• পুজো কমিটি গুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা
    News18 বাংলা | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা: রাজ্যে সরকারের পালাবদলের পর এবার বাংলায় প্রথম দুর্গাপুজো। এই পরিস্থিতিতে সোমবার পুজো কমিটির সঙ্গে মিলন মেলা প্রাঙ্গণে বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই পুজো নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন তিনি। জানালেন, পুজো কমিটি গুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। তবে কেউ সেই টাকা নিতে না চাইলে বিরোধী হবে না, সেকথাও মনে করিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু।

    তৃণমূল জমানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করেছিলেন। প্রথম বছর সব ক্লাবকে দেওয়া হয়েছিল ২৫ হাজার টাকা। পরবর্তীকালে বেড়েছে অনুদানের পরিমাণও। গতবছর অর্থাৎ ২০২৫ সালে দুর্গাপুজোর অনুদান বাবদ ক্লাবগুলো পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা করে। তবে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, বড় ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হবে না। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেদিকেই নজর ছিল সকলের।

    সোমবার পুজো বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলোকে উদ্দেশ্য করে তিনি বললেন, ‘বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।’ তিনি বলেন, ‘বড় বাজেটের বা যারা অর্থনৈতিক ভাবে সক্ষম তাদের অনুরোধ করব আপনারা এই অনুদান নেবেন না৷ যাদের এই সাহায্য না হলে পুজো হবে না, তাদের ১ লক্ষ টাকা অনুদান দেবে সরকার৷’ পাশাপাশি, অনুদানের জন্য কীভাবে আবেদন করতে হবে, তাও জানান তিনি।

    শুভেন্দু অধিকারী বলেন, ‘গতবার যেটা করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালো না, ওটা সকালে মাছের বাজারে করে। অভ্যেস খুব খারাপ হয়েছে। আগে পুজোয় চাঁদা কাটা হতো। সর্বজনীন দুর্গাপুজো ছিল। ২৫ হাজার দিয়ে শুরু হয়েছে এক লাখে শেষ হয়েছিল ভোটে কোনও লাভ হয়নি। ভালো পুজো করতে হলে ১০ লাখের বেশি হয় না। গ্রামে ৪- ৫ লক্ষের কমে হয় না৷ বিজ্ঞাপন নিন আপনার। আশা যেহেতু পেয়ে এসেছেন। একটা কর্মসূচিতে বলেছিলাম ছোট বাজেটের পুজোকে দেব, বড় বাজেটের পুজোতে না। আপিল রাখছি দেখছি কারা কী করে। বড় বাজেটের পুজোকে বলবো আপনারা সরকারি সহযোগিতা নেবেন না। ধন্যবাদ জানাব আমরা তাদের। যাদের এই সহযোগিতা ছাড়া পুজো করা সম্ভব না তাদের সরকার এক লক্ষ টাকা দেবে। সিদ্ধান্ত আপনারা নেবেন। চাপিয়ে দেওয়া নয়। অপশন রাখলাম। যারা নিতে চান যাবেন আবেদন করবেন পুলিশের কাছে। অপশনাল রাখলাম। আগে বলা হতো যারা সহযোগিতা নেন না তারা বিরোধী সরকারের।’
  • Link to this news (News18 বাংলা)