আজকাল ওয়েবডেস্ক: ২০১৩। বঙ্গে তখন মমতা জমানা। কামদুনির গণধর্ষণ-খুন মামলায় উত্তাল হয়েছিল রাজ্য। বুধবার সেই কামদুনির নির্যাতিতার পরিবার হাজির হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে। অন্যদিকে শুভেন্দুর জমানায় খুলেছে মমতা জমানায় ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের ফাইলও। সেসবের মাঝেই, ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: জনবহুল রাস্তায় এক যুবতীর সঙ্গে অভব্য ও অশালীন আচরণের প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে পড়ল এক দুষ্কৃতী বাহিনী। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া 'কে' রোডে বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা ও ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: সরকারি অনুদান হিসেবে মেলেনি পাঁচ লক্ষ টাকা, তবুও ঐতিহ্যের টানে এবং নিয়ম মেনে এবারেও নিয়মরক্ষার জন্যই টানা হল রাজবাড়ির ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের রথ। আনুমানিক সাড়ে তিনশ বছরের প্রাচীন এই রথ উৎসবকে কেন্দ্র করে আজও স্থানীয় মানুষের ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্যকে বুকে ধারণ করে এবছরও ভক্তি, আচার এবং উৎসবের আবহে পালিত হল রায়চৌধুরী বাড়ির ঐতিহাসিক রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই রায়চৌধুরী বাড়ি এবং সংলগ্ন রাস ময়দান ভরে ওঠে হাজার ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার পুণ্য সকালে স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে মায়াপুর ইসকনে পৌঁছন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তিনি ভক্তিভরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন। প্রথমে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে ভগবানের উদ্দেশে আরতি করেন দিলীপ ঘোষ। ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার দিন। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় রথ উৎসবে শামিল হয়েছেন হাজার হাজার মানুষ। রাজ্য সরকারের তরফে এইবার ৬০টি রথের কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। আঁতপুর ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: এবার সাংসদ শতাব্দী রায়কে লক্ষ্য করেও ছোঁড়া হল ডিম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিউড়িতে। যদিও তিনি গাড়ির ভিতরে থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিউড়িতে তাঁর গাড়ি ধাওয়া করে বেশ কয়েকজন যুবক এই কাজ করেন বলে স্থানীয় সূত্রে জানা ...
১৬ জুলাই ২০২৬ আজকালদীক্ষা ভুঁইয়া: আষাঢ়ের রথযাত্রা মানেই বাঙালির ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য এবং সামাজিক মিলনমেলার এক অনন্য উৎসব। সেই আবহেই এ বছরও রানিগঞ্জের ঐতিহ্যবাহী শিয়ারসোল রাজবাড়ির প্রায় ১৫০ বছরের প্রাচীন রথযাত্রা মহোৎসব ভক্তদের সমাগমে মুখর হয়ে উঠল।এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ...
১৬ জুলাই ২০২৬ আজকালমেয়েকে খুঁজে দেওয়ার অনুরোধ জানাতে এ বার জনতার দরবারেও পৌঁছে গেলেন অর্ধেন্দু সিনহা। গলায় মেয়ে অমৃতা সিনহার নাম-ছবি দেওয়া সেই প্ল্যাকার্ড ঝুলিয়ে বৃদ্ধ যান সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দরবারে। অর্ধেন্দুর সঙ্গে কথা বলার পরে জগন্নাথ ...
১৬ জুলাই ২০২৬ এই সময়পড়ুয়ার ছদ্মবেশে মাঝরাতে হাসপাতালে হাজির রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বুধবার রাতে কল্যাণীর JNM হাসপাতালে ঢুঁ মন্ত্রী সুমনা সরকারের। সেখানে গিয়ে স্বাস্থ্যের যে অস্বাস্থ্যকর ছবি দেখলেন, তাতে অত্যন্ত বিরক্ত তিনি। এ দিন রাতে ডাক্তারি পড়ুয়া সেজে হাসপাতালে সারপ্রাইজ় ভিজিট করেন সুমনা ...
১৬ জুলাই ২০২৬ এই সময়রথযাত্রার শুভক্ষণে আসানসোলের রানীগঞ্জের সিয়ারশোল রাজবাড়ীর ১৯০ বছরের রথ টেনে শুভ সুচনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মন্ত্রী অজয় পোদ্দার। মানুষের ঢল নামল রাজবাড়ী চত্বরে। মহাসমারোহে শুরু হল আসানসোলের সিয়ারসোল রাজবাড়ির ঐতিহাসিক রথযাত্রা।এদিন উৎসবের উদ্বোধন করে অগ্নিমিত্রা পাল বলেন, ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাবর্ধমান মহারাজা প্রতিষ্ঠিত ২৩৮ বছরের প্রাচীন এই রথ। এই রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রা থাকেন না, অধিষ্ঠিত থাকেন লালজি মহারাজ। বর্ধমান মহারাজা নিয়ম অনুসারে আগে কাঠের রথে করে লালজি মহারাজকে ১০৮ শিব মন্দির চত্বর থেকে শুরু করে কালনা চকবাজার হয়ে ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলামুর্শিদাবাদের সরকারি স্কুলে ‘প্রক্সি শিক্ষক’ বিতর্ক! বেতনভুক শিক্ষক অনুপস্থিত, ক্লাস নিচ্ছেন গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বহড়ান জুনিয়র হাই স্কুলকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ, সরকারি বেতনভুক শিক্ষকরা নিয়মিত স্কুলে না এলেও হাজিরা খাতায় তাঁদের উপস্থিতির স্বাক্ষর রয়েছে। আর ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাঅরণ্য সপ্তাহের আবহে শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়ার বেঙ্গল সাফারিতে প্রথমবার সরকারি সফরে এলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। সরকার গঠনের পর বনমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম বেঙ্গল সাফারি পরিদর্শন। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা পুরস্কার দেবেন বিধায়ক! বীজপুরে বিধায়ক সুদীপ্ত দাসের এমন ঘোষণার পরই শুরু হয়েছে জোর চর্চা। এর আগেই ঝটকা মাংস খাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। এবার আরও একধাপ এগিয়ে বীজপুর বিধানসভা ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাঐতিহ্যের টানে আতপুরের রথে জনজোয়ার, রশিতে টান দিলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী আতপুর রথবাড়িতে ভক্তদের ঢল নামে সকাল থেকেই। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার বিশেষ দিনে শতাব্দীপ্রাচীন রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাজন্ম ও মৃত্যু সংক্রান্ত নথির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ বার নয়া নিয়ম চালু করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে গেজেট নোটিফিকেশন করলো স্বাস্থ্য দপ্তর। জন্ম ও মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট এড়াতে একাধিক নিয়মে পরিবর্তন আনা হলো এ বার। ...
১৬ জুলাই ২০২৬ এই সময়সায়নী জোয়ারদারশেষ থেকে বহু শুরু হতে দেখেছে কলকাতা। এ বার দেখবে ১৫০ বছরেরও বেশি পুরোনো, আইকনিক এবং হেরিটেজ ট্রামের ঘুরে দাঁড়ানোর ছবি। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি, শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত যে ট্রাম চলেছিল প্রথমবারের জন্য, সেই ট্রামের ১৫০তম ...
১৬ জুলাই ২০২৬ এই সময়এই সময়, রায়গঞ্জ: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) শিলিগুড়িগামী একটি চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলা যাত্রীর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বারদুয়ারি এলাকার ১২নং জাতীয় সড়কে। মৃতার নাম রীনা দাস (৫৯)। বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মারিঙ্গা এলাকায়। রায়গঞ্জের বাহিন ...
১৬ জুলাই ২০২৬ এই সময়এই সময়, মালদা: কালিয়াচক থানায় সুজাপুরে খুন হলেন এক ব্যবসায়ী। ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ওই ব্যবসায়ী মাথায় ধারালো অস্ত্র দিয়ে থেঁতলিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একই বিছানায় স্ত্রী ঘুমিয়ে থাকলেও এই ঘটনা টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। মৃতের স্ত্রীর ...
১৬ জুলাই ২০২৬ এই সময়সংবাদদাতা, কাঁথি: ভোর রাতে খেজুরিতে মর্মান্তিক দুর্ঘটনা। খারাপ হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা বেপরোয়া লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। গুরুতর জখম আরো তিন। মৃতদের মধ্যে বাসের চালক, দুই সহকারী ও মালিক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ...
১৬ জুলাই ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের লোধাশুলি এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার রাতে দশ-বারোটি বাড়ির জানলা, দরজা ভাঙচুর করেছে হাতির পাল। গোলবান্ধি অঙ্গনওয়াড়ির দরজা ভেঙে তিন বস্তা চাল খেয়ে গিয়েছে। হাতির তাণ্ডবে প্রাথমিক স্কুলের পঠনপাঠন বন্ধ হয়ে গিয়েছে। বিকেলের পর ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, ডোমকল: ডোমকলে অভিযান চালিয়ে ভুয়ো দন্ত চিকিৎসককে ধরলেন জেলার মুখ্য স্বাস্থাধিকারিক। ‘ডিগ্রিধারী’ চিকিৎসক পরিচয় দিয়ে দিব্যি দাঁতের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ডোমকল শহরের একটি বেসরকারি ক্লিনিকে আচমকা স্বাস্থ্য দপ্তরের অভিযানে তা সামনে এল। শুধু তাই নয়, একই ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, রানাঘাট: শান্তিপুরের হরিপুরে ভাগীরথীর তীরে ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে। এর স্থায়ী সমাধানের দাবিতে সরব এলাকাবাসী।শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নতুনগ্রাম এলাকায় ভাগীরথীর পাড়ে ভাঙ্গন দেখা দেয় বুধবার। বর্ষার মরশুমে নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে এই ভাঙ্গন। প্রতি বছরই ...
১৬ জুলাই ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলা পরিষদের সভাধিপতি পদে বিজেপি প্রার্থী দেবে কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বই শেষ সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা দলীয় সংস্কৃতির পরিপন্থী কোনো আচরণ বরদাস্ত করা ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, পুরুলিয়া, ঝালদা ও মানবাজার: ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া জেলায় অবৈধ কয়লা পাচার রুখতে পুরুলিয়া জেলা পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। গত ১৩ ও ১৪ জুলাই জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক অভিযানে প্রায় ১.৯ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, বহরমপুর: আমন চাষ আর পাটের আঁশ ছাড়ানোর কাজে খেতমজুরের দৈনিক পারিশ্রমিক লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে ধান চাষে দৈনিক মজুরি বেড়ে ৫০০ টাকায় ঠেকেছে। আরও বাড়ার সম্ভাবনার আশঙ্কা করছেন চাষিরা। এদিকে পাটের আঁশ ছাড়াতে দৈনিক মজুরি ছ’শো টাকায় পৌঁছেছে। ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, বোলপুর: বন্দেমাতরমের দেড়শো বছরে বুধবার অন্য আবেগে ভাসল বীরভূমের লাভপুর। এই শহর ১২০ বছর আগে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গড়ে তুলেছিল ঐতিহাসিক বন্দেমাতরম থিয়েটার। সেই ঐতিহ্যকে সামনে রেখেই দিনভর নানা কর্মসূচি হয় বুধবার। এদিন সন্ধ্যায় সারা দেশের সঙ্গে একই ...
১৬ জুলাই ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাজ্যে শাসন ক্ষমতার বদলের পর লুধিয়ানা-অণ্ডাল ফ্রেট করিডরের কাজ শেষ করতে তৎপর হল ভারতীয় রেল। লুধিয়ানা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত ফ্রেট করিডরের কাজ প্রায় শেষ। পশ্চিমবঙ্গে এতদিন জমিজটে আটকে ছিল ফ্রেট করিডরের কাজ। বুধবার পশ্চিম বর্ধমান জেলাশাসক ...
১৬ জুলাই ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সুখবর! পাহাড়ে সার্ধশতবর্ষ প্রাচীন কুইনাইন ফ্যাক্টরি পুনরুজ্জীবিত করতে উদ্যোগী রাজ্য সরকার। সিঙ্কোনা বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বিশাল লাম। এজন্য তিনি আগামী ২৩ তারিখ দার্জিলিংয়ের রংলি রংলিওট ব্লকের সেই ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসুখেন্দু পাল, বর্ধমান: একসময় সাইবারক্রাইম হলেই সবার আগে তদন্তকারীদের মাথায় আসত জামতাড়া গ্যাংয়ের নাম। পরে সেই জায়গা দখল করে রাজস্থানের ভরতপুর। এখন বাংলার উত্তর দিনাজপুরের চোপড়া দেশের অন্যতম সাইবার ক্রাইমের ‘হটস্পট’! তৃণমূলের আমলে ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ছিল এই চোপড়ার। রাজ্যের ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: প্রতিবছর মাসির বাড়িতে আসেন জগন্নাথদেব। আর এই মাসির বাড়ি হল ময়নাগুড়ির ময়নামাতা কালীমন্দির। লালবাবা শিবমন্দির কমিটির পক্ষ থেকে বহুবছর ধরে রথযাত্রা হয়ে আসছে ময়নাগুড়িতে। আজ, বৃহস্পতিবার রথের দিন লালবাবা শিবমন্দির সংলগ্ন মাঠে মেলার আয়োজন করা হয়েছে। সেখানেই ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানমেহেবুব হোসেন সরকার, তপন: দক্ষিণ দিনাজপুরের তপনের রথযাত্রা এবার ১৯ বছরে পদার্পণ করবে। ভক্তি ও ঐতিহ্যের টানে প্রতি বছরই এই রথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রা এখন আর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: আবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীকে ফেলে রেখে চলে যাওয়ার ঘটনা সামনে এল। শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে রেফার করা এক প্রৌঢ়কে মেডিকেলের জরুরি বিভাগের সামনে বসিয়ে রেখে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পালিয়ে যায় বলে অভিযোগ।হাসপাতাল সূত্রে জানা ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করাতে মৃতের পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের ভিত্তিতে মর্গে কর্তব্যরত চারজন চতুর্থ শ্রেণির স্থায়ী কর্মীকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে তাঁদের মর্গের ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: শ্রাবণী মেলায় জল্পেশ মন্দিরে প্রথমদিন কত ভক্ত এলেন, তার রিপোর্ট দিতে হবে। বুধবার শৈবতীর্থ জল্পেশ মন্দিরে এসে মন্দির কমিটির সদস্যদের এ জানিয়ে দিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। এদিকে, আগামী রবিবার, ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে কোচবিহারের বক্সিরহাট পর্যন্ত ৯৫ কিমি ১৭ নম্বর জাতীয় সড়কের জমি দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মহাসড়ক কর্তৃপক্ষ। আর তাতেই ওই জাতীয় সড়ক ফের সম্প্রসারণ ও রাস্তার দু’ধারে উচ্ছেদের আতঙ্ক ছড়িয়েছে। আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে জটেশ্বর, ফালাকাটা হয়ে ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসন্দীপ বর্মন, মাথাভাঙা: আগের মতো জৌলুস না থাকলেও নিয়ম মেনে রথযাত্রা হয় মাথাভাঙায়। শতাব্দী প্রাচীন মাথাভাঙা মদনমোহন বাড়ির রথ দেখতে এখনও ভিড় করেন ভক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা মদনমোহন বাড়ির মন্দির তৈরির সাত বছর পর শুরু হয়েছিল রথযাত্রা। করদমিত্র ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানছোট ছোট টিলায় লম্বা টানা পাহাড় রেঞ্জ। আর সেই টিলা জুড়ে সবুজ ঘন জঙ্গল। আর ওই জঙ্গলের বুক চিরে ঝরনা। দিনের বেলায় পাখির কিচির মিচির। আর সন্ধ্যা নামলেই কানে আসে বন্যপ্রাণের আওয়াজও। এই জঙ্গলেই যে রয়েছে হাতি, চিতাবাঘ এমনকি ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনরথে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসে ধাক্কা লরির। মৃত্যু চারজনের। আহত ৩। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনপুরীর জগন্নাথদেবের রথযাত্রার সঙ্গে সাদৃশ্য থাকলেও বিষ্ণুপুরের মাধবগঞ্জের রথযাত্রার পরিচয় একেবারেই স্বতন্ত্র। এখানে রথে আরোহন করেন না জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মল্লরাজাদের আমল থেকে ৩৬১ বছর ধরে একই নিয়মে পিতলের ঐতিহ্যবাহী রথে বিরাজ করেন শ্রীশ্রী রাধামদন গোপাল ঠাকুর জিউ। ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনমুখ্যমন্ত্রীর ঘোষণার ঠিক একমাস পরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা দাদনপাত্রবাড় পরিদর্শনে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। কতটা জায়গা সরকারের রয়েছে, আরও কত পরিমাণ জায়গা বন্দরের জন্যে ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনআজ রথযাত্রা। বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে রথযাত্রা। ‘রথ দেখা কলা বেচা’ এই প্রবাদ তো বাঙালির জীবনের অঙ্গ হয়ে উঠেছে। রথের মেলা পাপড়-জিলিপি খাওয়া এর অপেক্ষায় থাকে ছোট থেকে বড় সব বয়সের বাঙালিই। রথের দিন থেকেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানবৃহস্পতিবার রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিরাট প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। শহরে এ বছর ৭৬টি ছোট এবং ৮টি বড় রথ বের হবে। প্রতিটি রথযাত্রার সঙ্গে পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামানো হবে প্রায় ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানআজ কলকাতায় ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি অনুষ্ঠানে উপস্থিত হবেন। এরপর তিনি ইসকনের রথযাত্রার সূচনা করবেন। দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে।রথটি হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানপুরীর মতো কাঠের রথ নয়। জগন্নাথ, বলরাম বা শুভদ্রার মতো আলাদা আলাদা রথ নয়। হুগলির মাহেশের রথ একটাই। এখানে রথ হল লোহার। ১৪১ বছরের পুরানো সেই রথই এখনও পুজো হয়ে আসছে হুগলি জেলার মাহেশে। মাহেশের এই রথযাত্রা উৎসব ৬৩০ ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলানদিয়ার মায়াপুরে ইসকনের রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি প্রায় পাঁচ শতাব্দীর ঐতিহ্য ও ভক্তির এক অনন্য মিলনক্ষেত্র। এই রথযাত্রার ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে রয়েছে পুরীর জগন্নাথদেব এবং মায়াপুর সংলগ্ন রাজাপুরের ৫০০ বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরের সঙ্গে।লোককথা অনুযায়ী, ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাদিঘা-নন্দকুমার জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন ৩ জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। লরির ধাক্কায় বাসটি রাস্তা থেকে নয়ানজুলিতে উল্টেও পড়ে যায়।কাঁথির হেঁড়িয়ার কাছে দাঁড়িয়ে থাকা ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাএখনও অনশনে সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। এমন পরিস্থিতিতে তাঁর শরীরের হাল নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিষয়ে চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে ...
১৬ জুলাই ২০২৬ আজ তকহুগলির মাহেশের রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রথ উৎসব। প্রায় ৬৩০ বছরেরও বেশি পুরনো এই রথযাত্রা জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। প্রতি বছর আষাঢ় মাসে লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে মাহেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাআজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার দিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে উৎসবের দিনে বাইরে বেরোনোর আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও ...
১৬ জুলাই ২০২৬ আজকালরথের দিন, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির ঘনঘটা কলকাতায়। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে। যার ...
১৬ জুলাই ২০২৬ এই সময়রথের দিন সকালে খুঁটি পুজো নিউ আলিপুর সুরুচি সঙ্ঘে। ‘বিশ্বাস ব্রাদার্স’কে ছাড়াই চলতি বছর খুঁটি পুজো হলো সুরুচি সঙ্ঘে। আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসী। বৃষ্টি উপেক্ষা করেই লোকে লোকারণ্য পুরী। বিশেষ সাজে সেজে উঠেছে ‘নন্দীঘোষ’, ‘তালধ্বজ’, ‘দর্পদলন’। মন্দির প্রাঙ্গনে শুরু ...
১৬ জুলাই ২০২৬ এই সময়রথের দিন, বৃহস্পতিবার সাতসকালে বাস দুর্ঘটনা। মৃত চার এবং জখম কমপক্ষে দুই। পূর্ব মেদিনীপুরের দিঘার নন্দকুমারে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় এ দিন সকালে যাত্রিবাহী বাসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ...
১৬ জুলাই ২০২৬ এই সময়মহম্মদ মহসিন, শ্যামপুরএকটাই রথে নয়, জগন্নাথ, বলদেব ও সুভদ্রা আলাদা আলাদা রথে চড়ে যাবেন মাসির বাড়ি। হাওড়া গ্রামীণের শ্যামপুর ছাড়া এই ব্যবস্থা রয়েছে শুধু মায়াপুরে, কলকাতার মিন্টো পার্কে। এ ছাড়া এমন স্পেশাল ট্রিটমেন্ট সচরাচর আর কোথাও দেখা যায় না ...
১৬ জুলাই ২০২৬ এই সময়এই সময়: মমতা বন্দ্যোপাধ্যায় গত ৪ মে ক্ষমতাচ্যুত হওয়ার পরে গত দু’–আড়াই মাস ধারাবাহিক ভাবে কালীঘাটের পক্ষে দাঁড়িয়েই জোরালো ব্যাটিং করেছিলেন মদন মিত্র। একদা মমতার ছায়াসঙ্গী আচমকাই মঙ্গলবার রাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে তাঁর ছেলে, বিদ্রোহী শিবিরের নেতা ...
১৬ জুলাই ২০২৬ এই সময়বুদ্ধদেব বেরা, বেলপাহাড়িএ বার আদিবাসীদের জীবনযাত্রা–সংস্কৃতি ছুঁয়ে দেখতে পারবেন পর্যটকরা। সেই সঙ্গে স্বাদ নিতে পারবেন কুরকুটের চাটনি বা মাংস পিঠের মতো আদিবাসী খাবারেরও। দার্জিলিং বা সিকিম গিয়ে যে ভাবে সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরেন পর্যটকরা, ঠিক সে ভাবেই এ বার ...
১৬ জুলাই ২০২৬ এই সময়এই সময়: সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীরা কামদুনির নির্যাতিতার পরিবারের পাশেই দাঁড়াবেন বলে বুধবার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন রাজ্য বিজেপি দপ্তরে ‘জনতা দরবার’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে হাজির হন কামদুনির নির্যতিতা তরুণীর পরিবার। মৃতার মা ...
১৬ জুলাই ২০২৬ এই সময়আজকাল ওয়েবডেস্ক: টিউশন সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ছুরির আঘাতে যখম দশম শ্রেণির ছাত্রী! পরপর ছুরির কোপ, ভয়ংকর ঘটনা হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত চাঁদনীবাগান এলাকায়। আর পাঁচটা দিনের মত বাড়ি থেকে বিকেলে সাইকেল নিয়ে টিউশনে বেরিয়েছিল দশম শ্রেণীর ছাত্রী ...
১৬ জুলাই ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: রাজ্যে 'হালাল' বন্ধের ডাক। উঠল বড়সড় দাবি। বুধবার 'অন্তরবোধ ফাউন্ডেশন' নামে একটি সংগঠনের তরফে জানানো হয়, এবিষয়ে মানুষের মধ্যে চেতনা বাড়াতে 'বাংলার পলান্ন' নামে একটি উৎসবের আয়োজন করবে তারা। যেখানে পলান্ন বা বিরিয়ানি বানানোর একটি প্রতিযোগিতা হবে। ...
১৬ জুলাই ২০২৬ আজকালএই সময়: মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তাঁর সরকারের মূলমন্ত্রই হবে ‘চরৈবেতি, চরৈবেতি’। অর্থাৎ, সরকার পরিচালনার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে চলাই তাঁর নীতি। আর সেই নীতির প্রাথমিক শর্তই যে ‘কথা কম, কাজ বেশি’— বুধবার সেটা আরও একবার স্পষ্ট ...
১৬ জুলাই ২০২৬ এই সময়সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লিউত্তরবঙ্গের ‘চিকেন্স নেক’–কে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজকর্ম দেখভাল করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। তাঁর নির্দেশে ইতিমধ্যেই বিএসএফ–সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সির শীর্ষ অফিসাররা দফায় দফায় ‘চিকেন্স নেক’ পরিদর্শন করে গিয়েছেন। সূত্রের খবর, এ ...
১৬ জুলাই ২০২৬ এই সময়এই সময়: গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার পরে অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ডিজে বাজানো’ নিয়ে হুমকি সংক্রান্ত মামলায় বুধবার বিধাননগর আদালতে গিয়ে ভয়েস স্যাম্পল দেন তিনি। এর আগে একাধিক বার পুলিশের তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কণ্ঠস্বরের ...
১৬ জুলাই ২০২৬ এই সময়স্কুলের পরে টিউশন সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল দশম শ্রেণীর ছাত্রী৷ রাস্তার মধ্যেই হঠাৎ এলোপাথাড়ি কোপ৷ ফালা ফালা হয়ে গেল হাত, শরীরের ঊর্ধ্বাঙ্গ৷ বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত চাঁদনিবাগান এলাকায়, ছাত্রীর বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাডোমকলে চিকিৎসা চলাকালীন ভুয়ো চিকিৎসক ধরলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। বুধবার হঠাৎই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালের পরিদর্শন এসেই হঠাৎ করে ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা ও পুলিশ নিয়ে হাসপাতাল মোড়ে ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলামাঝরাতে হানা গ্রেফতার ৩, উদ্ধার প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা!বুধবার গভীর রাতে হাওড়ার ডুমুরজলা ও নন্দলাল চ্যাটার্জী লেন এলাকায় হানা দিয়ে ডিস্ট্রিক্ট ডিটেকটিভস স্পেশাল ইনভেস্টিগেশন দল এবং ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার একটি বিশেষ দল মূল অভিযুক্তদের গ্রেফতার করে। ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাবাংলার প্রসিদ্ধ রথ গুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায়, ১৭৪০ সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। এবছর ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলারথযাত্রা যত এগিয়ে আসছে, ততই ভক্তি আর সৃজনশীলতার অনন্য মেলবন্ধন দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে। সেই তালিকায় এবার নজর কেড়েছেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা তথা রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস। শিক্ষকতার পাশাপাশি ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলাশুধু সমুদ্র পর্যটন নয়, দিঘায় এখন জগন্নাথ মন্দিরও অন্যতম বড় আকর্ষণ। রথের সময়ে বহু ভক্ত সমাগম হয় এখানে। তাঁদের জন্য সুখবর জানালো রেল। রথের উৎসবে যাতে সহজে ভক্তরা আসতে পারেন, তার জন্য পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ...
১৬ জুলাই ২০২৬ এই সময়হাওড়ায় কিশোরীর মর্মান্তিক পরিণতি। ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় কিশোরীকে কোপায় এক যুবক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কয়েকঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও বেঁচে ফিরল না দশম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঝগড়া হতে হতেই পকেট থেকে ছুরি বের ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনহতে পারত মালদ্বীপ, কিংবা মিয়ামি, নিদেনপক্ষে গোয়া। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব ছেড়ে মন্দারমণি! পূর্ব মেদিনীপুর জেলার এই ছোট্ট সমুদ্র সৈকত হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল। বাঙালির সপ্তাহান্তের ডেস্টিনেশন এখন ট্রেন্ডিং সমাজমাধ্যমে। সৌজন্যে সানি লিওন। আর তাতেই উৎসাহ বাড়ছে এলাকার ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনহাসপাতালের মেডিসিন ওয়ার্ডে একের পর এক শয্যায় শুয়ে জ্বরে কাবু রোগীরা। কারও হাতে চলছে স্যালাইন, কোথাও রোগীর শিয়রে উৎকণ্ঠায় দাঁড়িয়ে পরিবারের সদস্যেরা। সেই সময়ই হাসপাতাল চত্বরে পৌঁছন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। রোগীর আত্মীয়দের ভিড় তাঁকে ঘিরে ধরে একের ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিন‘একে একে শুকাইছে ফুল এবে, নিবিছে দেউটি।’ মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত ‘মেঘনাদবধ কাব্য’র এই লাইনটি বর্তমানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে সামঞ্জস্য। অনুব্রত মণ্ডলের পর বুধবার ঋতব্রত শিবিরে নাম লিখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের ‘কালারফুল বয়’ মুখ ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনআবাস যোজনার তালিকায় নাম রয়েছে। টাকা ঢুকেছে। তা তোলাও হয়েছে। অথচ জানেন না উপভোক্তারাই। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করতেই সামনে এল দুর্নীতি! তৃণমূল আমলের আবাস যোজনায় আরও এক দুর্নীতির পর্দাফাঁস। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিননজরে ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’-এর নিরাপত্তা! পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ জুলাই অর্থাৎ শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিতে পারেন খবর। ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে ফের ধাক্কা তৃণমূলে। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হল আরও একটি পঞ্চায়েত সমিতি। অবশেষে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতি নিজেদের দখল নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিন এক হাইভোল্টেজ অনাস্থা ভোটের মাধ্যমে এই ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনসরকারি জমির মাটি এবং সেখানে বসানো গাছ পাচারের অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, বিধায়ক আলিফা আহমেদ-সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তদন্তের দাবিতে কৃষ্ণনগর আদালতের দ্বারস্থ কালিগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ। কৃষ্ণনগরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছেন ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনঅবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার! সেই মতো বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এবার প্রশাসনের নজরে ডুয়ার্স! জঙ্গলের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা রিসর্টগুলির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল প্রশাসন। অভিযোগ, গত কয়েক বছরে তৃণমূল নেতাদের অঙ্গুলিহেলনে ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনমহিলার সঙ্গে পরকীয়ার কথা তাঁর স্বামীকে বলে দেওয়ায় প্রতিবেশীকে খুন করেছিলেন প্রেমিক। সেই প্রেমিককে এবার ফাঁসির সাজা শোনাল চুঁচুড়া আদালত। মামলাটি ৭ বছর আগের। আজ চুঁচুড়া আদালত দোষীকে ফাঁসির সাজা শোনায়।জানা গিয়েছে, ২০১৯ সালের ১১ জুলাই ঘটনাটি ঘটে। অভিযুক্তের ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনজলে ডুবে মৃত্যু দুই বালক-বালিকার। তারা সম্পর্কে ভাইবোন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা পঞ্চায়েতের তালতলা গ্রামে। পুকুরে নেমে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রীতি মণ্ডল (১৩) ও দীপ ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের স্বাস্থ্যশিবির ‘সেবাশ্রয়ে’ বেনিয়মের ভূরি ভূরি অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক মর্মান্তিক কাণ্ড। অভিযোগ, ‘সেবাশ্রয়’-এ পরামর্শে চিকিৎসায় পরেই একরত্তি মেয়ের হাত কেটে বাদ দিতে হয়েছে। বুধবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের কাছে লিখিত ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনতৃণমূলের ভাঙনের মরশুমে সুর বদল করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদ এখনও হাত ধরেছেন এনসিপিআইয়ের। একদা শাসক শিবিরের ভরাডুবির সময় কেন আচমকা বোধোদয় হল তারকা সাংসদের, নানা মহলে উঠছে সে প্রশ্ন। বুধবার হুগলি জেলাস্তরে দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা অনুদান! বড় ঘোষণা বীজপুরের বিধায়কের। বাঙালি হিন্দু খাদ্যরসিকদের কথা ভেবেই এই উদ্যোগ। এমনই জানিয়েছেন বিধায়ক। সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন তিনি। তবে তিনি নিজে হালাল মাংসের বিরুদ্ধে নন। সেই ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিননাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, নারী নিগ্রহ, খুনের চেষ্টা, দুর্নীতির অভিযোগে এবার তৃণমূলের আরও দুই নেতা জনরোষের শিকার। আরামবাগের গৌরহাটি-২ পঞ্চায়েতের ঘটনা। উপপ্রধানকে পাশে বসিয়ে প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চলল চড়-থাপ্পড়। উপপ্রধানের কোমরে বাঁধা দড়ি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ...
১৬ জুলাই ২০২৬ প্রতিদিনসংবাদদাতা, খড়্গপুর: এবার নজরদারির আওতায় পুলিশও! খড়্গপুর টাউন থানার সবক’টি নজরদারি গাড়ি বা মোবাইল ভ্যানে বসছে জিপিএস। বুধবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। আপাতত খড়্গপুর শহরের জন্যই এই পাইলট প্রজেক্ট শুরু ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসিউড়ি, 15 জুলাই: বিডিও অফিস চত্বরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও নেতাকে জুতোপেটা ! এমনকি বেধড়ক মারধর করার অভিযোগও উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূম জেলার সিউড়িতে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ...
১৫ জুলাই ২০২৬ eTV Bharatসংবাদদাতা, ময়নাগুড়ি: শ্রাবণী মেলায় জল্পেশ মন্দিরে প্রথম দিন কত ভক্ত এলেন তার রিপোর্ট দিতে হবে। এদিন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে এসে কমিটির সদস্যদের এই কথাই বললেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। আজ জল্পেশ মন্দির ছাড়াও তিস্তার ঘাট পরিদর্শন করেন আইসি। ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: অভিনব কৌশলে গ্রামে গ্রামে ঘুরে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম মানিক চন্দ। ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকার বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার ...
১৬ জুলাই ২০২৬ বর্তমানউত্তরবঙ্গের ডুয়ার্স ঘেঁষা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের অরণ্যরোমাঞ্চ এ বার পাড়ি দিচ্ছে দক্ষিণবঙ্গের লালমাটির দেশে। জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে প্রায় হাজার একর জায়গা জুড়ে তৈরি হতে চলেছে এক বিশাল মুক্ত চিড়িয়াখানা ও টাইগার সাফারি পার্ক। প্রাথমিক পরিকল্পনা, যেখানে খাঁচার বদলে ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানদু’দিন পরই রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে এসে ‘শিলিগুড়ি করিডর’-এর নিরাপত্তা খতিয়ে দেখবেন তিনি। কারণ উত্তরবঙ্গ থেকেই অনুপ্রবেশ ঘটে থাকে। বনগাঁ পেট্রাপোল সীমান্তের পর এই চিকেনস নেক দিয়েই অনুপ্রবেশ হয় সবচেয়ে বেশি। তবে এখন বিএসএফকে জমি দেওয়ার ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানরাজ্য থেকে দূরপাল্লার সড়ক যোগাযোগ আরও জোরদার করতে করুণাময়ী আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে নতুন আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করল শ্যামলী পরিবহণ প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানযাঁরা দল ছাড়ছেন তাঁরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পরাজয়ের জন্য দায়ী করে ঋতব্রত গোষ্ঠীতে গিয়ে ভিড়ছেন। এই আবহে বুধবার কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে একুশে জুলাই সভার করার। বিড়লা তারামণ্ডলের সামনে এবার একুশে জুলাইয়ের সভা ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানমেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিত্যক্ত ও অস্বাস্থ্যকর ভবনে ওষুধ ও স্যালাইন মজুত রাখার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।সম্প্রতি এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা পশ্চিম মেদিনীপুর জেলা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানইডি-সিবিআইয়ের মামলায় দীর্ঘ কারাবাসে থাকতে হয়েছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে। আর তার জন্য দায়ী একমাত্র ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ঋতব্রত গোষ্ঠীর বৈঠকে যোগ দেওয়ার আগে এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের কেষ্ট। এদিন সেই কেষ্টই সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানদিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এই অনুদানকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। পাশাপাশি তিনি ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলা রথযাত্রাকে কেন্দ্র করে ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যান২১ জুলাই কর্মসূচি নিয়ে ‘কালীঘাট’ তৃণমূলকে নির্দিষ্ট স্থান বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করা যাবে। অন্য দিকের রাস্তা দিয়ে যান চলাচল চালু রাখতে হবে। আদালত ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানএই রাজ্যে অনুপ্রবেশ বড় ইস্যু। বাংলাদেশ থেকে এপার বাংলায় অবৈধ অনুপ্রবেশ হতে পারে। এই আশঙ্কা থেকেই সীমান্তে নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর রাজ্যে পালাবদলের পর সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফকে একের পর এক জমি দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। এই ...
১৬ জুলাই ২০২৬ দৈনিক স্টেটসম্যানপ্রায় দু'দশকের দীর্ঘ বিরতির পর আবার কলকাতায় পা রাখতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই আবহেই তাঁকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর ...
১৬ জুলাই ২০২৬ আজ তকউত্তর বঙ্গোপসাগরে বুধবারের মধ্যেই বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রথযাত্রার দিন বৃহস্পতিবার এবং তার পরদিন শুক্রবার ...
১৬ জুলাই ২০২৬ আজ তকবারাসাতে এবারের রথযাত্রাকে ঘিরে হচ্ছে জাঁকজমক প্রস্তুতি। ভোগ-প্রসাদ বিতরণ, ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিকে সামনে রেখে এবারের রথযাত্রা আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা নিয়েছে ইসকন বারাসাত। সেই প্রস্তুতির মধ্যেই রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ...
১৬ জুলাই ২০২৬ News18 বাংলা