• কালীঘাট মন্দির: রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাট মন্দিরের সম্পত্তি ও গয়না লুটের যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে কলকাতা পুরসভার থেকে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বলেন, ‘কর্পোরেশন থেকে এই ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট পেলেই আমি এ বিষয়ে জানাব।’ প্রসঙ্গত, কালীঘাট মন্দিরের পরিচালন পর্ষদের নির্বাচন বন্ধ গত ২০১৪ সাল থেকে। এখানে ভক্তরা যে প্রণামী ও গয়না দেন, তার সঠিক হদিশ নেই— এমনই অভিযোগ আনে সাবর্ণ পরিবার। এমনকি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মন্দিরের সম্পদ রাখার যে ভল্ট আছে, তার চাবিও গত ৪৬ বছর ধরে উধাও বলে অভিযোগ। সাবর্ণ পরিবার পরিষদের তরফে এই অভিযোগ জমা পড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা জজের কাছে। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)