• সারদা মামলা: চার্জ গঠনের শুনানি পিছল
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারদার তছরুপ মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে গেল। শুক্রবার শুনানি ছিল কলকাতায় বিচারভবনে ইডির বিশেষ আদালতে। প্রায় ২৪৫৯ কোটি টাকা তছরুপ মামলা। চার্জগঠনের শুনানি শুরু হত ১৩ বছর পর। ইডির বিশেষ সরকারি কৌঁসুলি অভিজিৎ ভদ্র এদিন বলেন, ‘এই আর্থিক তছরুপ মামলার একটি ড্রাফট চার্জ ইডির তরফে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সেটি এদিন পেশ করার কথা ছিল। কিন্তু কয়েকজন অভিযুক্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে এদিনই আদালতে আরজি জানান। তার শুনানি শেষ না-হওয়া পর্যন্ত চার্জগঠনের শুনানি শুরু করা সম্ভব নয়।’ মামলাটি শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ১১ সেপ্টেম্বর।
  • Link to this news (বর্তমান)