হোটেল রেস্তরাঁর খাবারের মান কতটা মান সম্মত তা পরীক্ষা করে দেখছেন আধিকারিকরা। আর এই পরীক্ষা করতে গিয়েই এ বার অবাক হলেন দপ্তরের আধিকারিকরা। নদিয়ার চাপড়ায় একটি মিষ্টির দোকানে হানা দিয়ে সেখান থেকে মদের বোতলও পেয়েছেন আধিকারিকরা। সেখানে একটি ফ্রিজের মধ্যে ওই বোতল রাখা ছিল বলে দাবি খাদ্যদপ্তরের আধিকারিকদের