টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের সবং, নারায়ণগড় ও দাঁতনের বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। টানা দুর্যোগে বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি এবং চাষের জমিতেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে আসার পথে হেলিকপ্টারে সবং ব্লকের পাঁচটি অঞ্চলের প্লাবিত এলাকা আকাশপথে খতিয়ে দেখেন তিনি। এরপর সবং ব্লক অফিসে বিধায়ক ও বিভিন্ন দফতরের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন।