• ডার্বির টিকিটের জন্য হাহাকার
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার মর্যাদার লড়াই। যুবভারতীতে ডুরান্ড কাপ ফাইনালে দুই প্রধানের ধুন্ধুমার দ্বৈরথ। তার আগে যথারীতি টিকিটের চাহিদা তুঙ্গে। উৎসাহ বেশি মোহন বাগানে। অনলাইনে টিকিট বিক্রির হার বেশ ভালো। শনিবার দুপুরে ময়দানে দুই প্রধানের তাঁবু থেকে সীমিত সংখ্যক টিকিট সদস্যদের মধ্যে বণ্টন করা হবে। চলতি মরশুমের বৈধ সদস্যকার্ড দেখিয়ে তা সংগ্রহ করা যাবে। এর আগে গ্রুপ লিগেও মুখোমুখি হয়েছিল দুই প্রধান। তবে ভিআইপি টিকিট ও পর্যাপ্ত কার পার্ক না পেয়ে সেদিন মাঠমুখো হননি দুই প্রধানের কর্তারা। ফাইনালের আগে টিম ম্যানেজমেন্ট আশাবাদী, সুপার সানডেতে তেমন কোনও সমস্যা হবে না। হাউসফুল স্টেডিয়ামেই ডার্বি আয়োজনে আশাবাদী আয়োজকরা। যুবভারতীতে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। ম্যাচের আগের দিন দুই প্রধানই ঘরের মাঠে অনুশীলন করবে।
  • Link to this news (বর্তমান)