• রুটিন পাল্টানোয় ফের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকে
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রামে উপ নির্বাচন। তাই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার রুটিন বদলেছে। তিন দিনের যাবতীয় পরীক্ষা সাতদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তিত সূচির জন্য এবার নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সংসদ জানিয়েছে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক https://wbchseapplication.wb.gov.in/portal/sec_users/login এ গিয়ে নতুন অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। 

    পরীক্ষার নতুন রুটিন

    আগামী ৫ অক্টোবর ছিল ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স সহ আটটি বিষয়ের পরীক্ষা। সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ অক্টোবর পরীক্ষাগুলি নেওয়া হবে। এছাড়া ৬ অক্টোবর ছিল সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সোশিওলজি সহ ছ’টি বিষয়ের পরীক্ষা। নতুন সূচি অনুযায়ী ১৩ অক্টোবর এই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। একইভাবে, ৭ অক্টোবরের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে ১৪ অক্টোবর।
  • Link to this news (বর্তমান)