নয়াদিল্লি: প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কেন্দ্র। তাই আবার পথে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত অভিযান করবে তারা। সোমবার এই নিয়ে এক প্রেস বিবৃতিতে সিজেপি জানিয়েছে, ওই দিন মিছিলে যোগ দেবেন নিট পরীক্ষা বাতিলের জেরে আত্মঘাতী পড়ুয়ার পরিবারের সদস্যরা এবং ২০ জুলাই সংসদ অভিযানের সময় পুলিশি বর্বরতার শিকার পড়ুয়ারা। প্রশ্নফাঁস ইস্যুতে সিজেপির আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।