কলকাতায় আসা নিশ্চিত হলো ভিনির, ভারত সফরের স্কোয়াড ঘোষণা ব্রাজ়িলের
এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ব্রাজ়িল খেলতে আসছে, এই ঘোষণার পরেই সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভারত বনাম ব্রাজ়িল ম্যাচটা কলকাতায় হবে শোনার পর উন্মাদনা আরও বেড়ে যায়। টিকিট বিক্রিতেও তার ছাপ পাওয়া যায়। এ বার সেই উন্মাদনা পূর্ণ হলো। ভারত ম্যাচের জন্য দল ঘোষণা করল সেলেকাওরা। প্রত্যাশামতোই ভারতে খেলতে আসছেন ভিনিসিয়াস জুনিয়র। দেখে নিন ২৬ জনের দল।
এক নজরে
- ভারতের বিরুদ্ধে কলকাতায় ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করলেন ব্রাজ়িল কোচ কার্লো আন্সেলোত্তি।
- স্কোয়াডে জায়গা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক ও মারকুইনহোসের মতো বিশ্বমানের তারকারা।
- ঘোষিত দলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মোট ১০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন কোচ।
- অস্ট্রেলিয়া ও ভারত—উভয় দেশের বিরুদ্ধেই একই ২৬ সদস্যের শক্তিশালী দল নিয়ে খেলবে সেলেকাওরা।
- কলকাতায় ব্রাজ়িল দলের ম্যাচ ঘিরে টিকিটের বিপুল চাহিদার মাঝেই দল ঘোষণা বাড়তি উন্মাদনা তৈরি করল।
৯ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১১টার সময় সাংবাদিক বৈঠক করে আসন্ন FIFA ফ্রেন্ডলির জন্য দল ঘোষণা করেন ব্রাজ়িলের কোচ কার্লো আন্সেলোত্তি। বিশ্বকাপ খেলা কতজনকে তিনি রাখেন সেইদিকেই ছিল সকলের নজর। আন্সেলোত্তি বিশ্বকাপ খেলা ১০ জন প্লেয়ারকে রেখেছেন স্কয়্যাডে।
এই দলটাই প্রথমে অস্ট্রেলিয়া ও তারপর ভারতের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ, দুটো ম্যাচের জন্য একই দল থাকবে। যার অর্থ, ভিনিসিয়াস, রাফিনহারা যুবভারতী কাঁপাবেন এবং ভাগ্য ভালো থাকলে তাঁরা ম্যাচও খেলতে পারেন।
ভারতের বিরুদ্ধে ব্রাজ়িল দলে কোন কোন বড় আন্তর্জাতিক তারকা রয়েছেন?
দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস এবং গাব্রিয়েল মাগালেয়েসের মতো বিশ্বসেরা তারকারা।
স্কোয়াডে কতজন বিশ্বকাপ খেলা ফুটবলার জায়গা পেয়েছেন?
কার্লো আন্সেলোত্তির ঘোষিত ২৬ জনের দলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন মোট ১০ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন।
ব্রাজ়িল কি অস্ট্রেলিয়া ও ভারতের জন্য আলাদা দল খেলাবে?
না, ঘোষিত এই একই ২৬ সদস্যের দল প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং পরবর্তীতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে।