• কুণালের দাবি খারিজ চিকিৎসক সংগঠনের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার ঘটনা সংক্রান্ত অভিযোগ আসলে সংশ্লিষ্ট হাসপাতালকে বদনাম করার চেষ্টা। এই দাবি করল সিপিএমপন্থী চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তাঁদের বক্তব্য, বিধায়ক কুণাল ঘোষ মেডিকেল রিপোর্ট ছাড়াই ভিত্তিহীন কথাবার্তা বলেছেন। রোগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। তাই অপারেশন করতে হয়। তাঁদের তরফে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর, মিথ্যা ও সম্ভাব্য মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, এন আর এসে এক রোগীর গলব্লাডার থেকে স্টোন বার  করার বদলে অপারেশনে বাদ দেওয়া হয়েছে অ্যাপেনডিক্স। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই চিকিৎসক সংগঠনের এই বিবৃতি। তাঁদের বক্তব্য, প্রকৃত অভিযোগ থাকলে তার স্বচ্ছ্ব, নিরপেক্ষ ও বিশেষজ্ঞ-নির্ভর তদন্ত হওয়া উচিৎ। 
  • Link to this news (বর্তমান)