• অন্নপূর্ণায় অগ্রাধিকার লক্ষ্মীর ভাণ্ডারে ‘বঞ্চিত’ বিজেপি সমর্থকদের: শুভেন্দু
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অন্নপূর্ণা যোজনা’র বঞ্চিতদের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভকারী মহিলাদের উদ্দেশে তাঁর আশ্বাস, ‘একজনও যোগ্য মহিলা ন্যায্য পাওনা থেকে বাদ যাবেন না। আমার উপর সম্পূর্ণ বিশ্বাস-ভরসা রাখুন।’ সেই সঙ্গে তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে বেছে বেছে বিজেপি সমর্থক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই তাঁর সরকার আর্থিকভাবে দুর্বলদের পাশাপাশি বিগত সরকারের আমলে বিজেপি করার জন্য ‘বঞ্চিত’ মহিলাদের অন্নপূর্ণার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার সুভাষ উদ্যানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘বড়ো বড়ো কথা বলে সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার করছে, আমি বলব, তাতে বিচলিত হবেন না। মাত্র ৫০০ টাকা দিতে ২০২১ সালে কতদিন সময় নিয়েছিল, মনে আছে তো? বেছে বেছে বিজেপি মহিলাদের বাদ দেওয়া হয়েছিল। যাঁরা বিজেপি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদের অগ্রাধিকার দেবে। আর্থিকভাবে দুর্বলদেরও অগ্রাধিকার দেওয়া হবে।’

    ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে তিনি তৃণমূলের দু’টি শিবিরের বিরুদ্ধেই আক্রমন শানান এদিন। তাঁর কথায়, ‘ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে কোনো লাভ নেই। তৃণমূলের বুদ্ধির কাছে শুভেন্দু অধিকারী মাথা নত করবে না। ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারী প্রত্যেক যোগ্য প্রাপকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।’ তার জন্য প্রয়োজনে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে প্রকল্পের অধীনে নিয়ে আসার ব্যবস্থা তিনি করবেন বলে ঘোষণা করেছেন শুভেন্দু।     

    আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে পশ্চিমবঙ্গে ‘অন্নপূর্ণা দিবস’ পালন হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই দিন ১ লক্ষ অন্নপূর্ণা যোজনার প্রাপককে নিয়ে সভা হবে বলে জানান তিনি। জেলায় জেলায় হবে অনুষ্ঠান। তাঁর বিধানসভা ভবানীপুরে ১৭ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাখি পূর্ণিমার দিন ফের 

    তিনি ভবানীপুর যাবেন বলে জানিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)