• নিশীথকে সংবর্ধনা জগদীশের, কোচবিহারে জল্পনা
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • এই সময়, কোচবিহার: দু'জনের সাপে-নেউলে সম্পর্ক। দু'বছর আগে লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ায় তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে সম্পর্ক আরও তলানিতে ঠেকে। জগদীশের বিরুদ্ধে আদালতে মামলাও করেন নিশীথ। কোচবিহারের তৎকালীন জেলাশাসক দলের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন বলে সেই সময়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এ সব এখন অতীত। রাজনীতি এবং সম্পর্ক কোথায় নিয়ে যায়, রাজ্যে পালাবদলের পরে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে।

    সেই ঘটনায় নবতম সংযোজন কোচবিহারের বর্তমান এবং প্রাক্তন সাংসদের একান্ত সাক্ষাৎ। দুই প্রতিদ্বন্দ্বী যাঁরা একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করতেন, যাঁদের মধ্যে একপ্রকার মুখ দেখাদেখি বন্ধ ছিল, এ বার তাঁদের দু'জনকেই একসঙ্গে দেখা গিয়েছে। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই কোচবিহারে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। নিশীথ ও জগদীশের দু'টি ছবি একাধিক বিজেপি নেতা পোস্টও করেছেন তাঁদের ফেসবুকে। দু'টি ছবির একটিতে দেখা যাচ্ছে, তৃণমূল সাংসদ উত্তরীয়

    পরিয়ে দেওয়ার পরে দেবতার একটি মূর্তি নিশীথের হাতে তুলে দিচ্ছেন। কলকাতায় জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে এই সাক্ষাৎ হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শনিবার সকালে নিশীথের দপ্তরে গিয়ে তাঁকে সংবর্ধনা দিয়েছেন জগদীশ।

  • Link to this news (এই সময়)