• ডিভাইডারে সজোরে ধাক্কা, আগুন ধরে যায় যাত্রিবাহী বাসে, নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক
    এই সময় | ২৩ আগস্ট ২০২৬
  • শনিবার রাতে নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাসযাত্রীর। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে কোতোয়ালি থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, বাসটি শান্তিপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। ভাতজাংলায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার পর বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)