• ধার মেটাতে না পারার ‘শাস্তি’, তরুণীকে বিবস্ত্র করে মারধর পাওনাদারদের, তোলা হলো ভিডিয়ো
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • ঋণ শোধ করতে না পারায় এক তরুণীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিয়ো করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শুক্রবার বেঙ্গালুরুর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মারধর ও হেনস্থায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলাও।

    ঋণ শোধ করতে না পারায় তরুণীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, বেঙ্গালুরুর কুম্বালগোডুরে চাঞ্চল্য।

    ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন নির্যাতিতা, মাসে ৫ হাজার টাকা করে শোধ করলেও গত চার সপ্তাহ টাকা দিতে পারেননি।

    চাকরির টোপ দিয়ে তরুণীকে ডেকে ‘ফাঁদে’ ফেলার অভিযোগ, অভিযুক্ত নাজরথ ছিলেন ঋণদাতা রেশমার পরিচিত।

    অটো করে জোর করে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর ও হেনস্থার অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

    তরুণীর মায়ের অভিযোগের পর তাঁকে উদ্ধার করে পুলিশ, ঘটনায় রেশমা, নাজরথ, সোহেল ও সইফ—চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেশমা নামে এক তরুণীর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন নির্যাতিতা। প্রতি মাসে ৫ হাজার টাকা করে শোধ করছিলেন তিনি। কিন্তু আর্থিক সমস্যার কারণে গত চার সপ্তাহ কোনও টাকা দিতে পারেনি ওই মহিলা। অভিযোগ, এর পরেই রেশমার ফোন নম্বর ব্লক করে দেন তরুণী। এমনকী বদলে ফেলেন ঠিকানাও। তাঁর দাবি, হেনস্থার ভয়েই তিনি বাড়ি বদল করেছিলেন।

    এই সময়ে নাজরথ নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। তিনি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে তরুণীকে বাড়িতে ডেকে পাঠান। এটা আসলে ছিল ‘ফাঁদ’। নাজরথ আসলে রেশমার পরিচিত। সেই ফাঁদেই পা দেন নির্যাতিতা।

    নির্যাতিতা তরুণীর অভিযোগ, তাঁকে অটো রিকশায় বসিয়ে জোর করে একটি বাড়িতে নিয়ে যায় রেশমা আর নাজরথ। তাঁদের সঙ্গে সোহেল ও সইফ নামে আরও দু’জন ছিলেন। অভিযোগ, চার জন মিলে তাঁকে বেঙ্গালুরুর কাছে কুম্বালগোডুরের একটি বাড়িতে নিয়ে গিয়ে তোলে। তার পরে শুরু হয় নির্যাতন। সেখানে তাঁকে আটকে রেখে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ।

    এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পরে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তার পরেই তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত সন্ধান মেলে নির্যাতিতার। তরুণীকে উদ্ধার করেন তদন্তকারীরা। একই সঙ্গে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জেরা করছে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

    কোথায় এই ঘটনা ঘটেছে?

    বেঙ্গালুরুর কাছে কুম্বালগোডুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

    কেন নির্যাতিতা টাকা শোধ করতে পারেননি?

    আর্থিক সমস্যার কারণে গত চার সপ্তাহ তিনি কোনও কিস্তি দিতে পারেননি।

    কী ভাবে তরুণীকে ফাঁদে ফেলা হয়েছিল?

    নাজরথ নামে এক তরুণী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বাড়িতে ডেকে পাঠান বলে অভিযোগ। পরে জানা যায়, নাজরথ ছিলেন রেশমার পরিচিত।

    নির্যাতিতার কী অভিযোগ?

    তাঁকে জোর করে অটোয় তুলে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানে বিবস্ত্র করে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ।

    ঘটনার ভিডিয়ো করা হয়েছিল?

    হ্যাঁ। নির্যাতিতার অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়ো করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

    ঘটনায় কত জন গ্রেপ্তার হয়েছেন?

    এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন।

  • Link to this news (এই সময়)