• চন্দ্রকোণায় CPM-BJP সংঘর্ষ, সিপিএম-এর অফিসে আগুন লাগানোর অভিযোগ
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • সিপিএম-এর অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডের ঘটনা। সিপিএম-এর অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয়।

    সোমবার চন্দ্রকোনা রোডে সিপিএমের একটি মিছিল এবং সমাবেশ হয়। মিছিলের সময়ে বিজেপি এবং সিপিএমের মধ্যে হাতাহাতি-ধস্তাধস্তি হয়েছে। সেই সময়ে বিষয়টি পুলিশ কোনওমতে ঝামেলা ঠেকিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই চন্দ্রকোনা রোড এরিয়া সিপিএমের কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএম-এর অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

    বিজেপি নেতা গৌতম কৌরির অভিযোগ, ‘সিপিএম নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন লাগিয়ে চন্দ্রকোনা রোডে অশান্তি পাকাতে চাইছে।’ পাল্টা সিপিএম নেতা শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, ‘সিপিএম পার্টি অফিসে আগুন লাগিয়ে কি হবে? তার থেকে ইডি, সিবিআই অফিসে আগুন লাগালে শুভেন্দুর সারদা-নারদার ফাইলগুলো পুড়ে যেত।’

  • Link to this news (এই সময়)