• আড়াই মিনিটের 'পরিবর্তন'-এ ফিরলেন হুমায়ুন!
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল প্রাক্তন আইপিএস, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের। শেক্সপিয়র থানার পুলিশ, হুমায়ুন কবীরের কসবার বাড়িতে গিয়ে রবিবার নোটিস দিয়ে আসে হাজিরার জন্য। তিনি তাতে সই করে দেনও। এর আগেও, অর্থাৎ রবিবারের আগেও ক্যামাক স্ট্রিট কাণ্ডে হুমায়ুনের বাড়িতে নোটিস দেওয়ার জন্য দু'বার গিয়েছিল  পুলিশ। 

    এসবের মাঝেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হুমায়ুনের। আর তা নজর কেড়েছে বহু মানুষের। একটি ভিডিও। সেখানে ক্যাপশন দিয়েছেন, 'বন্ধুরা, বহুদিন পরে ২.৫ মিনিটের জন্য ক্যামেরার পিছনে।' কী করলেন তিনি? উত্তরও দিয়েছেন পোস্টেই। জানিয়েছেন, শর্ট ফিল্ম বানানোর কথা। হুমায়ুন লিখেছেন, 'আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাকে উৎসাহ দিলে আবারও শর্ট ফিল্ম বানাব। তবে এবার রোমান্টিক।'

    https://www.facebook.com/IPSHumayunkabir/videos

    ওই শর্ট ফিল্মের নাম 'পরিবর্তন।' চিত্রনাট্য এবং পরিচালনায় হুমায়ুন কবীর। অনেকেই ওই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। অন্যদিকে, বুধে লাইভে এসে তৃণমূলকে বৈঠক করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, 'আমাদের বলা হয়েছিল, মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে মিটিং করতে দেওয়া হবে না।' পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ তোলেন হুমায়ুন। পুলিশ তাঁদের তাড়া করেন বলে, মাঝরাস্তা থেকে লাইভ করেন তিনি। 

     
  • Link to this news (আজকাল)