• ভোরের নিউটাউনে চার চাকা গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের দাপাদাপি, ধাওয়া করে থামাল ট্রাফিক পুলিশ, আটক গাড়ি-সহ ৩
    News18 বাংলা | ২১ আগস্ট ২০২৬
  • কলকাতা: নিউটাউনের রাস্তায় সাতসকালে মদ্যপ যুবকদের চার চাকা গাড়ি নিয়ে দাপাদাপি। ট্রাফিক পুলিশের তৎপরতায় ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয় এবং আটক করা হয় তিন মদ্যপ যুবককে।

    পুলিশ সূত্রে খবর, ফুলবাগানের বাসিন্দা তিন যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে নিউটাউন বিশ্ববাংলা সরনির বিভিন্ন প্রান্তে মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছিল। ভোর বেলায় কর্তব্যরত ট্রাফিক পুলিশদের নজরে আসে, একটি প্রাইভেট গাড়ি অত্যন্ত বেপরোয়া ভাবে চালানো হচ্ছে। গাড়িটির টায়ার নেই, রিং বেরিয়ে গিয়েছে সেই অবস্থায় বেপরোয়াভাবে গাড়িটি চালানো হচ্ছে বলেই লক্ষ্য করে পুলিশ। দেখা যায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ তুবড়ে গিয়েছে।

    এরপরই কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার স্কুটি নিয়ে সেই গাড়িটিকে ধাওয়া করে। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর সেই গাড়িটিকে আটক করা হয়। তৎক্ষণাৎ গাড়ি থেকে তিন যুবক নেমে পালানোর চেষ্টা করে। বিশ্ববাংলা গেটের কাছে তাদেরকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর, গাড়িটির যাত্রী ওই যুবকরা জানিয়েছে তারা মদ্যপ অবস্থায় রয়েছে। বেশ কয়েকটি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে টায়ার ফেটে যায় সেই অবস্থাতেই বেপরোভাবে গাড়িটি চালিয়ে যাচ্ছিল তারা।

    ট্রাফিক পুলিশ সূত্রে খবর তারা কয়েকজনকে ধাক্কাও মেরেছে এমনটাও জানা যাচ্ছে যদিও তাদের আঘাত গুরুতর নয়। আপাতত গাড়িটিকে আটক করা হয়েছে এবং ওই মদ্যপ ও যুবকদের জিজ্ঞাসাবাদ করছে ট্রাফিক পুলিশ।

    অপর একটি ঘটনায় রেড রোডের ঠিক মুখেই সেনাবাহিনীর Fort William এর ইষ্ট গেট এর পাঁচিলটি সকালে ভাঙা অবস্থায় দেখা যায়। কী ভাবে ভাঙলো পাঁচিল? এখনও স্পষ্ট নয়। আশেপাশের রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে ময়দান থানা।

    পুলিশ সূত্রে খবর, ময়দান থেকে এসে রেড রোডে ওঠার মুখেই বাঁদিকে সাদা রঙের যে রাস্তার প্রাচীর সেটা ভেঙেছে। ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের ঢোকার প্রধান যে গেট তার সামনেই এই ঘটনা। সেখানে একটি গাড়ির চাকার দাগ রয়েছে। কোনও গাড়িতেই দুর্ঘটনা নাকি অন্য কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ময়দান থানার আধিকারিকেরা এসেছিলেন তারাও গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছেন। সরেজমিনের তদন্ত করে তথ্য সংগ্রহ করা হচ্ছে পুলিশের তরফে।
  • Link to this news (News18 বাংলা)