• শনিবারও স্ত্রীর খোঁজ মেলেনি, চিন্তায় শুভ্রাংশু, পাশে থাকার আশ্বাস ঋতব্রত, ফিরহাদ, অরূপের
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • যত সময় যাচ্ছে, চিন্তা বাড়ছে। স্ত্রীর খোঁজ পেতে অধীর অপেক্ষায় শুভ্রাংশু রায়। শনিবার শুভ্রাংশুর পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক সদস্য। গভীর উদ্বেগ ও মানসিক চাপে শুভ্রাংশুর পাশে থাকার আশ্বাস সকলের।

    এ দিন প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর বাড়িতে যান চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, অরূপ বিশ্বাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ড: শান্তনু সেন-সহ অন্যান্যরা। ফিরহাদ বলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি। বৌমা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।’

    চিন্তায় রয়েছেন শুভ্রাংশু। তাঁর কথায়, ‘আমার স্ত্রীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছেন। সর্বোপরি মুখ্যমন্ত্রী আমার সঙ্গে বার বার যোগাযোগ করেছেন। আশা করছি, সুস্থ ভাবে আমার স্ত্রী ফিরে আসবে। ২টো বাচ্চা বাড়িতে রয়েছে। এখানে কোনও রাজনীতির বিষয় নেই।’ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, শর্মিষ্ঠার নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাঁরা অত্যন্ত মর্মাহত। শুভ্রাংশুর এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়াতেই বাড়িতে আসা। তাঁর কথায়, এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার বার্তাই দিতে চেয়েছেন তাঁরা।

    শুক্রবার রাতেই নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রক ও নেপাল প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ করে সকলের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)