• গভীর রাতের রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর জখম ১
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • গভীর রাতে বাঁকুড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত চার। মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস। এ ছাড়াও গুরুতর জখম আরও এক। শনিবার বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের জয়পুর থানার সলদা মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, একটি চারচাকা গাড়ি রাতের অন্ধকারে দুটি বাইকের পিছনে আচমকা ধাক্কা মারে। যার জেরেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, মৃতরা সকলে জয়পুর এলাকার বাসিন্দা এবং তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনার দিন তাঁরা সকলে মিলে বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তার পরে রাতে বাড়ি ফেরার সময়ে সলদা মোড়ের কাছে ঘটে দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি বাইকে দু’জন এবং আর একটি বাইকে তিনজন ছিলেন।

    রাতের অন্ধকারে স্থানীয়রাই প্রথমে রাস্তায় পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন জয়পুর থানায়। পুলিশ এসে সকলকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আর আহতের সেখানেই চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।

    ১. প্রশ্ন: কোথায় পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে?

    উত্তর: বাঁকুড়ার জয়পুর থানার সলদা মোড় এলাকায় বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে।

    ২. প্রশ্ন: দুর্ঘটনায় মৃতদের নাম কী?

    উত্তর: মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস।

    ৩. প্রশ্ন: মৃতদের বয়স কত ছিল?

    উত্তর: পুলিশ জানিয়েছে, মৃত সকলের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

    ৪. প্রশ্ন: দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি?

    উত্তর: হ্যাঁ, আরও এক জন গুরুতর জখম হয়েছেন। তাঁর বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।

    ৫. প্রশ্ন: দুর্ঘটনার সময় তাঁরা কোথায় যাচ্ছিলেন?

    উত্তর: ঘটনার দিন তাঁরা সকলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

  • Link to this news (এই সময়)