• 'তৃণমূল কারওর বাপের সম্পত্তি নয়', কমিশন থেকে বেরোলেন ঋতব্রত
    আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • চূড়ান্ত পর্বে চলে এসেছে মমতাপন্থী ও ঋতব্রত তৃণমূলের প্রতীক দ্বন্দ্ব।   উপনির্বাচনের ঘণ্টা বেজে যেতেই TMC-এর দুই শিবিরে প্রশ্ন উঠেছে প্রতীক তুমি কার? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার উভয় পক্ষের সঙ্গেই বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। 

    দুপুর ১১টা থেকে ঋতব্রত শিবিরের সঙ্গে হয় বৈঠক। আর বেলা ১২টায় বৈঠক শুরুর কথা মমতাপন্থী TMC-র সঙ্গে। বৈঠক থেকে বেরিয়ে দিল্লিতেই সাংবাদিকদের মুখোমুখি হন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়। সরাসরি এদিন মমতাপন্থী TMC-কে নিশানা করেন  রাজ্যের বিরোধী দলনেতা। ঋতব্রত বলেন, "কমিশনকে স্পষ্ট জানিয়ে এসেছি, না খাতা না বহি-জো ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কহে ওহি সহি, সেটা আর চলবে না। তৃণমূল কংগ্রেস কারও একার সিদ্ধান্তে চলবে না। তৃণমূল কংগ্রেস কোনও পরিবারের দল নয়। তৃণমূল কংগ্রেস কারও বাপের দল নয়। এটা তৃণমূল স্তরের কর্মীদের দল।" 

    অন্যদিকে, তিনি যে প্রতীক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তাও স্পষ্ট করে দিয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়। তিনি জানান, 'বিকল্প প্রতীক নিয়ে কোনও কথা হয়নি।  কমিশনের যাবতীয় প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যে নথিগুলি কমিশন চেয়েছে, সেগুলি জমা করা হচ্ছে।' 

    তবে ইলেকশন কমিশনকে বিষয়টির দ্রুত নিষ্পত্তির  আবেদন করেছে ঋত শিবির। দলের নেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় জানান,  ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক হয়েছে। ভেতরে কী কী কথা হয়েছে , তা তো বিস্তারিত জনসমক্ষে বলা যায় না।  তবে রাজ্যের সাগর থেকে পাহাড়, দলের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতারা তাঁদের সঙ্গে রয়েছে বলে জাবি করেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়। একইসঙ্গে আসন্ন উপনির্বাচনে ঋত শিবির প্রার্থী দিতে চাইছে, সেই কারণেই নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আবেদন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

     
  • Link to this news (আজ তক)