• পাচারের আগে ঝাড়গ্রাম থেকে উদ্ধার ৪৫টি গরু, দুই ট্রাকচালক গ্ৰেপ্তার
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পুলিশের অভিযানে দু’টি ট্রাক থেকে ৪৫টি গরু উদ্ধার হয়েছে। সোমবার রাতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ৪৯ নম্বর জাতীয় সড়কে বালিভাসা টোলপ্লাজার কাছে অভিযান চালায়। গরু পাচারের অভিযোগে লরি চালক মহম্মদ রিয়াজউদ্দিন ও শেখ সিরাজকে গ্ৰেপ্তার করা হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাক দু’টি ওড়িশার বিসই এলাকা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পুলিশের টিম সেগুলিকে ধাওয়া করে। চালকরা বৈধ নথিপত্র দেখাতে পারেননি। জেলার সীমানা সংলগ্ন রাস্তায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলার এক পুলিশ আধিকারিক।
  • Link to this news (বর্তমান)