• চিনা মাঞ্জায় রাশ টানা যাচ্ছে না! মা ফ্লাইওভারে ক্ষতবিক্ষত মহিলা
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৬
  • ‘নাক, মুখ ক্ষতবিক্ষত। চশমা ছিল বলে চোখ দুটো বেঁচে গেল।’ কলকাতার মা ফ্লাইওভারে গুরুতর জখম এক শিক্ষিকা। চিনামাঞ্জার টানে তাঁর মুখের একাধিক অংশ কেটে ফালা হয়ে গিয়েছে। গুরুতর জখম এশা মণ্ডলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের নাক-মুখের ক্ষতস্থানে প্রচুর কাঁচের গুঁড়ো ছিল। হাসাপাতাল সূত্রে খবর, ওই আহত মহিলা আপাতত স্থিতিশীল।

    জানা গিয়েছে, দুর্গাপুরের বাসিন্দা হলেও বেশ কয়েকবছর তিনি কলকাতাতেই থাকেন। শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষিকতার চাকরি। শনিবার রাতে অ্যাপ-বাইকে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল তিনি। সে সময় আচমকাই তাঁর নাকে-মুখে পেঁচিয়ে যায় চিনা মাঞ্জা। বাইকের চালক সুতো দেখে মা নীচু করে নিলেও ওই মহিলা বুঝে ওঠার আগেই চিনা মাঞ্জায় জখম হন। মুহূর্তেই তাঁর মুখে একাধিকর অংশ কেটে ফালা ফালা হয়ে যায়। এরপর অ্যাপ-বাইকের চালকই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান।

    জখম ওই মহিলা জানান, “চিন্তা মাঞ্জার বিষয়ে আমার জানা ছিল না। হাসপাতালের চিকিৎসকরা আমাকে বলেন মাঞ্জার কেটে যাওয়ার কথা। তাঁরা বলেন, এই চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যুর ঘটনাও ঘটেছে আগে।” তাঁর কথায়, “সুতোটা যখন মুখে এসে পড়ল যেন ইলেকট্রিকের শক লাগল। তারপর বাইক সাইড করতে দেখলাম মুথে একাধিক জায়গা ক্ষতবিক্ষত হয়ে গেছে।”

    গত বছরই চিনা মাঞ্জায় গলা কেটে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন এক সেনা জওয়ান। খড়দার কাছে কল‍্যাণী এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি। মা ফ্লাইওভারেও চিনা মাঞ্জায় বহু বাইক আরোহীর জখম হওয়ার ঘটনা ঘটেছে আগে। তপসিয়া এলাকা লাগোয়া ব্রিজের অংশ ফেন্সিং-ও করে দেওয়া হয়। চিনা মাঞ্জা ব্যবহারে প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকলেও, হুঁশ ফিরছে কই?
  • Link to this news (প্রতিদিন)