• ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গৃহশিক্ষককে গণপিটুনি
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিক্ষক দিবসের দিনেই গৃহশিক্ষকের বিরুদ্ধে উঠল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষককে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। জগৎবল্লভপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম তপন কুমার কোলে। মুন্সিরহাটে নিজের নার্সারির ভিতরেই গত প্রায় তিন বছর ধরে এলাকার স্কুলপড়ুয়াদের পড়াতেন তিনি। শনিবার শিক্ষক দিবসেও অন্যান্য দিনের মতো ওই ১১ বছরের ছাত্রীটি তাঁর কাছে পড়তে যায়। অভিযোগ, পড়ানো শেষ হওয়ার পর অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হলেও ওই নাবালিকাকে কিছুক্ষণ থেকে যেতে বলা হয়। এরপর নার্সারির ফাঁকা অংশে তাকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)