• বাড়ির ঠিকানা ফাঁসের অভিযোগ, অভিজিৎ আইয়ার মিত্রের বিরুদ্ধে ২ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা সৌরভের
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • তাঁর অনুপস্থিতির সুযোগে দিল্লির বাড়িতে কয়েক জন ইউটিউবার ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ করেছিলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। কী ভাবে ঠিকানা পেলেন তাঁরা? সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। এর মধ্যেই শুক্রবার রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ আইয়ার মিত্র এবং কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন তিনি। সৌরভের অভিযোগ, তাঁর বাড়ির ঠিকানা-সহ ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এনে তাঁরাই গোপনীয়তা লঙ্ঘন করেছেন।

    সৌরভের দাবি, ২০২৫ থেকে দিল্লির গ্রেটার কৈলাসের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গত ২ অগস্ট আচমকাই ১৫ থেকে ২০ জন লোক সেই বাড়িতে ঢুকে ভিডিয়ো করতে শুরু করেন বলে অভিযোগ তাঁর। ৫ অগস্ট সোশ্যাল মিডিয়ায় সেগুলি পোস্ট করেন তাঁরা। ভিডিয়োটিতে ২১ লক্ষ ভিউ হয়েছে বলে দাবি সৌরভের। তাঁর স্পষ্ট কথা, ‘এটা কেবল গোপনীয়তায় হস্তক্ষেপ নয়। আমার এবং পরিবারের নিরাপত্তারও হুমকি।’

    একটি নিউজ় পোর্টালের অনুষ্ঠানে তাঁর বাড়ির ঠিকানা-সহ বেশ কিছু তথ্য অভিজিৎ আইয়ার মিত্র ফাঁস করে দিয়েছিলেন বলে অভিযোগ সৌরভের। তাঁর আরও দাবি, বাড়িটির মাসিক ভাড়া যে ৭ লক্ষ টাকা, সেই কথাও ওই অনুষ্ঠানে বলে দিয়েছিলেন অভিজিৎ। এর পরেই কয়েকটি নিউজ় পোর্টাল এবং অভিজিতের বিরুদ্ধে মামলা করে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

    শুধু ক্ষতিপূরণ নয়। ভবিষ্যতে যাতে তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞার জারি করার দাবিও আদালতে জানিয়েছেন সৌরভ। একই সঙ্গে প্রকাশিত ভিডিয়োগুলিও সরিয়ে দেওয়ার আবেদনও করেছেন তিনি। আগেও তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ফলে তাঁর বাড়ির ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামনে চলে আসায় সৌরভ এবং তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    প্রশ্ন: সৌরভ দাস কেন মামলা করেছেন?

    উত্তর: তাঁর অভিযোগ, বাড়ির ঠিকানা-সহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তাঁর গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এতে তাঁর এবং পরিবারের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি তাঁর।

    প্রশ্ন: তাঁর বাড়িতে কী ঘটেছিল?

    উত্তর: সৌরভের দাবি, ২ অগস্ট তাঁর অনুপস্থিতির সুযোগে ১৫-২০ জন ব্যক্তি দিল্লির বাড়িতে ঢুকে ভিডিয়ো করেন। ৫ অগস্ট সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।

    প্রশ্ন: ভিডিয়ো কত বার দেখা হয়েছে?

    উত্তর: সৌরভের দাবি, ভিডিয়োটি ২১ লক্ষের বেশি বার দেখা হয়েছে।

    প্রশ্ন: অভিজিৎ আইয়ার মিত্রের বিরুদ্ধে কী অভিযোগ?

    উত্তর: সৌরভের অভিযোগ, একটি নিউজ় পোর্টালের অনুষ্ঠানে অভিজিৎ তাঁর বাড়ির ঠিকানা-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। এমনকি বাড়িটির মাসিক ভাড়া ৭ লক্ষ টাকা বলেও উল্লেখ করেন।

    প্রশ্ন: আদালতের কাছে সৌরভ কী চেয়েছেন?

    উত্তর: ২ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি ভবিষ্যতে তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা এবং ইতিমধ্যে প্রকাশিত ভিডিয়ো সরিয়ে দেওয়ার নির্দেশ চেয়েছেন।

    প্রশ্ন: সৌরভ কেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন?

    উত্তর: তাঁর দাবি, এর আগেও তাঁকে একাধিক বার হুমকি দেওয়া হয়েছে। তাই বাড়ির ঠিকানা ও ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসায় তিনি এবং তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

  • Link to this news (এই সময়)