• তারাতলা কাণ্ড: ধৃত কলকাতা পুরসভার অফিসার
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত জুনে তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এবার কলকাতা পুরসভার এক আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আমিনুর শেখ। তিনি কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। শুক্রবার গড়িয়ার বিধানপল্লির একটি অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাট থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮০ নম্বর ওয়ার্ডের যে এলাকায় নির্মীয়মাণ গোডাউনটি ভেঙে পড়েছিল, সেই ওয়ার্ডের দায়িত্বে ছিলেন আমিনুর। গোডাউন নির্মাণের সঙ্গে কারা যুক্ত ছিলেন, তা জানতে আগেই কলকাতা পুলিশের তরফে পুরসভাকে নোটিশ পাঠানো হয়েছিল। তার জবাবে পুরসভার তরফে জানানো হয়, সংশ্লিষ্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখই ওই গোডাউনের নকশা অনুমোদন করেছিলেন।
  • Link to this news (বর্তমান)