• আরও ৩ মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন অভিষেক
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন করে আরও তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট। ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলি ছিল, তার ভিত্তিতে আপাতত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না বলে শুক্রবার জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১১ সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। এই নিয়ে মোট আটটি মামলায় অভিষেক অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন। হাইকোর্টে আটটি মামলায় তাঁর রক্ষাকবচের আবেদনের নিষ্পত্তি এখনো বাকি।
  • Link to this news (বর্তমান)