• কলেজভিত্তিক ভরতির নির্দেশিকা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা ‘ক্যাপ’-এর মাধ্যমে কাউন্সেলিংয়ের ভিত্তিতে পড়ুয়া ভরতির পরেও কলেজগুলিতে ফাঁকা রয়েছে কয়েক লক্ষ আসন। তাই কলেজভিত্তিক অনলাইন অ্যাডমিশনের নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। বলা হয়েছে, কলেজের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ এবং মেধা তালিকা প্রকাশ করে ভরতি নেওয়া যাবে। কোনো অফলাইন পদ্ধতি বৈধতা পাবে না। অনুমোদিত আসন সংখ্যার বাইরে পড়ুয়া ভরতি করতে পারবে না কলেজগুলি।
  • Link to this news (বর্তমান)