• ডেঙ্গু: অর্ধেক আক্রান্তই কলকাতা সহ লাগোয়া জেলাগুলির বাসিন্দা
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেকই কলকাতা সহ লাগোয়া ৬ জেলার বাসিন্দা। সেই তথ্যই জানা যাচ্ছে স্বাস্থ্যদপ্তরের সরকারি হিসাব থেকে। গত বছরের তুলনায় সংখ্যায় কম হলেও, ডেঙ্গু যে বাড়ছে, তা নিয়ে সন্দেহ নেই। উল্লেখযোগ্য বিষয় হল, সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ১০ জেলার মধ্যে ৮টিই কলকাতাসহ লাগোয়া জেলা। জেলাগুলি হল কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদীয়া। 

    ২ সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষ সাপ্তাহিক সরকারি রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার পার করেছে। তার মধ্যে কলকাতা সহ লাগোয়া ৬ জেলায় আক্রান্ত হয়েছেন ১৯৫৭ জন। কলকাতা ও সন্নিহিত ৬ জেলার মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা (৪০২)। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৪৬ ও ৩২৪। নদীয়া, হুগলি ও হাওড়ায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩১৬, ২৯৩ ও ২৭৬ জন।    
  • Link to this news (বর্তমান)