সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের খেলার মাঠে ফুটবলের আসর শেষ হয়েছে। অথচ মাঠ পরিষ্কার করা হয়নি। সোমবার খেলার মাঠে পড়ে থাকতে দেখা গেলো আবর্জনার স্তূপ। এদিন ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চায়ের কাপ, গুটখার প্যাকেট, প্লাস্টিক সহ নানা সামগ্রী তাইকুন্ডু প্র্যাকটিস করতে আসা ছেলেমেয়েরা পরিষ্কার করল। তাতে হাত মেলালেন প্রশিক্ষকও।
প্রশিক্ষক অরিন্দম গুপ্ত বলেন, ‘রবিবার মাঠে ফুটবল ম্যাচ শেষ হয়েছে। কিন্তু সোমবার সেগুলি পরিষ্কার করা উচিত ছিল। আমি এবং আমার ছাত্রছাত্রীরা হাতে হাত মিলিয়ে সেগুলি পরিষ্কার করলাম।’
যে ক্লাব খেলার আয়োজন করেছিল তার সভাপতি গোবিন্দ পাল বলেন, ‘বিষয়টি আমি দেখছি। দ্রুত মাঠ পরিষ্কার করা হবে। ক্লাবের সদস্যদের সঙ্গে কথা হয়েছে।’