• জন্মাষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন জোয়ার-ভাটার সময়ও
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার বিকেলের মধ্যে সেই বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস থাকলেও, আদতে তা হয়নি। নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। 

    আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শুক্রবার, জন্মাষ্টমীর দিনে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপরে মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বইতে পারে।

    শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা শুরু হবে বিকেল ৫টা ১৯ মিনিটে। এরপরে রাত ১টা ৫২ মিনিটে ফের আসবে জোয়ার। শনিবার ভোর ৬টা ০২ মিনিটে ফের ভাটা শুরু হবে।

    শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫২ মিনিটে।

    এক নজরে

    জোয়ার-ভাটার সময়সূচি:

    সূর্যোদয় ও সূর্যাস্ত:

    FAQ

    জন্মাষ্টমীর দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

    জন্মাষ্টমীর দিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপর মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

    দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে?

    দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে কি বৃষ্টির সম্ভাবনা আছে?

    হ্যাঁ, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    শুক্রবার জোয়ার কখন আসবে?

    শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে প্রথম জোয়ার আসবে এবং এরপর রাত ১টা ৫২ মিনিটে আবার জোয়ার শুরু হবে। ভাটা শুরু হবে বিকেল শুক্রবার ৫টা ১৯ মিনিটে। পরে শনিবার ভোর ৬টা ০২ মিনিটে ফের ভাটা শুরু হবে।

    সূর্যোদয় ও সূর্যাস্ত কখন হবে?

    শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫২ মিনিটে।

  • Link to this news (এই সময়)