ভারত থেকে আন্তর্জাতিক উড়ানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে বদল আসছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই দিন থেকে আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় বোর্ডিং পাস (Boarding Pass)-এ আর স্ট্যাম্প মারবেন না আধিকারিকরা।
নতুন ব্যবস্থায় যাত্রীদের স্মার্টফোনে থাকা ই-বোর্ডিং পাস (e-Boarding Pass) দেখিয়েই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ বিদেশযাত্রার সময় মোবাইলে এয়ারলাইন্সের দেওয়া ডিজিটাল বোর্ডিং পাস রাখলে সেটি ইমিগ্রেশন কাউন্টারে দেখানো যাবে।
তবে যাঁরা ফিজ়িক্যাল বোর্ডিং পাস নিয়ে বিমানবন্দরে যাবেন, তাঁদের কোনও সমস্যা হবে না। সেটিও ইমিগ্রেশনে গ্রহণ করা হবে। শুধু সেই কাগজের বোর্ডিং পাসে আর কোনও স্ট্যাম্প দেওয়া হবে না।
পিটিআই জানিয়েছে, Boarding Pass-এ বাধ্যতামূলক স্ট্যাম্প দেওয়ার নিয়মে যাত্রীদের বেশ কিছু অসুবিধা হচ্ছিল। অনেক ক্ষেত্রে স্ট্যাম্প ঠিক ভাবে না পড়ায় Boarding Pass-এর তথ্য অস্পষ্ট হয়ে যাচ্ছিল। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখেই নিয়ম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ব্যুরো অফ ইমিগ্রেশন (BoI) এ বিষয়ে নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।
এখানে একটি বিষয় পরিষ্কার রাখা দরকার। CISF বোর্ডিং পাসে স্ট্যাম্প দেয় না। যাত্রীদের নিরাপত্তা পরীক্ষার সময় CISF বেশ কয়েক বছর আগেই Domestic এবং International— দুই ধরনের যাত্রীর Boarding Pass-এ স্ট্যাম্প দেওয়া বন্ধ করেছে।
আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে এর পরেও ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাস আলাদা করে দেখাতে হতো। ১ সেপ্টেম্বর থেকে সেই বোর্ডিং পাসেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ আর স্ট্যাম্প দেবে না।
বিদেশ যাওয়ার সময় স্মার্টফোনে e-Boarding Pass রাখা সবচেয়ে সুবিধাজনক হবে। তবে মোবাইলে ডিজিটাল Boarding Pass না থাকলেও শুধুমাত্র Physical Boarding Pass থাকার কারণে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আটকে যাবে না।
প্রশ্ন: ১ সেপ্টেম্বর থেকে কি Physical Boarding Pass বাতিল হয়ে যাচ্ছে?
না। Physical Boarding Pass গ্রহণ করা হবে। শুধু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাতে আর স্ট্যাম্প দেবে না।
প্রশ্ন: e-Boarding Pass কোথায় দেখাতে হবে?
আন্তর্জাতিক যাত্রার সময় ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ক্ষেত্রে স্মার্টফোনে থাকা e-Boarding Pass দেখানো যাবে।
প্রশ্ন: CISF কি Boarding Pass-এ স্ট্যাম্প দেয়?
না। CISF Domestic এবং International—দুই ধরনের যাত্রীর Boarding Pass-এ কয়েক বছর ধরেই স্ট্যাম্প দেওয়া বন্ধ করেছে।
প্রশ্ন: নিয়মটি কবে থেকে কার্যকর হবে?
২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে।