• যাদবপুরে বি টেক-এ ভরতির নামে প্রতারণা, তদন্তে পুলিশ
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বি টেক-এ ভরতি করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে একটি কনসালটেন্সি এজেন্সির বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ভরতির জাল নথিও দিয়েছিল তারা। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পর অভিযোগকারী জানতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। ফুলবাগান থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে থানা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগকারী নিজের মেয়েকে যাদবপুরে বিটেকে ভরতির চেষ্টা করছিলেন। তিনি খোঁজ পান, ফুলবাগানের একটি কনসালটেন্সি এজেন্সি এই বিশ্ববিদ্যালয়ে ভরতি করিয়ে থাকে। সেইমতো তিনি যোগাযোগ করলে বলা হয়, ছয় লক্ষ টাকা লাগবে। তিনি দু’দফায় দুই লক্ষ টাকা দেন। এরপর তাঁকে মেলে জানানো হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর মেয়ে বি টেকে সুযোগ পেয়েছেন। এই সংক্রান্ত নথিও পাঠানো হয়। এরপর তাঁর কাছ থেকে বাকি চার লক্ষ টাকা নেয় অভিযুক্ত এজেন্সি। সেগুলি নিয়ে অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, জাল নথি দিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এরপরই অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত সংস্থার লোকজন খুঁজছে।
  • Link to this news (বর্তমান)