• হলদিয়া টু কলকাতা, চালু হলো সরকারি বাস পরিষেবা, কোন কোন স্টপেজে থাকবে? কত ভাড়া?
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত চালু হলো নতুন সরকারি বাস পরিষেবা। শুক্রবার সকালে হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ডে পরিষেবার উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক প্রদীপ বিজলী। তিনি বলেন, ‘আপাতত একটি বাস চলবে। আগামী দিনে চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে।’ রাজ্য সড়কে নতুন বাস পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা।

    সূত্রের খবর, প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে হলদিয়া টাউনশিপ থেকে বাস ছাড়বে। মঞ্জুশ্রী, সুতাহাটা, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক ও মেচেদা হয়ে সাড়ে ১১টা নাগাদ পৌঁছবে কলকাতায়। দুপুরে ১টা ৪৫ মিনিটে ফের কলকাতা থেকে ছাড়বে বাস। একই পথে পৌঁছবে কলকাতায়।

    আপাতত হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত ১০৯ টাকা ভাড়া করা হয়েছে। এ ছাড়া মহিষাদল পর্যন্ত ৩১ টাকা, নন্দকুমার ৩৫ টাকা, তমলুক পর্যন্ত ভাড়া ৪২ টাকা, কোলাঘাট পর্যন্ত ভাড়া ৫৯ টাকা, উলুবেড়িয়া ভাড়া ৭৭ টাকা, সাঁতরাগাছি পর্যন্ত ভাড়া হবে ১০২ টাকা। নতুন পরিষেবার ফলে রাজ্য সড়কের পাশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের কলকাতায় যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

    জাতীয় সড়কে সরকারি বাস পরিষেবা চালু রয়েছে। কিন্তু রাজ্য সড়কে রুটে এত দিন কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হতো। নতুন পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা যাত্রীদের। আগামী দিনে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রদীপ বিজলী।

    ১. হলদিয়া থেকে কলকাতার নতুন সরকারি বাস কখন ছাড়বে?

    প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে।

    ২. কলকাতা থেকে হলদিয়ার বাস কখন ছাড়বে?

    প্রতিদিন দুপুর ১টা ৪৫ মিনিটে কলকাতা থেকে হলদিয়ার উদ্দেশে বাস ছাড়বে।

    ৩. কোন কোন জায়গার উপর দিয়ে বাসটি চলবে?

    মঞ্জুশ্রী, সুতাহাটা, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক ও মেচেদা হয়ে বাসটি কলকাতায় যাবে।

    ৪. হলদিয়া থেকে কলকাতার বাসভাড়া কত?

    হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত ভাড়া ১০৯ টাকা।

    ৫. অন্য জায়গার ভাড়া কত?

    মহিষাদল ৩১ টাকা, নন্দকুমার ৩৫ টাকা, তমলুক ৪২ টাকা, কোলাঘাট ৫৯ টাকা, উলুবেড়িয়া ৭৭ টাকা এবং সাঁতরাগাছি ১০২ টাকা।

    ৬. আপাতত কতগুলি বাস চলবে?

    আপাতত একটি সরকারি বাস চলবে। যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বিধায়ক প্রদীপ বিজলী।

  • Link to this news (এই সময়)