• জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • মহাভারতে শ্রীকৃষ্ণের এহেন জন্মকাহিনি যুগে যুগে কালে কালে সমস্ত ভক্তের কাছে এক উৎসবের আমেজ এনে দেয়। আর তাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পার্বণ পালিত হয়। এর মাহাত্ম্য সকলের জানা। আর জানা বলেই অনুষ্ঠান উদযাপনের সময় এমন কিছু করণীয় নয়, যা হিন্দুধর্ম অবমাননার মতো গুরুতর অভিযোগ তুলে দেয়। অথচ কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে সেই সচেতনতা থেকে বিচ্যুত হওয়ার আঙুল উঠল জনপ্রিয় সঞ্চালিকা অনসূয়া ভরদ্বাজের দিকে। জন্মাষ্টমীর অনু্ষ্ঠানে তাঁর নাচের পোশাক ও নৃত্যভঙ্গিমা নয়া বিতর্কের জন্ম দিয়েছে। নাচের ভিডিও তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষের বন্যা।

    কী এমন করেছেন অনসূয়া? জন্মাষ্টমী উপলক্ষে ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কৃষ্ণকে শ্রদ্ধার্ঘ্য হিসেবে নৃত্য পরিবেশন করেছেন সঞ্চালিকা। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণের সঙ্গে মিল রেখে দুই করতল ও পায়ের পাতা রাঙিয়েছেন নীল আলতায়। পরনে ব্লাউজবিহীন ফিনফিনে লাল শাড়ি। সঙ্গে সামান্য গয়না, কপালে তিলক। নৃত্য ভঙ্গিমায় স্পষ্ট শরীরী বিভঙ্গ। যেন নির্দিষ্ট নাচের মুদ্রা নয়, শরীর প্রদর্শনই অনসূয়ার মূল লক্ষ্য। ভিডিওর সঙ্গে ক্যাপশন হিসেবে ভগবৎ গীতার একটি অংশ লিখে তিনি সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটির শেষে বংশীধারী শ্রীকৃষ্ণের একটি ছবি দিয়ে অনসূয়া ফের লিখেছেন – ‘তিনি সব জানেন, সেটাই যথেষ্ট’।

    ইনস্টাগ্রামে এই নাচের ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ট্রোলিংয়ের শিকার হন অনসূয়া। কেউ কেউ তাঁর পোশাকের সমালোচনা করেন, কেউ আবার নৃত্যভঙ্গিমা নিয়ে আপত্তি তোলেন। কারও তির্যক মন্তব্য, ‘রাধা হওয়ার শখ’! আবার কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ‘এটা কোন পোশাক? ওর কি কোনও কাণ্ডজ্ঞান নেই?’। কোনও সমালোচক সরাসরি লিখেছেন, ‘নাচে আধ্যাত্মিক অনুভূতি প্রকাশের চেয়ে শরীর প্রদর্শনই বেশি হয়েছে।’

    আসলে জন্মাষ্টমীর এই পারফরম্যান্সেই নয়, আগেও অনসূয়াকে একাধিকবার ধর্ম অবমাননার মতো অভিযোগের মুখে পড়তে হয়েছে। তাঁর নানা মন্তব্য হিন্দু ধর্মের পরিপন্থী বলে বিভিন্ন সময়ে হুমকিও দেওয়া হয়েছে। আর সোশাল মিডিয়ায় এনিয়ে তীব্র প্রতিবাদ করতে গিয়ে আরও বিতর্কে জড়িয়েছেন সঞ্চালিকা। এবার তাঁর সাম্প্রতিক নাচের ভিডিও সেই বিতর্ককে আরও উসকে দিল, তা বলাই বাহুল্য।
  • Link to this news (প্রতিদিন)