আবহাওয়ার মতি বোঝাই এখন দায়। এই রোদ ঝলমলে আকাশ, তো আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা প্রায় বিদায় নেওয়ার পথে। কিন্তু বৃষ্টির বিরাম আপাতত নেই। আজ, সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ শহরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে দু-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা পড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে। এর পরে রাত ১১টা ৪৭ মিনিটে জোয়ার আসবে। ভাটা শুরু হবে রাত ২টো ৫৮ মিনিটে।
সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪২ মিনিটে।