• ব্রিগেডে ১০ লক্ষ মানুষকে নিয়ে ধর্মসভার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দুর
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়ার রেল কোয়ার্টারের মাঠে এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি উদ্যোক্তাদের ব্রিগেড ময়দানে ১০ লক্ষ মানুষকে নিয়ে ধর্মসভা করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এসে সনাতন ধর্মে আঘাত এবং জোর করে ধর্মীয়করণের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি দিয়ে কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি গুন্ডাদমন আইন করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ধর্মীয় নেতাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে সনাতন ধর্মচর্চায় কোনো বাধা নেই। এদিন হনুমান চল্লিশা পাঠ এবং আরতিতেও অংশ নেন তিনি। সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক সঞ্জয় সিং সহ অন্যান্যরা। বিপুল ভক্ত সমাগমে মাঠ পূর্ণ হয়ে যায়। মোতায়েন করা হয়েছিল বড় সংখ্যক পুলিশ। যদিও এই ভিড়ের সুযোগে হাত সাফাই, পকেটমারি ও কেপমারির অভিযোগও সামনে এসেছে।
  • Link to this news (বর্তমান)