• শিশু মৃত্যুর জেরে অপসারিত এমএসভিপি-বিভাগীয় প্রধান
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিকেলে শিশু মৃত্যু কাণ্ডের জের। সরিয়ে দেওয়া হল এমএসভিপিকে। বদলি শিশু বিভাগের প্রধানও। 

    গত আগস্ট মাসে ৮৯ শিশুর মৃত্যু হয় মালদহ মেডিকেলে। একদিনেই মারা যায় ১০ টি শিশু। খবর চাউর হতেই এনিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার তদন্তে রাজ্য থেকে বিশেষ টিম আসে। তাদের রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়তেই এই বদলির নির্দেশ বলে মনে করা হচ্ছে। শনিবার স্বাস্থ্য ভবন থেকে যে নির্দেশ এসেছে, তাতে মালদহ মেডিকেলের সুপার প্রসেনজিৎ বরকে সরিয়ে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে গণেশচন্দ্র গায়েনকে। তিনি ইএনটি বিভাগের সহযোগী প্রফেসর। অন্যদিকে, শিশু বিভাগের প্রধান সুষমা সাউকে বদলি করা হল রামপুরহাট মেডিকেলে। তাঁর জায়গায় এন আর এস থেকে আসছেন বিশ্বনাথ বসু।
  • Link to this news (বর্তমান)