• শপিং মলে অভিযান
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার দুপুরে শিবপুরের কাজিপাড়া মোড়ে একটি অভিজাত শপিং মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালান হাওড়া জেলা দমকলের আধিকারিকরা। মলের ছ’টি ফ্লোরের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে ছাদে জলের ট্যাঙ্ক, স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার থেকে এন্ট্রি ও এগজিট গেট— প্রতিটি ব্যবস্থা ঠিকমতো কাজ করে কি না, তা হাতেকলমে পরীক্ষা করা হয়। হাওড়া দমকলের স্টেশন অফিসার অভিজিৎ দাস বলেন, ‘মলের যাবতীয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। যেসব জায়গায় ত্রুটি রয়েছে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।’ মলের অপারেশন ম্যানেজার বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে নিয়মিত ফায়ার অডিট করা হয়। ফায়ার এক্সটিংগুইশার এবং স্প্রিংকলার পরীক্ষা করা হয়। এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিয়মিত অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করেন।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)