• ভূলুন্ঠিত বিদ্যাসাগর, ঝোপ-জঙ্গলে ফেলে দেওয়া হল বর্ণপরিচয়ের স্রষ্টার মূর্তি
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: শিক্ষক দিবসে ভূলুন্ঠিত বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনই ছবি ধরা পড়ল বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে। সেখান থেকে বারুইপুর মহকুমা শাসকের অফিস ও বারুইপুর পুরসভা ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। বিদ্যাসাগরের মূর্তি জায়গা থেকে তুলে পাশের ঝোপ-জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    এই উদ্যানের পাশ দিয়ে অসংখ্য মানুষ যাতায়ান করেন। বিদ্যাসাগরের মূর্তি  ঝোপ-জঙ্গলে পড়ে থাকতে দেখেও তাঁরা নির্বিকার। কে বা কারা এমন কাজ করল, প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে বারুইপুর পুরসভার ভূমিকাও। কর্তৃপক্ষের উদাসিনতা নিয়ে ক্ষুব্ধ মানুষজন।

    জানা গিয়েছে, শিশুদের বিনোদনের জন্য এই উদ্যান তৈরি করা হয় পুরসভার উদ্যোগে। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সেখানে বিদ্যাসাগর মূর্তির উদ্বোধন করেন তৎকালীন স্থানীয় কাউন্সিলার মোজাফফর আহমেদ। সেটি অনাদরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)