• কয়েক বছরে বহুগুণ বেড়েছে সম্পত্তি ! বৃহন্নলাদের বাড়িতে পুলিশ-বিএসএফের অভিযান
    eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • জলপাইগুড়ি, 10 সেপ্টেম্বর: ভোর রাত থেকে বিএসএফের অভিযান । বৃহন্নলাদের বাড়িতে বিএসএফের অভিযানকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি পুরসভা এলাকায় ।

    স্থানীয় সূত্রে খবর, 2 নং ওয়ার্ডের উত্তররায়কতপাড়া এলাকায় সাত আট বছর ধরে বাস করেন 30-50 জন বৃহন্নলা । বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ BSF ও পুলিশ আধিকারিকরা বিরাট বাহিনী নিয়ে এসে ঘিরে ফেলে তাদের বাড়ি । তিনটি বাড়ির ছাদে বিএফএফ মোতায়েন করা হয় ।

    সূত্রের খবর, কয়েক বছরেই বিরাট সম্পত্তি বানিয়েছেন তাঁরা । বৃহন্নলাদের বাড়িতে বাংলাদেশের নাগরিকরা রয়েছে কিনা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ । তল্লাশি চালানো হচ্ছে বাড়ির চারপাশ ৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় থেকে উত্তর রায়কতপাড়ার এই বৃহন্নলাদের বাড়িতে অনেকের আসা যাওয়া বলে জানা গিয়েছে । এই চত্বরে এটাই বৃহন্নলাদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত । সম্প্রতি মনসা পুজোকে কেন্দ্র করে বিরাট আয়োজন করেছিল এই বৃহন্নলারা । সব মিলিয়ে তাদের কার্যকলাপ সন্দেহজনক লাগায় এই তল্লাশি বলে খবর ।

    জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি মৌমন চক্রবর্তী বলেন, "BSF সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে বৃহন্নলাদের বাড়িতে অভিযানে এসেছে ।আমাদেরকেও ডাকা হয়েছে । তাদের বাড়িতে অবৈধ কোনও কার্যকলাপের খবর পেয়েই BSF তল্লাশি চালাচ্ছে ।"

    এদিকে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনিবাস এমপি জানান, তল্লাশি চলছে পরে সব জানানো হবে ।

    বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশির বিষয়ে বৃহন্নলা মানবী হালদার বলেন, "সকাল থেকে পুলিশ ও বিএসএফ এসেছে । এখনও তল্লাশি চলছে । কেন এসেছে আমাদের জানায়নি । আমাদের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে । আমাদের এখানে গণনা চলছে আমাদের এখানে কত জন আছে সেটা তারা জিজ্ঞাসা করছে । বাংলাদেশের কেউ আমাদের এখানে নেই । আমাদের সবার কাগজ আছে । আগ্নেয়াস্ত্র পাওয়ার কোনও ঘটনা নেই ।"
  • Link to this news (eTV Bharat)