখ খুললেন দিলীপ। বলেন, “ক্ষমতাকে কাজে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ

    তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের সময় বোমাবাজির অভিযোগ। এবার এনআইএর জালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের দিন নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে ব্যাপক বোমাবাজি হয়। মুড়ি-মুড়কির মতো ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার

    কোথায় শওকত? ভাঙড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত তথা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে খুঁজছে এনআইএ। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‘নদীচোর’ ছেলেকে আটক করা হলেও বেপাত্তা ‘মাছচোর’ বাবা। সূত্রের খবর, নদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও

    আগামী ১৮ জুন ৮ রাজ্যের ২৬ আসনের রাজ্যসভা নির্বাচন। ওই ২৬ আসনের মধ্যে নিজেদের দমে গোটা পাঁচেক আসন পাওয়ার কথা ছিল হাত শিবিরের। কিন্তু চমকপ্রদভাবে বৃহস্পতিবার হাত শিবির পাঁচের বদলে ৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আসলে ওই বাড়তি দুই ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের

    কয়েকটা দিনের অপেক্ষা, বিধানসভার ধাঁচে লোকসভার দখলও যেতে চলেছে ‘আসল তৃণমূলে’র হাতে! এমনই শোনা যাচ্ছে সর্বত্র। জল্পনা, লোকসভার দলনেতা হবেন কাকলি ঘোষ দস্তিদার। যদিও সাংসদের দাবি তিনি কিছুই জানেন না। তবে এই কানাঘুষোর মাঝে বিস্ফোরক পোস্ট কাকলির। স্রেফ নিজের ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’

    দাম্পত্যকলহের জেরে তুমুল অশান্তি। শেষ পর্যন্ত মদ্যপ স্বামীকে পিটিয়ে খুন করলেন স্ত্রী। এই ঘটনা মধ্যপ্রদেশের ছত্তরপুরের। অভিযুক্ত তরুণীর নাম নীলম কুশওয়াহ। তিনি লাঠি দিয়ে পিটিয়ে স্বামী দীনদয়ালকে খুন করেন! মৃতদেহের পাশে আট ঘণ্টা বসে থাকার পর স্থানীয় গিয়ে আত্মসমর্পণ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর

    কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মরিয়া চেষ্টা করেছিল প্রমাণ করতে যে কর্নাটকে ক্ষমতার হাতবদল হচ্ছে একেবারে মসৃণভাবে। কিন্তু সেই চেষ্টা বিশেষ কাজে এল না। মুখ্যমন্ত্রী হিসাবে ডিকে শিবকুমার শপথ নেওয়ার ৩ দিনের মধ্যেই পদত্যাগ করলেন মন্ত্রী হিসাবে শপথ নেওয়া রামালিঙ্গা রেড্ডি। ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?

    মোদি জমানায় ভারতের সবচেয়ে বড় সাফল্য বিশ্বজুড়ে সম্মানবৃদ্ধি। অন্তত বিজেপি সমর্থকদের এমনটাই দাবি। সেই দাবি অনেকাংশে যে সত্যি তার প্রমাণও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দেশেই যান-সে দেশেই সমাদৃত হন, সম্মানও পান। তাতেই বিজেপি সমর্থকরা দেশকে ‘বিশ্বগুরু’ বলে দাবি ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ

    হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার মৃতদেহ উদ্ধার হল তাঁর ফ্ল্যাটের ঘর থেকে। জানা গিয়েছে, দিল্লিতে একাই থাকতেন অধ্যাপিকা দেবস্মিতা পাল। বৃহস্পতিবার সকাল থেকে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাধ্য হয়ে পুলিশে খবর দেন দেবস্মিতার ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক

    ইরান যুদ্ধের জেরে কূটনৈতিক দ্রুত অঙ্ক বদলাচ্ছে। এই অবস্থায় ব্রিটেনের বিদেশ সচিব ইভেট কুপারের ভারত সফর তাৎপর্যপূর্ণ। দু’দিনের সফরে বেঙ্গালুরুতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খনিজ, সামুদ্রিক নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে। সরকারি সূত্রে দাবি, এমন একগুচ্ছ বিষয়ে দু’পক্ষ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কোনও ব্যক্তিকে এমন কোনও পদের জন্য নির্বাচিত করা যাবে না, যা স্পষ্টভাবে নিম্নতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য নির্ধারিত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। সেই সঙ্গে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে, যদি কেউ চাকরি ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!

    সোমবার, ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই লোকসভায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের জল্পনা শুরু হয়েছে। ঘটনাচক্রে সেদিনই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আবার ইন্ডিয়া-র বৈঠকে যোগ দিতে রাজধানীতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর

    জায়গার সঙ্গে আধাত্ম্যের মেলবন্ধনই আসল উদ্দেশ্য। শ্রী চৈতন্যের স্মৃতি-বিজরিত জায়গার নামেও যেন থাকে মাহাত্মের ছাপ। সেই লক্ষ্যেই এবার সোদপুর ও খড়দহ স্টেশনের নামে বদল আনার প্রস্তাব দিলেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তী।মন্ত্রীর বক্তব্য, প্রভু নিত্যানন্দর স্মৃতিবিজড়িত খড়দহ-পানিহাটির বৈষ্ণব ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু

    প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু। বয়স হয়েছিল ৯৯ বছর। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকমগ্ন সংবাদ প্রতিদিন পরিবার। বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে সল্ট লেকে নিজের বাসভবনেই প্রয়াত হন তিনি। শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিমতলা শ্মশানে।নারায়ণবাবুর পরিবারের ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার

    স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্ট ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে

    সই-কাণ্ডে এবার ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার সন্ধেয় কলকাতা বন্দরের বিধায়কের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, বিধায়কদের  সই জালিয়াতির তদন্তে ফিরহাদের বয়ান রেকর্ড করতে চান তারা। জানা গিয়েছে, বিরোধী দলনেতা কে হবেন, মমতার ডাকা দু’দিনের বৈঠকেই উপস্থিত ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!

    সর্বোচ্চ নেত্রী নাকি পরামর্শদাতা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূলে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী? সূত্রের খবর, তা নিয়ে তুঙ্গে দ্বন্দ্ব। যাত্রা শুরুতেই কি হোঁচট খাবে ‘আসল তৃণমূল’? স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে চরম টানাপোড়েন।ভোটের ফলপ্রকাশের পর ভেঙে চুরমার তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা

    ছাব্বিশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরই বদলে গিয়েছে ছবি। একসময়ে নিজে হাতে তৈরি করা তৃণমূলই আজ ভেঙে খানখান। যাঁরা একদা তাঁকে ঘিরে থাকতেন, তাঁদের বেশিরভাগই এখন ‘আসল তৃণমূলে’র সদস্য। এই পরিস্থিতিতে আরও একবার দলকে জোটবদ্ধ করতে তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার 

    কলকাতা বন্দরে (Kolkata Port) সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র! মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য! বিক্রি করা হত কালো বাজারে! ক্ষতি হচ্ছিল কোষাগারের! শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও  তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ! এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ

    টিটাগড় ও বারাকপুর পুরসভায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশেষ অডিট টিম গঠনের দাবি জানালেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। একইসঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের জট কাটাতে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি। ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন

    “ঘরে সুন্দরী বউ, তাও রোজ রোজ মেয়ে লাগত! সন্দেশখালির মতো ‘পিঠে বানানো’-র জন্য বিধায়ক কার্যালয়ে ডাকা হত মহিলাদের। আমাদের ঘরে স্বামী আছে। দুটো স্বামী চাই না। তাই দল ছেড়ে দিয়েছিলাম।” বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার এমনই ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা

    তৃণমূলে মহাবিদ্রোহ। তৈরি হয়েছে ‘নব্য তৃণমূল’। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিষদীয় দল কারা আসল তৃণমূল তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে মমতার সঙ্গ ছাড়লেন নন্দীগ্রামের শহিদের মা তথা প্রাক্তন বিধায়ক ফিরোজা বিবি। শেষের দিকে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ

    টানা ৩ বছর ধরে বদলি না হাওয়া পঞ্চায়েতের কর্মীদের বদলির নির্দেশ। একই পঞ্চায়েত অফিসের কাজ করা ১১০০ কর্মীকে বদলির নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জেলাশাসকদের কাছে এই মর্মে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার মৃত্তিকা ভবনে সাংবাদিক বৈঠক জানিয়েছন ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ

    পুরনো দিঘার হোটেলে উদ্ধার দম্পতির দেহ। সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে স্বামীর দেহ। মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে মহিলাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। জোড়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুশোভন দে। বয়স ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা

    না ফেরার দেশে পদ্মশ্রী ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রবিলাল টুডু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। বয়সজনিত অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী, এক পুত্র ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা

    কয়লা খনিতে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা! টাকা ফেরানোর দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে ধরনায় বসলেন প্রতারিতরা। জুতো হাতে চলল বিক্ষোভ। বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দেন বিক্ষোভকারীরা।কয়লা খনিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু

    রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকায় এক হাজার চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা স্থির করেছে নবান্ন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে এই কর্মসূচির শুভে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    পাটের জমিতে লুকিয়ে ২ দিন! পুলিশ ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পলাতক দুষ্কৃতী অবশেষে জালে

    অবশেষে মিলল স্বস্তি। পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পলাতক মাদক মামলায় অভিযুক্ত দুষ্কৃতীকে অবশেষে পাকড়াও করল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে পাটের জমিতে লুকিয়ে ছিল সে। অবশেষে বৃহস্পতিবার দুপুরের দিকে রানিনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার

    বড় সিদ্ধান্ত দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থা ইন্ডিগোর। জানা যাচ্ছে, ক্রমবর্ধমান খরচ ও কম চাহিদার কারণে ৬টি আন্তর্জাতিক গন্তব্যে আপাতত স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা। যার মধ্যে হংকং ও সাংহাইয়ের মতো গন্তব্যও রয়েছে। নেটওয়ার্ককে আরও উন্নত করার লক্ষ্যেই এই কঠিন ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!

    অপেক্ষা ক্রমশই বাড়ছিল। দাবদাহে পুড়তে থাকা দেশে কবে ঢুকবে বর্ষা? অবশেষে হাওয়া অফিস সুখবর দিল। জানিয়ে দিল, দেশে ঢুকে পড়েছে বর্ষা। কেরলকেই বলা হয় এদেশের ‘বর্ষার দ্বার’। সেই দ্বারে পৌঁছে গিয়েছে বহু প্রতীক্ষিত ‘মনসুন’। তবে তিনদিন দেরিতে। সাধারণত ১ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের

    হিমালয়ের কোলের লাদাখ ছিল এককালে ভারতের দুর্গমতম অঞ্চল। অনেকটাই বদলে গিয়েছে সেই পরিস্থিতি। এবার সব ঋতুতে যাতে লাদাখে যাওয়া যায়, তার ব্যবস্থা করতে তৎপর হল কেন্দ্র। এর জন্য ফোটু লা পাসে নতুন একটি সুড়ঙ্গ তৈরির প্রকল্প গ্রহণ করেছে সড়ক ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য

    উত্তর কাশীর এক নিখোঁজ বছর চব্বিশের তরুণী পর্যটককে ঘিরে রহস্য ক্রমেই ঘনাচ্ছে। গত ২৯ মে থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। এদিকে যে সিসিটিভি ফুটেজে শেষবার তাঁকে দেখা যাচ্ছে, সেখানে তাঁর পাশে থাকা দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র

    টিসিএসের পর উইপ্রো। জোর করে ধর্মান্তরের অভিযোগে ফের উত্তাল বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা। এবারও ঘটনাস্থল সেই মহারাষ্ট্র। বৃহস্পতিবার পুণের এক মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। উইপ্রোর ওই প্রাক্তন কর্মীর অভিযোগ, তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে লাগাতার কটাক্ষ করতেন মহিলা বস। বারবার ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের

    তৃণমূলের সই-কাণ্ডের পর্দাফাঁস করে রাতারাতি সাসপেন্ড হয়েছিলেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। আর এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ‘নব্য তৃণমূল’ গড়ে দলের রাশ টেনেছেন নিজেদের হাতে। বিধানসভায় বিরোধী দলনেতাও হয়ে গিয়েছেন ঋতব্রত। তবে এই গোটা ঘটনা ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকারে মিলবে জ্বালানি সমাধান?

    ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটে বিকল্প পথ খুঁজছে ভারত। অন্যতম বিকল্প হতে পারে ভেনেজুয়েলা। এই অবস্থায় দক্ষিণ আমেরিকার দেশটির দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের ভারত সফর তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ডেলসি। সূত্রের ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?

    মাইনের টাকা অ্যাকাউন্টে ঢোকার মেসেজ-ধ্বনি যতই মধুর হোক, অচিরেই সেই মধুরতা ফিকে যায়। ইএমআই থেকে ইলেকট্রিক বিল, বাড়িভাড়া থেকে ক্রেডিট কার্ডের বকেয়া- দিতে দিতেই পকেট গড়ের মাঠ। তার উপর হাতে টাকা থাকলেই রেস্তরাঁয় কিঞ্চিৎ খানাপিনা, সিনেমা, বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়- ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    ২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!

    সরকারি হাসপাতাল। চিকিৎসা হওয়ার কথা বিনামূল্যে। তবুও ২৫ হাজার টাকা ঘুষ চান চিকিৎসক! অভিযোগ জানালে জেলা থেকে নির্দেশ আসে চিকিৎসা করতে হবে বিনামূল্যে। তারপরও নেওয়া হয় ৮ হাজার টাকা। বাকি টাকা দিতে না পারায় নাবালিকা কন্যাকে চিকিৎসার নামে ডেকে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র

    মাত্র মাসদেড়েক আগেই ধাক্কা লেগেছে। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলে অক্সিজেন পেয়েছে নরেন্দ্র মোদি সরকার। তাই নতুন করে ফের আসন পুনর্বিন্যাস নিয়ে সক্রিয় হচ্ছ কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। মোদি সরকার চাইছে, আগামী লোকসভা নির্বাচনের আগেই আসন পুনর্বিন্যাস বিল পাশ করিয়ে ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম

    পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে জলপাইগুড়ি জেলার ২০ একর জমি রেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে ৷ এরপরেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের

    বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। আর শপথের পরই বড় ঘোষণা করলেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন, শীঘ্রই কর্নাটকের পড়ুয়ারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়াও যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ একটি কেন্দ্র গড়ে তোলা হবে। শুধু তা-ই ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    নতুন হর্ষদ মেহতা, ১৫ লক্ষ কোটির শেয়ার বাজার কেলেঙ্কারি! জড়িয়ে গেল এলআইসির নামও

    যেন হর্ষদ মেহতার গল্পের পুনরাবৃত্তি! শেয়ার বাজারে বিরাট কেলেঙ্কারিরর পর্দাফাঁস। প্রায় ১৫ লক্ষ টাকার হেরফের। খোদ মোদি সরকারের অধীনস্থ সংস্থা সেবির রিপোর্টে চাঞ্চল্য। অভিযুক্ত রাজেশ এক্সপোর্ট নামের অভিযুক্ত ওই সংস্থার ডিরেক্টরকে আপাতত শেয়ার বাজারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সেবি।রাজেশ ...

    ০৫ জুন ২০২৬ প্রতিদিন
    কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র

    ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবি। আর তার মাসখানেক যেতে না যেতেই ভেঙেচুরে তছনছ ঘাসফুল শিবির। তার জেরে কলকাতা পুরসভায় ডামাডোল। এই পরিস্থিতিতে পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টায় ‘পুরনো তৃণমূল’রা। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১৯ জুন পুর অধিবেশনের ডাক দিলেন ...

    ০৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি’, মমতাকে ‘অফার’ হুমায়ুনের

    গতবছরের শেষদিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তৃণমূল সরকারের উৎখাতের ডাকও দিয়েছিলেন। যদিও যতটা গর্জে ছিলেন তার সামান্য পরিমাণ কাজে করে দেখাতে পারেননি। তবে ঘটনাচক্রে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে। ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ...

    ০৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘শ্যামাপ্রসাদ ছিলেন বলেই আজ আমরা ভারতে’, আইনসভার ঐতিহ্য মনে করালেন শুভেন্দু

    ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা বাংলাদেশের মতো ইসলামিক একটা দেশে যুক্ত হয়ে যেত।’ বঙ্গ বিধানসভার এতিহ্যের কথা তুলে এভাবেই শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রক, রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে ...

    ০৪ জুন ২০২৬ প্রতিদিন
    কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার 

    কলকাতা বন্দরে সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র! মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য! বিক্রি করা হত কালো বাজারে! ক্ষতি হচ্ছিল কোষাগারের! শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও  তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ! এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা ...

    ০৪ জুন ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 1901-2000

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy