নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। বুধবার ক্যানিং ১ বিডিও অফিসের সামনে ক্যানিং বাসন্তীর রোড অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রকল্পের টাকার জন্য দিনের পর দিন ঘোরানো হচ্ছে। এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এদিন সকালে প্রথমে ক্ষুব্ধ মহিলারা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। তারপরে রাস্তা অবরোধ করেন তাঁরা। ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবরোধ তুলতে সফল হয়।